শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ জুলাই ২০২৫ ১০ : ২৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বয়স তো সংখ্যা মাত্র। আর প্রেমে থাকে না কোনও নিয়মাবলি। কে, কখন, কার প্রেমে হাবুডুবু খাবে, কে কোন সুখস্মৃতি উপহার দেবে, তা কেউই আগে থেকে টের পান না। প্রেমিকের বয়স নিয়ে তাই কোনও মাথাব্যথা নেই ৫৫ বছরের এক প্রৌঢ়ার। প্রেমে পড়লে মেনে চলেন না গতানুগতিক ধারাও।
৫৫ বছরের প্রৌঢ়া একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার। সন্তান, নাতি, নাতনি রয়েছে তাঁর। এতদিন শরীরচর্চার জন্য বেশ জনপ্রিয় ছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে বর্তমানে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা চলছে সমাজমাধ্যমের পাতায়। করণ, সম্প্রতি তিনি তাঁর প্রেমের কাহিনি শেয়ার করেছেন। এও জানিয়েছেন, এটা তাঁর জীবনের অন্যতম সেরা প্রেমের সম্পর্ক।
প্রৌঢ়া জানিয়েছেন, তিনি একসঙ্গে যমজ ভাইকে ডেট করেছেন। টানা তিন সপ্তাহ তাঁদের সঙ্গে কাটিয়েছেন। দিনভর গল্প, আড্ডা, ঘোরাঘুরি করেছেন। দু'জনের সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন। যমজ ভাই তাঁর চেয়ে বয়সে অনেক ছোট। কিন্তু দু'জনের সঙ্গে একসঙ্গে প্রেম করাটা তাঁর কাছে ছিল 'থেরাপি'র মতো। মানসিকভাবে তো বটেই, শারীরিকভাবে তৃপ্তি পেয়েছেন তিনি।
আরও পড়ুন: বমি বমি ভাব, মাথা ঘোরাচ্ছিল নববধূর, শুনেই ফুলশয্যার রাতে স্বামী যা ঘটালেন, দুই পরিবারে তুমুল ঝামেলা
প্রৌঢ়া লিখেছেন, 'ব্রাজিলে ঘুরতে গিয়ে যমজ ভাইয়ের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। টানা তিন সপ্তাহ তাঁদের সঙ্গে কাটিয়েছি। প্রথমে অদ্ভুত লাগলেও, ধীরে ধীরে স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম ওঁদের সঙ্গে। প্রেমে তীব্র উন্মাদনা ছিল। চিরকাল এই অভিজ্ঞতা আমার স্মরণে থাকবে। আমাদের কথোপকথন ভীষণ গভীর হত। ইমোশনাল যেমন ছিল, উদ্দাম যৌনতায় ছিল। সবকিছু মিলিয়ে সম্পর্কটা আমার কাছে থেরাপির মতো ছিল।'

অ্যান্ড্রিয়া নামের ওই প্রৌঢ়া আরও জানিয়েছেন, প্রতিবছর তিনি ব্রাজিলে ঘুরতে যান। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বাড়ি ফেরেন বহু অভিজ্ঞতা নিয়ে। কখনও হালকা রোম্যান্সের অভিজ্ঞতা, কখনও অপরিচিত কারও সঙ্গে যৌনতা, কখনও বা উদ্দাম প্রেম।
যদিও তাঁর এই খোলামেলা জীবনযাপনে পরিবারের তীব্র আপত্তি। তা সত্ত্বেও নিজের শর্তে বাঁচছেন তিনি। অ্যান্ড্রিয়া জানিয়েছেন, 'প্রত্যেক মানুষের ভয় কাটিয়ে নিজের শর্তে বেঁচে থাকা উচিত। আমি অনেক বছর ধরে সিঙ্গেল। এটা আমার একমাত্র জীবন। আর আমার ইচ্ছে। এটুকুই। কারও আপত্তি আমি শুনব না।'
ফিটনেস ও শরীরে এখনও তারুণ্যের ছাপ থাকায়, তাঁর অর্ধেক বয়সের ছেলেরা প্রায়ই প্রেমে হাবুডুবু খান বলে জানিয়েছেন অ্যান্ডিয়া। কেউই তাঁর বয়স আন্দাজ করতে পারেন না। প্রতিদিন কয়েক ঘণ্টা তিনি শরীরচর্চা করেন। বছরে পাঁচ হাজার ডিম খান। তাঁর কথায়, 'বয়সে ছোট প্রেমিকরা আমার এনার্জি দেখে চমকে যান। প্রেমে পড়ার সময় তাই বয়স ভুলে যান।'
ব্রাজিল থেকে ফেরার পর যমজ ভাইয়ের তাঁর যোগাযোগ রয়েছে। কিন্তু ভবিষ্যতে সম্পর্কের পরিণতি নিয়ে মাথা ঘামাচ্ছেন না আপাতত। তিন সপ্তাহ চুটিয়ে আনন্দ করাটাই ছিল তাঁর কাছে সেরা স্মৃতি। এর বেশি আর কিছু আপাতত ভাবতেই চান না। ভবিষ্যৎ নিয়ে আগাম কোনও পরিকল্পনা নেই তাঁর। আপাতত জীবনকে চুটিয়ে উপভোগ করতে চান। শরীরচর্চায় আরও মন দিতে চান। প্রেম যদি আবারও আসে, তিনি ফেরাবেন না। বরং নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছেন অ্যান্ডিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?