শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভেজা রাস্তায় পিছলে গেল গাড়ি, গভীর খাদে হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ল, কাশ্মীরে যাত্রীদের মর্মান্তিক পরিণতি

Pallabi Ghosh | ১৫ জুলাই ২০২৫ ১৪ : ০৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তায় আবার ভয়াবহ দুর্ঘটনা। মাঝ রাস্তা থেকে হঠাৎ খাদের দিকে পিছলে গেল যাত্রীবাহী গাড়িটি। মুহূর্তের মধ্যে গভীর খাদে গড়িয়ে পড়ল সেটি। খাদের নীচে পড়েই গাড়ির সব যাত্রীদের ভয়ঙ্কর পরিণতি। কেউ হারালেন প্রাণ, অনেকেই গুরুতর আহত হলেন। 

ভারী বৃষ্টির মাঝে পাহাড়ি পথে আচমকাই ধস নামে। তা থেকেও কখনও কখনও দুর্ঘটনার কবলে পড়েন যাত্রীরা। এদিকে সতর্ক থাকা সত্ত্বেও ভেজা রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। তা থেকেই ঘটে বিপত্তি। বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি হল একাধিক যাত্রীর। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। মঙ্গলবার ডোডা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে এক পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন একটি টেম্পো ট্রাভেলারের চালক। গাড়িতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পাহাড়ি খাদে পড়ে পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি ডোডা শহরের দিকে যাচ্ছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি পিছলে খাদের দিকে পড়ে। এরপর হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ে খাদের একেবারে নীচে। বিকট শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। খানিকক্ষণের মধ্যে উদ্ধারকারী দল, পুলিশ এবং ডিসি ডোডাও ঘটনাস্থলে পৌঁছন। 

আরও পড়ুন: টানা সাতদিন অতি ভারী বৃষ্টি! কবে, কোথায় চরম সতর্কতা জারি করল হাওয়া অফিস? রইল মেগা আপডেট

পুলিশ জানিয়েছে, গাড়িটি খাদে গড়িয়ে পড়ার পর পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ভারী বৃষ্টির মাঝেই উদ্ধারকাজেও দেরি হয়েছে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছিল‌। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ডিসি ডোডা হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন তিনি। দুর্ঘটনাটি ঘটেছে ডোডা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ভার্ত গ্রামে। প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাসপাতালে আরও দু'জনের মৃত্যু হয়েছে।‌ আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করা হবে। আরও সাহায্যের প্রয়োজন থাকলে, পাশে থাকবে সরকার। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। তাঁদের পাশেও থাকবে সরকার।' 

প্রসঙ্গত, গত সপ্তাহেই ভারী বৃষ্টির মাঝে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল জম্মু ও কাশ্মীরে। সেই দুর্ঘটনাটি ঘটেছিল রামবান জেলায়। আজকের মতোই গত সপ্তাহে যাত্রীবাহী একটি গাড়ি ৬০০ মিটার পাহাড়ি খাদে গড়িয়ে পড়ে‌। গত ১১ জুলাই সেনাবাথির কাছে পাহাড়ি খাদে গড়িয়ে পড়ে এস ইউভি গাড়িটি। 

গত সপ্তাহের দুর্ঘটনাতেও পাঁচজন যাত্রীর মৃত্যুর হয়েছিল। আহত হয়েছিলেন আরও একাধিক যাত্রী। সেই দুর্ঘটনার পরেও সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া