শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যৌন ইঙ্গিতপূর্ণ ভিডিও, একাধিক অশ্লীল ভাষায় ভিডিও বানিয়ে ভাইরাল ইউপির দুই বোন! ফলোয়ার বাড়াতে গিয়েই  উলটো প্রতিক্রিয়া 

AG | ১৬ জুলাই ২০২৫ ১৫ : ১২Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ট্রেন্ড। দিনে দিনে অনুসারীদের খোঁজা অনলাইন উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। এর ফলে কিছু ব্যবহারকারী তাঁদের অনুসারীর সংখ্যা বাড়ানোর জন্য ভাবনাচিন্তা না করে চরম পর্যায়ে চলে যান। এসবের মধ্যে রয়েছে নানারকম আপত্তিকর এবং অশ্লীল কন্টেন্ট তৈরি করা। জানা গিয়েছে, বর্তমানে এর জন্য মোটা টাকার জরিমানা দিতে হতে পারে। 

এমনই এক বিকট কন্টেন্ট বানিয়ে উত্তর প্রদেশের সম্ভালের দুই যুবতী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। খবরে জানা গিয়েছে, এই ধরণের আপত্তিকর ইন্টারনেট কন্টেন্ট বন্ধ করার প্রয়াসে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এই কেন্দ্রিক মঙ্গলবার সম্ভাল পুলিশ তিনজন যুবতী এবং এক যুবককে গ্রেপ্তার করে। অশ্লীল ভিডিও এবং অশ্লীল ভাষা সহ একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে অভিযুক্তদের। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযুক্তরা প্রতি মাসে এমন ধরণের কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে প্রায় ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা আয় করতেন।

পুলিশ সুপার (এসপি) কৃষ্ণ কুমার বিষ্ণোই প্রকাশ করেছেন,  আসমোলি থানা এলাকা থেকে গোপন সূত্রে খোঁজ পায় তারা৷ তথ্য পাওয়ার পর তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের সময় জানা গিয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি যথাক্রমে মেহরুল নিশা ওরফে পরী, মেহক এবং হিনা নামে তিন মহিলা দ্বারা পরিচালিত হত। এঁরা অনলাইনে আরও বেশি ফলোয়ার পেতে নানারকম আপত্তিকর ভিডিও বানিয়ে আপলোড করতেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ আমি গুহায় সন্তান জন্ম দিয়েছি ' রাশিয়ান যুবতীর চাঞ্চল্যকর দাবি! সত্য জানলে শিউরে উঠবেন

অন্যদিকে, জারার আলম নামে এক যুবকও কন্টেন্ট তৈরি করতেন। ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া প্রচারে জড়িত ছিলেন বলে জানা গিয়েছে। এসপি বিষ্ণোই দাবি করেছেন, এই গোষ্ঠীটি তাদের দর্শক ( ফলোয়ার) সংখ্যা বৃদ্ধি করতে সবকিছু করতে পারে। তারা প্ল্যাটফর্মটি ব্যবহার করছেই উস্কানিমূলক ভিডিও থেকে ধারাবাহিকভাবে আয় করতে। 'প্রত্যেকেরই সামাজিক প্ল্যাটফর্মে নিজেদের প্রকাশ করার অধিকার আছে, কিন্তু এর অর্থ এই নয় যে কেউ জনসাধারণের শালীনতা এবং সামাজিক রীতিনীতি উপেক্ষা করতে পারে,' তিনি জানান। 

ঘটনার জেরে রবিবার আসমোলি থানায় মেহক ও পরীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয়রা তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বিএনএস ধারা ২৯৬(বি) (অশ্লীল কাজ এবং গান) এবং তথ্য প্রযুক্তি আইনের ধারা ৬৭ এর অধীনে মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে চার অভিযুক্তকে হেফাজতে পাঠানো হয়েছে। 

কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করে। আপত্তিকর বিষয়বস্তু শেয়ার বা উৎসাহিত না করার জন্য তাদের সতর্ক করে। খবর অনুসারে, 'সোশ্যাল মিডিয়াকে দায়িত্বশীলতার সঙ্গে ও শালীনতা বজায় রেখে ব্যবহার করুন,' এসপি আরও যোগ করেছেন।

এমন ধরণের কন্টেন্ট ফলোয়ার পাওয়ার একটি সহজ উপায় হলেও, যৌন ইঙ্গিতপূর্ণ বা আপত্তিকর কন্টেন্ট তৈরি করা উল্লেখযোগ্য ঝুঁকি এবং আইনি সমস্যা নিয়ে আসে। এটি ইন্টারনেটে খ্যাতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এমনকি সাইবার বুলিং বা হয়রানির কারণ হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া