শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ জুলাই ২০২৫ ২১ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিরোধী দলগুলির অনুমান অনুসারে, চলমান বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার ফলে বিহারের ভোটার তালিকা থেকে ৩৫ লক্ষেরও বেশি নাম বাদ পড়তে চলেছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত ৬.৬ কোটি ভোটার তাদের গণনা ফর্ম জমা দিয়েছেন। এটি রাজ্যের মোট ভোটারের ৮৮.১৮ শতাংশ। ২৫ জুলাই পর্যন্ত ভোটাররা এই ফর্ম জমা করতে পারবেন, যার পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নতুন পরিসংখ্যান শেয়ার করেছে নির্বাচন কমিশন। সেই অনুসারে, ১.৫৯ শতাংশ ভোটার, অর্থাৎ ১২.৫ লক্ষ ভোটার মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু তাঁদের নাম তালিকায় রয়ে গিয়েছে। আরও ২.২ শতাংশ, অর্থাৎ ১৭.৫ লক্ষ ভোটার স্থায়ীভাবে বিহার থেকে চলে গিয়েছেন। তাঁরা আর রাজ্যেভোট দেওয়ার যোগ্য নন। আরও ০.৭৩ শতাংশ, প্রায় ৫.৫ লক্ষ ভোটারের নাম দু'বার ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে।
এই তথ্য মোতাবেক, বিহারের ভোটার তালিকা থেকে প্রায় ৩৫.৫ লক্ষ ভোটারদের নাম বাদ দেওয়া হবে। এই পরিসংখ্যান মোট ভোটারদের ৪.৫ শতাংশেরও বেশি। বিহারে চলতি বছরের শেষে বিধানসভা ভোট হবে। তার আগে একসঙ্গে এতজন ভোটারের নাম বাদ পড়ার বিষয়টি বেশ তাৎপর্যবাহী।
আরও পড়ুন- ‘জঙ্গল রাজের’ ছায়া! ১০ দিনে সাতটি খুন, বিধানসভা নির্বাচনের আগে অপরাধ বাড়ছে বিহারে...
নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে, বিহারে নেপাল, বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা বহু বিদেশি নাগরিককে ভোটার হিসাবে নথিভুক্ত করা হয়েছে। আরও যাচাইয়ের পরে এই নামগুলিও বাদ দেওয়া হবে। ফলে ৩৫.৫ লক্ষের থেকেও সংখ্যাটা বাড়তে পারে।
ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে জোরকদমে। নির্বাচন কমিশনের কর্তাদের মতে, ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR করা হচ্ছে, যাতে ভোটার তালিকায় কারা অভিবাসী, কারা মৃত্যু এবং নকল নথিভুক্ত ভোটারদের সমন্ধে জানা যায়। কমিশনের কর্তারা জোর দিয়ে বলেছেন যে, লক্ষ্য হল ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার অখণ্ডতা এবং নির্ভুলতা বজায় রাখা।
আরও পড়ুন- মেঘের বীজ বপন করবে দিল্লি! জানেন কী এই ‘ক্লাউড সিডিং’ প্রক্রিয়া? কেনই বা করা হয়?
তবে, এই প্রক্রিয়ার সমালোচনায় সরব বিরোধী নেতৃত্ব। আরজেডি নেতা তেজস্বী যাদব আগেই সতর্ক করে দিয়েছিলেন যে, প্রতি নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটার বাদ দিলেও প্রতিটি বিভাগে প্রায় ৩,২০০ জন নাম বাদ পড়বে। বর্তমানে এই হার ৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ার উপক্রম। এই সংশোধনের ফলে নির্বাচনী ফলাফলের উপর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন, সেখানেই চলছে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা সম্পর্কিত আবেদনের শুনানি। আগের শুনানিতে, আদালত নির্বাচন কমিশনকে ভোটারদের সঠিক যাচাইয়ের জন্য আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড ব্যবহার করার পরামর্শ দিলেও এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেনি। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৮ জুলাই।
বিহারে ২৫ জুলাইয়ের মধ্যেই ভোটার তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যদিও নির্বাচনের আগে ভোটার তালিকা পুনর্বিবেচনা প্রক্রিয়াটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। লক্ষ লক্ষ নাম বাদ পড়া এবং ভোটার যোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলার ফলে, সকলের নজর এখন আগামী দিনগুলিতে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি কীভাবে এগিয়ে যায়, সেদিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?