শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ জুলাই ২০২৫ ১৩ : ০৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: খেলতে খেলতে বল আনতে গিয়েছিলেন। ঘরে ঢুকে যা দেখলেন পাড়ার ছেলে, চক্ষু চড়কগাছ। হতবাক এলাকার লোকজন। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে, হতবাক।
ঘটনাস্থল হায়দরাবাদ। সোমবার হায়দরাবাদের একটি পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে আচমকা স্থানীয় এক যুবক কঙ্কাল, দেহাবশেষ দেখেন। তিনি তৎক্ষণাৎ ঘরের ভিতরের ওই অংশের ভিডিও করেন এবং তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পোঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে বেশকিছু তথ্যও উঠে এসেছে, তাতে মনে করা হচ্ছে ঘরের মধ্যে উদ্ধার হওয়া ওই দেহাবশেষ আমির খান বলে এক ব্যক্তির। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রায় দশ বছর আগে তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কাকদ্বীপের ৩৪জন মৎস্যজীবীকে ধরে নিয়ে গেল বাংলাদেশের নৌবাহিনী, শিউরে ওঠা সত্যি এল সামনে
স্থানীয়রা জানাচ্ছেন, নামপল্লী বাজারের কাছে অবস্থিত ওই ঘর বহু বছর ধরেই তালাবন্ধ। স্থানীয়রা অনেক বছর ওই ঘরে কাউকে যেতে আসতে দেখেননি। কবে কেউ এসেছেন, বা ওই ঘর থেকে বেরিয়েছেন, মনে করতে পারেন না তাও। সোমবার পাড়ারই একজন বল খুঁজে গিয়ে ওই ঘরে ঢুকে পড়ে। তার পরেই সামনে আসে ঘরের ভিতরের ঘটনা। ভিডিওতে দেখা গিয়েছে ঘরের রান্নাঘরের সামনের অংশে পড়ে রয়েছে এক ব্যক্তির দেহাবশেষ। রহস্য উদ্ঘাটনের জন্য CLUES টিম বাড়িটি পরিদর্শন করে এবং আরও পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে, যখন মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য মানব দেহাবশেষ মর্গে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ডেপুটি কমিশনার অফ পুলিশ (চন্দ্রমোহন)-সহ হাবীব নগর পুলিশের একটি দল বাড়িটি পরিদর্শন করে, দরজা ভেঙে মানুষের দেহাবশেষ উদ্ধার করে।
জানা গিয়েছে ওই বাড়িটি ছিল মুনীর খান নামে এক ব্যক্তির। তাঁর দশ সন্তান ছিল। আমির মুনিরের চতুর্থ সন্তান। একটা সময় পড়ে ওই বাড়িতে আমির ছাড়া আর কেউ থাকতেন না। আমির অববাহিত ছিলেন বলে জানা গিয়েছে, এবং তিনি প্রায় কারও সঙ্গে কথাবার্তা বলতেন না। একা একাই জীবন কাটাতেন বলে খবর।

পুলিশের প্রাথমিক অনুমান প্রায় ১০ বছর আগে মৃত্যু হয়েছে আমিরের। দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলেই প্রাথমিক ধারণা, মেঝেতেও রক্তের কোনও দাগ মেলেনি বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছিল তাঁর। বছরের পর বছর ঘরে থেকে, তাঁর দেহাবশেষ গলে পচে যায়। পড়ে থাকে কেবল কিছু হাড়।
ওই ঘর থেকে একটি পুরনো নোকিয়ার ফোন উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই ফোনটি বন্ধ হয়ে পড়েছিল। পুলিশ ফোনটি পুনরায় চালু করেছে। জানা গিয়েছে ২০১৫ সালে ওই ফোনে মোট ৮৪টি মিসড কল এসেছিল। এছাড়াও আমিরের ঘরে, বালিশের তলা থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে। যা নোট বাতিলের আগের টাকা। তা থেকে আরও ধারণা করা হচ্ছে, এই ঘটনা নোট বন্দির আগে ঘটেছে।
পুলিশের অনুমান, ওই ব্যক্তির ভাই-বোন, আত্মীয়রা কেউই দীর্ঘদিন তাঁর খোঁজ নেননি। সেই কারণেই তিনি বেঁচে আছেন, না মারা গিয়েছেন তা বুঝতে পারেননি কেউই। তবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির ছোট ভাই শাদাব, যিনি আশেপাশের দোকান থেকে ভাড়া আদায় করতেন, তিনি কঙ্কালের দেহাবশেষে পাওয়া একটি আঙুলের আংটি এবং হাফপ্যান্ট শনাক্ত করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?