শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ জুলাই ২০২৫ ২৩ : ০৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কানাডায় রথযাত্রা উদযাপনের সময় তুলকালাম কাণ্ড। ভক্তদের উপর হামলা চলে বলে অভিযোগ। তাঁদের লক্ষ্য করে ছোড়া হয় ডিম। খবরটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। কড়া নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "এই ধরণের ঘৃণ্য আচরণ খুবই দুঃখজনক। সামাজিক সম্প্রীতিতে আঘাত।"
সম্প্রতি সমাজমাধ্যমে এই সংক্রান্ত একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল। (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ আজকাল ডট ইন)। সেখানে দেখা যাচ্ছে, কানাডার অন্যতম বড় শহর টরন্টোর রাস্তায় রথযাত্রা উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছে। আনন্দে মেতেছেন ভক্তরা। জগন্নাথ দেবের উদ্দেশে দেওয়া হচ্ছে জয়ধ্বনি। বাজছে গানও।
সেই সময় আচমকা তাঁদের লক্ষ্য করে নিকটবর্তী একটি বাড়ির ছাদ থেকে ছোড়া হয় একের পর এক কাঁচা ডিম। তারপরই সেখানে উত্তেজনা ছড়ায়। কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা এখনও জানা যায়নি।
অভিযোগ দায়ের হলেও সেদেশের পুলিশের তরফেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে খবর।
ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "উৎসব চলাকালীন হামলা চালানো হয়েছে। এই ধরণের ঘৃণ্য আচরণ খুবই দুঃখজনক। সামাজিক সম্প্রীতিতে আঘাত। আমরা দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।" তিনি আরও বলেন, "আমরা আশা করি কানাডা সরকার সেদেশে মানুষের ধর্মীয় অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে।"
ঘটনার নিন্দা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়কও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'কানাডায় রথযাত্রায় ভক্তদের উপর এই হামলার ঘটনায় আমি মর্মাহত। প্রভু জগন্নাথ দেবকে অপমান করা হয়েছে। এটি ওড়িশার মানুষজনের কাছেও বেদনার কারণ।'
Our response to media queries regarding an incident during the Rath Yatra procession in Toronto, Canada
— Randhir Jaiswal (@MEAIndia) July 14, 2025
???? https://t.co/4KnXWKDVkX pic.twitter.com/Q262jZReJP
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?