শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৫ জুলাই ২০২৫ ১৮ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে। কোনওটি দেখে নেটিজেনরা হাসতে হাসতে লুটোপুটি খান। কোনওটি আবার আবেগপ্রবণ করে দেয় সকলকে। কয়েকটি ভিডিও আবার আনন্দের সঞ্চার যেমন করে, আবার কিছু ভিডিও দেখে ক্ষোভে ফুঁসতে থাকেন সাধারণ মানুষ।
সম্প্রতি তেমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক মৌলানাকে বিয়ে সংক্রান্ত কথা বলতে শোনা গেছে। ভিডিওতে দেখা গেছে, ওই মৌলানা একাধিক বিয়ের কথা বলছেন। একাধিক বউ না থাকলে, সেই পুরুষকে পুরুষ বলে মানতে নারাজ তিনি। আসল পুরুষ মানুষের একাধিক বউ থাকা বাধ্যতামূলক বলেও জানান তিনি।
শুধু কি তাই! মৌলানা আরও জানিয়েছেন, তাঁর একটি, দু'টি নয়। চারটি বউ রয়েছে। তাঁর মৃত্যুর পর চারজনেই বিধবা হবেন। তাই মৃত্যুকালে তিনি নিশ্চিন্ত থাকবেন, চারজন বিধবাই তাঁর জন্য কান্নাকাটি করবেন। চারজনেই মনখারাপ করবেন একসঙ্গে। এটি ভেবে তাঁর আত্মাও শান্তি পাবে বলে জানিয়েছেন ওই মৌলানা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের ওই মৌলানার বার্তাটি ঘিরে জোর চর্চা চলছে সমাজমাধ্যমে। নেটিজেনরাও রীতিমতো কপাল চাপড়াতে শুরু করেছেন মৌলানার কথা শুনে। এমনকী তাঁর কথা সামনে বসে থাকা দর্শকরা সমর্থন করছেন দেখে, আরও হতবাক সকলে।

ঠিক কী বলেছেন ওই মৌলানা? তাঁর আসল বক্তব্য, 'আমি যখন মরে যাব, আমার পরিবারে থাকবেন চারজন বিধবা স্ত্রী। এটাই আমার একমাত্র লক্ষ্য। আপনারা সকলে কি বুঝতে পারলেন যা বলতে চাইছি? মরার পর চারজন স্ত্রী বিধবা হলেন না, এটা আমার জন্য অত্যন্ত অপমানের।'
এরপরই মৌলানা বলেন, 'যদি চারজন স্ত্রী বিধবা না হয়ে, তিনজন স্ত্রী বিধবা হন, সেটাও আমার জন্য অপমানের। মৃত্যুর পরেও এই অপমান আমি ভুলতে পারব না। মুসলিম পুরুষের মৃত্যুর পর চারজন স্ত্রী বিধবা না হলে, তা অপমানজনক বলেই মনে করি।' তিনি আরও বলেন, 'আপনার চারটে বউ না থাকলে, আপনি আদৌ পুরুষ মানুষ কিনা সন্দেহ রয়েছে। চারজন স্ত্রী বিধবা না হলে, সেই মৃত্যু পরাজয়ের সমান আমার কাছে।'
ভিডিওটি ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। যা ঘিরে বেশিরভাগ মানুষই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। একজন লিখেছেন, 'পাকিস্তান বলেই সম্ভব। মেয়েদের যে বিন্দুমাত্র সম্মান নেই, চরম নির্যাতনের শিকার তারা, এই ভিডিও তা প্রমাণ করেছে।'
একজন লিখেছেন, 'এই লোকটির চরম পরিণতি হওয়া উচিত। তাহলেই উচিত শিক্ষা পাবে। চারজন স্ত্রীকে কীভাবে তিনি নির্যাতন করছেন, তাও স্পষ্ট বোঝা যাচ্ছে।' আবার একজন লিখেছেন, 'এগুলো পাকিস্তানেই সম্ভব। যদি ভারতে ঘটত, একজন স্ত্রী অন্য স্ত্রীর কথা জানতে পারত, তাহলে কেউ আর জীবিত থাকত না।'
প্রসঙ্গত, পাকিস্তানে একের অধিক বিয়ের চল রয়েছে। এমনকী আত্মীয়দের মধ্যেও বিবাহের রীতি রেওয়াজ রয়েছে। তুতো ভাই-বোনেরাও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তা ঘিরে যদিও আর কেউ আপত্তি তোলেন না। বরং দশকের দশকের হাসিমুখেই তার মেনে নেন সকলে। উদযাপনেও মাতেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?