শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ জুলাই ২০২৫ ১৫ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার প্রহর গুনেছে গোটা বিশ্ব। শেষের কয়েকঘণ্টা চোখের পলক পড়েনি দেশের। চোখ খবরে, চোখ ঘড়ির কাঁটায়। সেই অপেক্ষার অবসান। ভারতীয় সময় ৩টা পেরিয়ে মিনিটে, নির্ধারিত সময়ের কয়েকমিনিট পরে, সাগরের জলে ভাসল ড্রাগন ক্যাপসুল। মহাকাশ থেকে নেমে সাগরে ভাসলেন শুভাংশুরা। ক্যালিফোর্নিয়া উপকূলে তখন মধ্যরাত, ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে, আলো হয়ে ঘরে ফিরলেন ঘরের ছেলেরা। এখন ঘণ্টাখানেক চলবে হ্যাচ ক্লোজিং প্রক্রিয়া। তারপর বিশেষ জলযানে স্থলে উঠে আসবেন মহাকাশচারীরা।

১৮ দিন মহাকাশে কাটিয়ে সোমবার নির্ধারিত সময়ের দশমিনিট পরে শুরু হয় শুভাংশুদের প্রত্যাবর্তন-প্রক্রিয়া। নাসা-র সবুজ সংকেত পাওয়ার পরেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সংক্ষেপে আইএসএস থেকে আনডকিং প্রক্রিয়া শুরু হয় ক্রু ড্রাগন ক্যাপসুলের। একে একে ধাপ পেরিয়ে মহাকাশযান ফিরেছে পৃথিবীতে।আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর, পৃথিবীর জল ছুঁতে সময় লেগে গেল প্রায় ২২ ঘণ্টা।
আরও পড়ুন: রাশিয়াকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের! বেঁধে দিলেন ৫০ দিনের সময়সীমা, শর্ত খেলাপে কী পদক্ষেপ? ...
মহাকাশ থেকে পৃথিবীতে আসতে ঠিক কোন কোন ধাপ পেরোতে হল ড্রাগনকে? নজর ছিল সেদিকেও। সোমবার আনডকিং প্রক্রিয়া শুরুর পরেই আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশযান। আনডকিং প্রক্রিয়ার কিছুক্ষণ আগে দেখা গিয়েছিল, কমান্ডার পেগি হুইটসন, মিশন পাইলট শুভাংশু 'শুক' শুক্লা এবং মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানানস্কি-উইজননিউস্কি এবং টিবর কাপুকে মহাকাশযানে প্রবেশ করতে। মহাকাশ থেকে তাঁরা ফিরছেন প্রায় ২৫০ কেজি মালপত্র নিয়ে। সঙ্গে রয়েছে, নানা পরীক্ষার নমুনা, যন্ত্রপাতি।
VIDEO | Axiom-4 Mission: Group Captain Shubhanshu Shukla and crew aboard the Dragon spacecraft are expected to experience a 7-minute communication blackout during atmospheric re-entry.
— Press Trust of India (@PTI_News) July 15, 2025
(Source: Third party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/mKfLxdbsqn
ক্যাপসুল যখন মহাকাশ থেকে পৃথিবীর বায়মণ্ডলে প্রবেশ করে, তখন তার গতিবেগ ছিল ২৮ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে বায়ুমণ্ডলে ঢুকলেই তীব্র তাপ এবং ঘর্ষণের মুখোমুখি হয় মহাকাশযান। স্বাভাবিকভাবেই মধ্যাকর্ষণ ক্ষেত্রে ঢুকতে রওনা দেওয়ার পরেই রেট্রোরকেট ইঞ্জিনের সাহায্যে কমানো হয় ড্রাগন ক্যাপসুলের গতি। অবতরণের আগে স্প্ল্যাশডাউন প্রক্রিয়ায় ড্রাগন ক্যাপসুলের গতিবেগ ছিল মাত্র ২৩ কিলোমিটার প্রতি ঘণ্টায়। কক্ষপথ থেকে বিচ্যুত হওয়ার পর, ২০ মিনিটেরও কম সময়ে ড্রাগন ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার উপকূলে মহাসাগরে ভেসে ওঠে।

চার দশক পরে আবার মহাকাশে ভারতের পদচিহ্ন। আর সেই ঐতিহাসিক যাত্রার অন্যতম নায়ক গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা রবিবার (১৩ জুলাই, ২০২৫) আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে পৃথিবীতে ফেরার আগে এক আবেগঘন ভাষণে বলেন, 'আজকের ভারতকে মহাকাশ থেকে দেখে মনে হয়, এ দেশ আগ্রাসী নয়, বরং আত্মবিশ্বাসী, নির্ভীক, স্বপ্নময়। কারণ এই দেশ আজ কেবলই উন্নয়নশীল নয়—এটা স্বপ্নপূরণের পথে চলেছে। আজও আমি গর্ব করে বলতে পারি, ‘আজকের ভারত এখনও সারে জাঁহাঁ সে আচ্ছা দিখতা হ্যায়।'
আড়াই সপ্তাহ ধরে মহাকাশ কেন্দ্রে অবস্থানের সময় শুক্লা এবং তাঁর তিন আন্তর্জাতিক সহকর্মী একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও ‘আউটরিচ’ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তাবিত গবেষণার ভিত্তিতে তিনি বিভিন্ন মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট পরিচালনা করেন। তিনি বলেন, 'এখানে আমরা শুধু বিজ্ঞানের কাজ করিনি। আমরা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেছি মানুষ কী করতে পারে যখন তারা বিভাজনের বদলে ঐক্য বেছে নেয়। মহাকাশে একসাথে থাকার অভিজ্ঞতা আমাকে এই বিশ্বাস দিয়েছে—যদি আমরা ভৌগোলিক সীমা অতিক্রম করে একত্র হই, তাহলে সব অসম্ভবই সম্ভব।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?