শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জল-কাদা, ভাঙাচোরা রাস্তায় কেমন চলে দেখব, টেসলার শো-রুম উদ্বোধন হতেই মিমে ভরে গেল সোশ্যাল মিডিয়া

Kaushik Roy | ১৫ জুলাই ২০২৫ ১৫ : ৫৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের (BKC) মেকার ম্যাক্সিটি মলে উদ্বোধন হল ভারতে টেসলার প্রথম শোরুম। জানানো হয়েছে, আগামী আগস্ট মাস থেকে গাড়ি বিক্রি শুরু হবে। এদিন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন করা হয় টেসলার শো-রুম। কিন্তু উদ্বোধনের পর সামাজিক মাধ্যমে একাধিক কটাক্ষ ও সমালোচনার মুখে পড়েছে ইলন মাস্কের সংস্থাটি। অনেকেই দাবি করছেন, ভারতের রাস্তাঘাট ও ট্র্যাফিক পরিস্থিতি এখনও টেসলার মতো প্রিমিয়াম ও স্বচালিত গাড়ির জন্য প্রস্তুত নয়। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, ‘৬০ লক্ষ টাকা দিয়ে ৫০০ কিলোমিটার রেঞ্জ। মাহিন্দ্রা, টাটা, হুনডাই, এই ব্র্যান্ডগুলিই আমাদের জন্য যথেষ্ট। আর প্লিজ স্বচালিত গাড়ির গল্প শুনিয়ে লাভ নেই। এটা ভারত, এখানে ম্যানুয়ালি গাড়ি চালিয়েও আপনি নিরাপদ নন। তাহলে কীভাবে স্বচালিত প্রযুক্তির উপর ভরসা করবেন?’

অন্য আর ব্যক্তি একটি জলমগ্ন রাস্তায় গাড়ি চলার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘টেসলা প্রস্তুত ভারতের বর্ষার জন্য’! উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং রাজ্যের পরিবহন মন্ত্রী প্রতাপ সর্ণাইক। ভারতে টেসলার প্রথম শো-রুমের উদ্বোধন ঘিরে গোটা মল জুড়ে নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে টেসলার লোগো কালো রঙে ফুটিয়ে তোলা হয়েছিল সাদা মিনিমালিস্টিক দেওয়ালে। কাচের দেওয়ালের পিছনে আংশিকভাবে ঢেকে রাখা হয়েছিল একটি মডেল ওয়াই গাড়ি। এই অত্যাধুনিক গাড়ি একঝলক দেখতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। উদ্বোধনের দিনই কৌতূহলী মানুষজনের ছোটোখাটো ভিড় চোখে পড়েছে।

আরও পড়ুন: ভারতে শুরু হল ইলন মাস্কের টেসলার যাত্রা, মুম্বইয়ের শো-রুমে কত দামে মিলছে এই বিলাসবহুল গাড়ি?

তবে ভারত টেসলার দাম একপ্রকার আকাশছোঁয়া। যে দাম থেকে শুরু হচ্ছে গাড়ি সেটা শুনেই আঁতকে উঠছেন অনেকে। জানা গিয়েছে, ভারতে আপাতত দুটি সংস্করণে মডেল ওয়াই গাড়ি বাজারে এনেছে টেসলা। সবথেকে কমে মিলছে রিয়ার-হুইল ড্রাইভ মডেল। এই গাড়ির দাম ৭০ হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০.১ লক্ষ টাকা। এর পাশাপাশি থাকছে মডেল ওয়াইয়ের লং-রেঞ্জ সংস্করণ। এই গাড়ির দাম ৭৯ হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭.৮ লক্ষ টাকা। তবে আন্তর্জাতিক বাজারের তুলনায় ভারতে এই অত্যাধুমিক গাড়ির দাম যথেষ্ট বেশি। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে এই একই মডেলের গাড়ির দাম ৪৪,৯৯০ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮.৬ লক্ষ টাকা।

চিনে দাম ৩৬,৭০০ মার্কিন ডলার বা ২,৬৩,৫০০ উয়ান যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০.৫ লক্ষ টাকা। জার্মানিতে ৫৩,৭০০ মার্কিন ডলার বা ৪৫,৯৭০ পাউন্ড। এই অঙ্ক ভারতীয় মুদ্রায় ৪৬ লক্ষ টাকার সমান। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারের তুলনায় এদেশে এই দামের তফাতের প্রধান কারণ ভারতের উচ্চ আমদানি শুল্ক। তবে মূল্যের দিক থেকে আকাশছোঁয়া হলেও, টেসলা ভারতের প্রিমিয়াম ইভি বাজারের দিকে নজর রেখেছে। এই বাজারে ইতিমধ্যে BMW ও Mercedes-Benz-এর মতো বিলাসবহুল ব্র্যান্ড রয়েছে। যদিও ভারতে এখনও পেট্রোল-ডিজেলচালিত গাড়িরই আধিপত্য বেশি। উল্লেখ্য, বর্তমানে দিল্লিতে দ্বিতীয় শোরুম খোলার প্রস্তুতি নিচ্ছে টেসলা। তবে ভারতীয় বাজারে সত্যিকারের সাফল্য পেতে হলে শুধু বিলাসিতা নয়, মূল্য, বাস্তব রোড-কন্ডিশন ও চার্জিং পরিকাঠামোতেও আরও বাস্তবসম্মত হতে হবে টেসলাকে—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া