শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | কমতে পারে জিএসটি? কোথায় সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় সরকার

Sumit | ১৬ জুলাই ২০২৫ ১৪ : ২৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আট বছর আগে ভারতে শুরু হয়েছিল জিএসটি। তারপর থেকে প্রতিটি সামগ্রীর ওপর জিএসটি বসেছে। তবে এবার সেই জিএসটি-তে বিরাট ধরণের পরিবর্তন ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। পিএমও-র পক্ষ থেকে ইতিমধ্যে এবিষয়ে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে আগস্ট মাসের জিএসটি বৈঠকের পর দেশের জিএসটি পরিকাঠামোতে বিরাট পরিবর্তন ঘটতে পারে বলেই অনেকে মনে করছেন।


জানা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইতিমধ্যে এবিষয়ে একটি আলোচনা করেছে। ফলে সেখান থেকে নানা প্রস্তাব সামনে আসতে পারে। তবে সবার আগে যেটা আলোচনা হয়েছে সেটি হল কীভাবে জিএসটি পরিকাঠামোকে অনেক বেশি সরলীকরণ করা যায় সেদিকে আরও বেশি করে জোর দেওয়া।


এবারের বৈঠক থেকে জিএসটি-র ক্ষেত্রে করের পরিকাঠামোতে বেশ কয়েকটি পরিবর্তন করা হতে পারে। সেখানে ছোটো ব্যবসায়ী থেকে শুরু করে রোজকার গ্রাহকরা আরও খানিকটা হলেও সুবিধা পেতে পারেন। ভারতের অর্থনীতির উন্নতির পিছনে জিএসটি-র একটি বিরাট ভূমিকা রয়েছে। সেখানে একে সঙ্গে রেখে কীভাবে আগামীদিনে এগিয়ে যাওয়ার যায় সেদিকে জোর দেওয়া হবে।


তবে যেখানে সবার আগে জোর দেওয়া হবে সেটি হল জিএসটি স্ল্যাব নিয়ে। বর্তমানে জিএসটি করের ক্ষেত্র রয়েছে শূন্য, ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। তবে দামী ধাতুর ক্ষেত্রে এটি রয়েছে ০.২৫ শতাংশ এবং ৩ শতাংশ অতিরিক্ত হারে। ৫ শতাংশের মধ্যে রয়েছে প্রায় ২১ শতাংশ সামগ্রী। ১২ শতাংশের মধ্যে রয়েছে প্রায় ১৯ শতাংশ সামগ্রী। ১৮ শতাংশের মধ্যে রয়েছে প্রায় ৪৪ শতাংশ সামগ্রী। শুধুমাত্র ৩ শতাংশ রয়েছে সবথেকে বেশি ২৮ শতাংশের ঘরে।


তবে সরকার চিন্তাভাবনা করছে ১২ শতাংশ করের ঘরটিকে তুলে দেওয়ার জন্য সেখানে ১২ শতাংশ একেবারে চলে যেতে পারে ৫ শতাংশ বা ১৮ শতাংশের ঘরে। সেখানে সেই বস্তুটির প্রকৃতি সকলের নজরে থাকতে পারে। যদি এই নীতি করা হয় তাহলে সেখান থেকে জিএসটি বোঝার ক্ষেত্রে প্রশাসনের পক্ষে আরও সহজ হবে। সাধারণ মানুষও অতি সহজে এটি বুঝতে পারবেন।


বহু পণ্যের জিএসটি এক ধাক্কায় কমে গেলে কেন্দ্র ও রাজ্য, উভয়ের আয় হ্রাসের আশঙ্কা করা যাচ্ছে। যে পণ্যগুলির তালিকা প্রাথমিকভাবে করা হচ্ছে, সেগুলির জিএসটি হার কমলে সার্বিকভাবে ৪০ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা থাকছে। বেশ কিছু পণ্যের জিএসটি কমলে আর্থিক সঙ্কট বাড়বে। অন্যদিকে, দাম কমলে বিক্রি বাড়ার সম্ভাবনাও আছে। ফলে পণ্যের দাম কমে গেলে যদি বিক্রির পরিমাণ বেড়ে যায়, তাহলে লোকসান খুব একটা হবে না। ২০২৬ সালের মার্চ মাস থেকে রাজ্যগুলি আর জিএসটি ক্ষতিপূরণের সেস পাবে না। সুতরাং আর্থিক লোকসানের সম্ভাবনা থাকছেই। এসব সম্ভাবনার কথা মাথায় রেখে কাউন্সিলের মন্ত্রিগোষ্ঠী সুপারিশ প্রস্তাব জমা দেবে কাউন্সিলে।

আরও পড়ুন:  ২১ বছর বয়সেই আপনার কন্যা হবে ৭১ লাখ টাকার মালিক, জেনে নিন কেন্দ্রীয় সরকারের


জিএসটি ব্যবস্থা চালু হওয়ার আগে থেকে চারটি ধাপে জিএসটির কাঠামো নির্ধারণ ঘিরে নানা মহল থেকে আপত্তি করা হয়েছিল। একটি বা দু’টি ধাপের মধ্যে করকাঠামোকে রাখার দাবি জানিয়েছিল কংগ্রেস। কিন্তু আমল দেয়নি মোদি সরকার। ২০২২ সালে মোদি সরকার উপলব্ধি করে, জিএসটি ব্যবস্থা অতিজটিলতায় আক্রান্ত। জিএসটি কাঠামোয় বদল আনার উদ্দেশে কাউন্সিলে আলোচনা শুরু হয়। তা এখন বাস্তবায়নের পথে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া