শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এলোপাথাড়ি কিল চড় ঘুষি! বাবা ও ছেলে মিলে পুলিশকর্মী কে হামলা! ভিডিও ভাইরালে চাঞ্চল্য 

AG | ১৬ জুলাই ২০২৫ ১৪ : ০৮Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মুম্বাই শহরে আরেক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে৷ খবর অনুযায়ী মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে। মুম্বাইয়ের কাছে নালাসোপাড়া পূর্বে যানবাহন তল্লাশির সময় দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তার উপর হামলার অভিযোগ এসছে। হামলাকারী হলেন এক বাবা ও  তার ছেলে। খবর পেয়েই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুম্বাই শহরে বিজয় নগরের সিতারা বেকারির কাছে ঘটনাটি ঘটে। ঘটনার দিন সিতারা বেকারি চত্বরে ট্রাফিক কনস্টেবল হনুমন্ত সাঙ্গলে এবং শেষনারায়ণ আথ্রে যানবাহন তল্লাশি করছিলেন। নিয়ম লঙ্ঘনের জন্য তাঁরা যানবাহন তল্লাশি করছিলেন। 

আরও পড়ুনঃ আমি গুহায় সন্তান জন্ম দিয়েছি ' রাশিয়ান যুবতীর চাঞ্চল্যকর দাবি! সত্য জানলে শিউরে উঠবেন

তুলিঞ্জ পুলিশের মতে, সম্প্রতি হেলমেট না পরা, নম্বর প্লেটে সমস্যা থাকা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে একাধিক মানুষকে ধরা হচ্ছে৷ একই ঘটনায় দুই অভিযুক্ত পার্থ নারকার এবং তার বন্ধু ওমকার পাঞ্চালকে অফিসাররা তল্লাশির জন্য থামিয়েছিলেন।

'অনেকবার আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাদের হেলমেট ছিল না, নম্বর প্লেটটি সঠিক ছিল না। এমনকি তাদের স্থায়ী লাইসেন্সও ছিল না,' বলেন সিনিয়র ইন্সপেক্টর বিজয় যাদব। খবর অনুযায়ী, এরপর অভিযুক্ত পার্থ তার বাবা মঙ্গেশ নারকরকে ফোন করেন। এরপরই পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে৷ অভিযুক্তের বাবা মঙ্গেশ নারকর শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছন। হঠাৎই তাঁদের মধ্যে বচসা শুরু হয়। পুলিশ জানিয়েছে, মুহুর্তের মধ্যে এই তর্কটি মারপিটে পরিণত হয়। তারা তিনজনই অফিসারদের উপর হামলা শুরু করে। অফিসাররা বাধা দিতে চেষ্টা করলেও তারা গায়ে হাতে আঘাত করতে থাকে।

আরও পড়ুনঃ প্রেমিকের সঙ্গে মিলে মাত্র ৫ বছরের সন্তানকে খুন করেন মা! হাড়হিম ঘটনা প্রকাশ্যে আসতেই হুলুস্থুল

পুরো ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুলিশকর্মী মাটিতে লুটিয়ে আছেন। তিনি পড়ে থাকা অবস্থাতেই তাঁকে লাথি মারছেন। চেঁচামেচিতে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা তিন অভিযুক্তকে তৎক্ষণাৎ হেফাজতে নেয়। 

ঘটনার জেরে পুলিশকর্মীরা গুরুতর আহত হন। আহত অবস্থায় পুলিশ কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে চিকিৎসা হয়ে গেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। 'পুলিশ কর্মীদের উপর হামলা, কর্তব্য পালনে বাধা এবং সরকারি সম্পত্তির ক্ষতি করার অভিযোগে আমরা পার্থ নারকর, তার বাবা মঙ্গেশ নারকর এবং ওমকার পাঞ্চালকে গ্রেপ্তার করেছি,' পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুনঃ বেঙ্গালুরু হত্যাকান্ডে তোলপাড়! এফআইআর এ বিজেপি বিধায়কের নাম...

ধস্তাধস্তির সময় অফিসারদের একটি ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে মঙ্গেশ নারকর বৃহন্নুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) ক্লিন-আপ মার্শাল হিসেবে কাজ করেন।

বর্তমানে তিনজনকেই ভাসাই আদালতে হাজির করা হয়েছে বলে খবর। পুলিশ হেফাজতে পাঠানো হয় তিন অভিযুক্তকে। তাদের জেরা করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ ঘটনার পূর্ণ তদন্ত জারি রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া