শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Guinness World record: Thai Couple creates Longest Kiss of the World record

লাইফস্টাইল | পিরিতি কাঁঠালের আঠা, চুমু দিলে ছাড়ে না! ৫৮ ঘণ্টা একটানা চুম্বন করে গিনেস বুকে নাম তুললেন দম্পতি

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৫ জুলাই ২০২৫ ১২ : ৪০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ‘সখী ভালোবাসা কারে কয়?’ এই প্রজন্মের এমন প্রেম দেখলে রবি ঠাকুর কি এই প্রশ্নের উত্তর খুঁজে পেতেন? সে অবিশ্যি এখন আর জানা সম্ভব নয়। তবে বর্তমানে দুনিয়ায় ভালবাসার সংজ্ঞা যে নতুন নতুন অক্ষরে লেখা হচ্ছে তাই নিয়ে কোনও মতানৈক্য নেই। এমনই এক প্রেমের নজিরের সাক্ষী থাকল বিশ্ব। তাও এক অবিশ্বাস্য ঘটনার মাধ্যমে। 
টানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড। ঠোঁটে ঠোঁট রেখে, যাবতীয় শারীরিক ও মানসিক প্রতিকূলতাকে জয় করে দীর্ঘতম চুম্বনের বিশ্বরেকর্ড গড়লেন থাইল্যান্ডের এক দম্পতি। এই অভূতপূর্ব কীর্তি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় তাঁদের নাম খোদাই করে দিয়েছে। তবে শুধু রেকর্ড নয়, এই ঘটনা জন্ম দিয়েছে এক নতুন বিতর্কেরও- এটা কি আদৌ ভালবাসার চরম প্রকাশ, নাকি সহজে জনপ্রিয়তা পাওয়ার এক উপায় মাত্র?

ঘটনার প্রেক্ষাপট থাইল্যান্ডের পর্যটন শহর পাটায়া। সেখানে আয়োজিত এক অভিনব প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এক্কাচাই ও লাকসানা তিরানারাত নামের এক দম্পতি। প্রতিযোগিতার নিয়ম ছিল বেশ কঠিন। চুম্বনরত অবস্থায় ঠোঁট আলাদা করা যাবে না এক মুহূর্তের জন্যও। ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হবে। ঘুমানো বা বসার পর্যন্ত অনুমতি নেই। স্ট্র দিয়ে জল বা তরল খাবার খাওয়া যেতে পারে কিন্তু ঠোঁট থেকে ঠোঁট সরানো চলবে না কিছুতেই। এমনকী শৌচাগার ব্যবহারের সময়েও জারি রাখতে হবে চুম্বন। সামান্য বিচ্যুতি ঘটলেই প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হবে।

আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে

এমন কঠিন চ্যালেঞ্জে একে একে বাকি প্রতিযোগীরা হার মানলেও, এক্কাচাই ও লাকসানা ছিলেন অবিচল। প্রায় আড়াই দিন ধরে তাঁরা সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেন। কিন্তু ঠোঁট যেন আঠা দিয়ে আটকানো ছিল তাঁদের। এই ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়া দেখে অবাক হয়ে যান আয়োজক থেকে শুরু করে উপস্থিত দর্শকেরা। অবশেষে যখন ঘড়ির কাঁটা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড অতিক্রম করে, তখন ক্ষান্ত দেন দু’জন। তৈরি হয় দীর্ঘতম চুম্বনের বিশ্বরেকর্ড।
এই অসামান্য কৃতিত্বের পুরস্কার হিসেবে দম্পতি পেয়েছেন নগদ অর্থ এবং দু’টি হিরের আংটি। তবে তার চেয়েও বড় প্রাপ্তি বিশ্বজোড়া খ্যাতি। কিন্তু এই খ্যাতির সঙ্গেই জুড়েছে বিতর্কও। কেউ কেউ মনে করছেন, এটি ভালবাসায় চূড়ান্ত সমর্পণের প্রতীক। পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতা ছাড়া এমনটা করা অসম্ভব। তাঁদের মতে, এই ঘটনা আধুনিক যুগের লাইলা-মজনু বা রোমিও-জুলিয়েটের কাহিনীরই এক নতুন সংস্করণ। কিন্তু অন্যদিকে, সমাজবিজ্ঞানীদের একাংশ মনে করছেন, ভালবাসার সঙ্গে এমন শারীরিক প্রতিকূলতাকে মেলানো অর্থহীন। তাঁদের মতে, এটি খ্যাতির লোভে করা একটি বিপজ্জনক স্টান্ট ছাড়া আর কিছুই নয়। দীর্ঘক্ষণ না ঘুমিয়ে, একটানা দাঁড়িয়ে থাকার ফলে শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে। ভালবাসার নামে এমন স্বাস্থ্যঝুঁকি নেওয়াকে কোনওভাবেই সমর্থন করা যায় না বলে মত তাঁদের।
বিতর্ক যাই হোক না কেন, এক্কাচাই ও লাকসানার এই চুম্বন যে ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া