শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ১৫ জুলাই ২০২৫ ১৭ : ৪৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মুম্বাই শহরে ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহত হন৷ ঘটনাটি বান্দ্রা-ওরলি সি লিংক টোল প্লাজার কাছে ঘটে৷ খবর অনুযায়ী বেপরোয়া গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়৷ জানা গিয়েছে নিহত মহিলার বয়স ৫০ বছর। মহিলার আচমকা ভয়াবহ মৃত্যুতে চমকে উঠেছে দেশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের গত সপ্তাহে রবিবার দুর্ঘটনাটি ঘটে৷ আনুমানিক রাত ১০ টা নাগাদ এটি ঘটে৷ খবর অনুযায়ী, একটি বেপরোয়া গাড়ি রাস্তা দিয়ে আসছিল৷ গাড়ির চালক মূল অভিযুক্ত গুরবিন্দরসীং খীর৷ জানা গিয়েছে, সান্তা ক্রুজের বাসিন্দা ৪৮ বছর বয়সী গুরবিন্দরসিংহ খীর ঘটনার রাতে বাড়ি ফিরছিলেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত খীর এক পাথর কারখানার ব্যবসা পরিচালনা করেন। খীর ঘটনার পর কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। তাঁর শারিরীক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে দূর্ঘটনার দিন তিনি সুস্থ অবস্থাতেই ছিলেন। পরে কর্তৃপক্ষ তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করে।
আরও পড়ুনঃ ওরিও আর চকোলেট বাক্সে গোপনে কয়েক কোটি টাকার কোকেন পাচার! মুম্বাই বিমানবন্দরে হাতেনাতে পকড়াও যুবতী
জানা গিয়েছে, সেদিন দুর্ঘটনার পরপরই স্থানীয় টোল প্লাজার কর্মীরা গুরুতর আহত অবস্থায় মহিলাকে দ্রুত ভাবা হাসপাতালে নিয়ে যান। সেখানে দীর্ঘসময় ধরে তাঁর চিকিৎসা চলে৷ শেষমেশ তাঁকে বাঁচান যায়নি। চিকিৎসাকালীন তিনি মারা যান। পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে৷
প্রাথমিকভাবে মহিলার কোনওকম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায় তাঁর কাছ থেকে কোনও পরিচয়পত্র বা ফোন পায়নি তারা। ফলস্বরূপ পুলিশ অনুমান করছে যে মহিলার গৃহহীন হওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে। এবং দুর্ঘটনা সম্পর্কে তাঁর পরিবারের সদস্যদের জানানোর চেষ্টা করা হচ্ছে।
ঘটনার জেরে, পুলিশ বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করেছে বলে জানা যায়। অবহেলার কারণে মৃত্যু ঘটানোর জন্য বিএনএস ১০৬(১), জীবন বিপন্ন করার জন্য বিএনএস ১২৫, বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য বিএনএস ২৮১ এবং বিপজ্জনক গাড়ি চালানোর জন্য মোটরযান আইনের ১৮৪ ধারা।
ভয়াবহ দু্র্ঘটনার জেরে অভিযুক্ত চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে৷ জেরা করা হয়েছে তাঁকে। খবর অনুসারে, খীরকে পূর্বে নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তী তদন্তের জন্য পরে ছেড়েও দেওয়া হয়।
চলতি বছরে বিগত কয়েক মাসে একাধিক সড়ক দু্র্ঘটনা ঘটেছে৷ সম্প্রতি দিল্লিতে এক হাড়হিম করা পথ দু্র্ঘটনা ঘটেছে। খবর মারফত দিল্লির বসন্ত বিহারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। একটি বেপরোয়া অডি ফুটপাতে ঘুমন্ত পাঁচজনকে পিষে ফেলে। নিহতদের মধ্যে দুই দম্পতি এবং তাঁদের আট বছর বয়সী মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে৷ পরবর্তীতে দ্রুত জামিনে মুক্তি দেওয়া হয় অভিযুক্তকে। মর্মান্তিক এই ঘটনায় কেবল দিল্লি নয়, গোটা দেশ হুলুস্থুল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?