শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ জুলাই ২০২৫ ১০ : ১১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভার্চুয়াল শুনানির সময় শৌচালয়ে বসে অংশগ্রহণ করায় এক ব্যক্তির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল গুজরাট হাইকোর্ট। সোমবার হাইকোর্ট জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিঃশর্ত ক্ষমা চাইতে প্রস্তুত থাকায় তাকে ১ লক্ষ টাকা আদালতের রেজিস্ট্রিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত ২০ জুন। সেই সময় গুজরাট হাইকোর্টের বিচারপতি নিরজার এস দেশাই একটি মামলার ভার্চুয়াল শুনানি করছিলেন। সেই সময় অভিযুক্ত ব্যক্তি, সমাদ আবদুল রহমান শাহ, শৌচাগারে মলত্যাগ করতে করতেই শুনানিতে অংশগ্রহণ করেন। এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিতভাবে অবমাননার মামলা দায়ের করে।
সোমবার বিচারপতি এএস সুপেহিয়া ও আরটি ভাচ্ছানির ডিভিশন বেঞ্চ জানায়, অভিযুক্ত শাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ঘটনায় তিনি নিঃশর্ত ক্ষমা চাইতে ইচ্ছুক। তাই তাঁকে আগামী শুনানির তারিখের আগে, অর্থাৎ ২২ জুলাইয়ের মধ্যে, ১ লক্ষ টাকা আদালতের রেজিস্ট্রিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, শাহ ২০ জুনের ভার্চুয়াল শুনানিতে মোট ৭৪ মিনিট অংশ নিয়েছিলেন। যার মধ্যে এক পর্যায়ে তাঁকে শৌচালয়ে বসে মলত্যাগ করতে দেখা যায়। সেই অবস্থা ভার্চুয়ালি আদালতের শুনানিতে যুক্ত ছিলেন তিনি। শাহের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল এই আচরণের জন্য দুঃখপ্রকাশ করবেন।
আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগে কলেজেই গায়ে আগুন, ঝলসে গিয়েছিল গোটা শরীর, মৃত্যু ওড়িশার তরুণীর
আইনজীবী আরও বলেন, তিনি আগেই শাহকে ভার্চুয়াল শুনানির জন্য যথাযথভাবে উপস্থাপিত হওয়ার পরামর্শ দিয়েছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাহ শৌচালয়ে বসে শুনানিতে অংশ নিচ্ছেন। এই দৃশ্য গোটা বিচার ব্যবস্থার ভাবমূর্তিতে আঘাত হানে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ এভাবে ভার্চুয়াল শুনানি ব্যবস্থায় অংশ নেবে তাও কল্পনা করা যায়নি কস্মিনকালে। পরে আদালত ভিডিওটি অবিলম্বে মুছে ফেলার ও এর প্রচার নিষিদ্ধ করার নির্দেশ দেয়। উল্লেখ্য, করোনা অতিমারির সময় থেকে গুজরাট হাইকোর্ট ভার্চুয়াল শুনানির ব্যবস্থা চালু করেছিল। প্রায় প্রত্যেক শুনানিই আদালতের নিজস্বন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।
আরও পড়ুন: আগামী ৩২ বছরেও খালি হাতে ফিরতে হবে, ক্লাব বিশ্বকাপের পর বার্সেলোনাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করল এআই
ভিডিওতে দেখা যায়, শৌচাগারে মলত্যাগ করার পর শাহ মোবাইল হাতে নিয়ে বেরিয়ে যান এবং পরে আবার একটি ঘরে বসে ভার্চুয়াল শুনানিতে যোগ দেন। প্রায় ১০ মিনিট পর তিনি নিজের পরিচয় দেন। জানান, তিনি হলেন কিম গ্রামের বাসিন্দা আবদুল সমাদ শাহ এবং একজন মারধরের মামলার অভিযোগকারী। তাঁর আইনজীবীরা আদালতকে জানান, শাহ দুজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, কিন্তু পরে উভয় পক্ষের মধ্যে আপস হয়ে যায়। বিচারপতি দেশাই অভিযুক্তদের এফআইআর বাতিলের আবেদনের শুনানির সময় শাহকে জিজ্ঞাসা করেন, তিনি এতে সম্মত কিনা। অভিযুক্ত শাহ আপত্তি না জানানোয়, বিচারপতি আবেদন মঞ্জুর করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?