শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছাত্রীকে বেঙ্গালুরুতে ডেকে ধর্ষণ, গ্রেপ্তার কলেজের দুই লেকচারার-সহ তিন

RD | ১৫ জুলাই ২০২৫ ১৬ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার বালেশ্বরের ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়েছে। এসবের মধ্যেই বেঙ্গালুরুতে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই লেকচারার-সহ তিনজনে। তৃতীয় ধৃত ওই দুই লেকচারারের বন্ধু। কর্নাটকের রাজ্য মহিলা কমিশন নির্য়াতিতা ছাত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতরা হলেন পদার্থবিদ্যার লেকচারার নরেন্দ্র, জীববিজ্ঞানের লেকচারার সন্দীপ এবং তাঁদের বন্ধু অনুপ। পুলিশ আধিকারিকদের মতে, প্রথম ঘটনাটি ঘটে যখন নরেন্দ্র একাডেমিক নোট দেওয়ার অজুহাতে নির্যাতিতা ছাত্রীকে বেঙ্গালুরুতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর নরেন্দ্র তাঁকে এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ।

এরপর জীববিজ্ঞানের লেকচারার সন্দীপ, নরেন্দ্রের সঙ্গে তাঁর একটি ভিডিও দেখিয়ে নির্যাতিতা ছাত্রীকে ব্ল্যাকমেল করে বলে অভিযোগ। একানেই শেষ নয়, ছাত্রীটিকে ফের নির্যাতন করেন সন্দীপ। তৃতীয় অভিযুক্ত অনুপ, তাঁর ঘরে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজ রাখার দাবি করে ছাত্রীকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন-  সুদের হার ৮.২ শতাংশ, জানুন মহিলাদের জন্য পোস্ট অফিসের সেরা পাঁচ সঞ্চয় প্রকল্প

এক মাসেরও বেশি সময় আগে এই নির্যাতনের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। তবে ছাত্রী তাঁর বাবা-মাকে জানানোর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর কর্নাটক রাজ্য মহিলা কমিশনে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়।

কমিশনের নির্দেশ অনুযায়ী, মারাঠাহাল্লি পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে এবং তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করে।

আরও পড়ুন- ‘আমাকে আত্মহত্যা করতে হবে…’, গায়ে আগুন দেওয়ার দশ দিন আগেই জানিয়েছিলেন তরুণী! অবাক করা তথ্য

বেঙ্গালুরুর পূর্ব বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার রমেশ বানোথ বলেন, "৫ জুলাই মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। আমরা মহিলা কমিশন থেকে তথ্য পেয়েছি। এরপর, আমরা ভুক্তভোগীর আনুষ্ঠানিক বক্তব্য রেকর্ড করেছি। গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছি। বর্তমানে বিস্তারিত তদন্ত চলছে।"

আরও পড়ুন- ভাড়াটের সঙ্গে উদ্দাম যৌনতা স্ত্রীর! তালিবান ঘরানায় প্রতিশোধ স্বামীর, দেহ খুঁজতে কালঘাম ছুটল পুলিশের...

কী ঘটেছিল ওড়িশায়?
গত ১২ জুলাই ওড়িশার বালেশ্বরের একটি কলেজে অধ্যক্ষের ঘরের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন এক ছাত্রী। তাঁর অভিযোগ ছিল, বিএড বিভাগের প্রধান তাঁকে নানা রকম কুপ্রস্তাব দিতেন। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য জোরাজুরি করতেন। তিনি রাজি না হওয়ায় মানসিক ভাবে হেনস্থা করা শুরু করেন। কলেজ কর্তৃপক্ষের কাছে গোটা ঘটনা জানিয়ে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানান ওই ছাত্রী। কিন্তু অভিযোগ, কলেজের তদন্ত কমিটি জানিয়ে দেয়, এই ঘটনায় কেউ দোষী নন। বার বার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় শেষে কলেজেই গায়ে আগুন দেন ছাত্রী। সোমবার রাতে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় অভিযুক্ত অধ্যাপক এবং কলেজের অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া