বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ১৫ জুলাই ২০২৫ ২২ : ১০Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি লখনউতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক যুবতী ও তাঁর প্রেমিক মিলে মাত্র ৫ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে ঘটনাটি সোমবার রাতে ঘটেছে। অপরদিকে তাঁরা দুজনেই মেয়েটির বাবার উপর খুনের অভিযোগ চাপানোর চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ উভয়কেই গ্রেপ্তার করেছে। মর্মান্তিক এই ঘটনায় গোটা দেশ হুলুস্থুল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মা রোশি খান। সম্প্রতি তাঁর স্বামী শাহরুখ খানের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। ঝামেলা তুঙ্গে পৌঁছতে যুবতী তাঁর প্রেমিক উদিত জয়সওয়ালের সঙ্গে থাকতে আরম্ভ করেন। পুলিশ জানিয়েছে রোশি দাবি করেছেন যে তাঁর স্বামী তাঁর বাড়িতে এসে যুগলকে ফাঁসাতে নিজের মেয়েকেই হত্যা করেছে।
পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে, অভিযুক্ত যুবতীর কথার সঙ্গে বাস্তব ঘটনার কোনও মিল নেই। সে সম্পূর্ণরূপে মিথ্যা বলছিল। পুলিশ আরও বিস্তারিত জানিয়েছে যে সোমবার অর্থাৎ ঘটনার রাতে যুবতীর প্রেমিক শাহরুখ বাড়িতে পৌঁছন। এরপর থেকেই দম্পতির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। সেই মুহূর্তে, রোশি তাঁর মেয়েকে হত্যা করে বসেন। স্বামীকে ফাঁসানোই ছিল তাঁর মূল উদ্দেশ্য। এরপরই প্রেমিক যুগল মিলে মাত্র ৫ বছরের শিশুকে শেষ করেন। এমনটাই জানিয়েছে পুলিশ। উল্লেখযোগ্যভাবে, ঘটনার সময় তাঁর প্রেমিক বাড়িতে উপস্থিত ছিলেন না।
ইতিমধ্যেই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয় হাসপাতালে৷ ময়নাতদন্তের রিপোর্ট এসছে পুলিশ সূত্রে খবর। বর্তমানে পুলিশ রোশিকে জিজ্ঞাসাবাদ করছে। জেরা করা হয়েছে যুবতীর প্রেমিককেও৷ পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ৷ শিশুর বাবাকেও থানাতে ডাকাতে হয়েছে। সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খ বিবেচনা চলছে৷ দ্রুত এর বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে খবর।
উত্তরপ্রদেশের আজমগড় থেকে আরেকটি ঘটনায় জানা গিয়েছে। এক গ্রামে এক মহিলা তাঁর ছয় বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। এখানেই থেমে থাকেননি। এরপরও তাঁর তিন বছরের শিশু সন্তানকে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ রয়েছে। ভয়াবহ এই ঘটনাটি জুন মাসে ঘটে। ঘটনার জেরে মূল অভিযুক্ত সরোজ যাদবকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, একদিন আচমকা সরোজ তাঁর দুই সন্তানকে মারধর শুরু করে বলে অভিযোগ আসে। সুনীল অর্থাৎ তাঁর স্বামী তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে,সরোজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে। পরবর্তীতে গ্রামবাসীদের হস্তক্ষেপে বিষয়টি থেমে যায়। সেই একই রাতে সরোজ তাঁর মেয়ে শানভিকে মারধর করেন এবং নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করেন।
এরপর তিনি তাঁর ছেলে কার্তিককে আক্রমণ করেন। একইভাবে তাকেও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আজমগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) মধুবন কুমার সিংহের মতে, সরোজ লখনউ এর বাসিন্দা৷ সেখানকারই এক স্থানীয় পেশায় গাড়িচালক সুনীল যাদবের স্ত্রী। ঘটনার প্রায় ২০ দিন আগে তাঁর ভাই মনীশ যাদবের বিয়েতে যোগ দিতে নিজ গ্রামে ফিরে এসেছিলেন। সরোজের শ্বশুর জিয়ালাল যাদব মেহনগর থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তখনই পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?