শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ জুলাই ২০২৫ ১৯ : ৪১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পরেই শুরু অশান্তি। কারণ একটাই। নববধূর থেকে আরও পণের দাবি শ্বশুরবাড়ির। যা ঘিরে অশান্তি শুধু নয়, লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতনের তিনি। যৌন হেনস্থার শিকার তিনি। অবশেষে চরম পদক্ষেপ করলেন ৩৩ বছরের এক যুবতী।
দিনের পর দিন মারধর চলত। যৌন নির্যাতন করতেন স্বামী। বহুদিন খেতেও দিতেন না শাশুড়ি। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছিলেন শ্বশুর। স্বামীর অবর্তমানে অশালীন আচরণের অভিযোগ তুলেছেন শ্বশুরের বিরুদ্ধেও।
ডিভোর্সের মামলা চলাকালীন আত্মঘাতী হলেন যুবতী। তার আগে তাঁর একমাত্র কন্যাসন্তানকে খুন করেন। খুন ও আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট লেখেন তিনি। যেখানে পণের দাবিতে স্বামী, শাশুড়ি, শ্বশুর ও ননদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। সুইসাইড নোটটি উদ্ধার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৩৩ বছরের যুবতী আদতে কেরলের কোল্লামের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে থাকতেন দুবাইয়ে। তাঁর শ্বশুরবাড়ির সদস্যরাও দুবাইয়ের বাসিন্দা। আত্মহত্যার আগে যুবতী তাঁর দেড় বছরের কন্যাসন্তানকে গলা টিপে খুন করেছেন। এরপর সুইসাইড নোটে শ্বশুরবাড়ির নির্যাতনের কাহিনি লেখেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যুবতীর বিয়ে হয়েছিল সাড়ে বছর আগে। দেড় বছর আগে কন্যাসন্তানের জন্ম দেন। তিনি দুবাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর স্বামীও দুবাইয়ে কর্মরত ছিল। বিয়ের পর প্রথম সবকিছু ঠিকঠাক চললেও, কয়েক সপ্তাহ পর থেকেই অশান্তি শুরু হয়েছিল।

যুবতী লিখেছেন, বিয়ের পর আরও পণের জন্য জোরাজুরি করতেন। দামি গাড়ি না দেওয়ার জন্য দিনরাত কথা শোনাতেন। যথেষ্ট টাকা ও গয়না না দেওয়ার জন্য তাঁর হতদরিদ্র বললেও পিছপা হননি। কখনও কখনও 'অনাথ শিশু' বলেও খোঁটা দিতেন তাঁরা।
অন্যদিকে তাঁর স্বামী অস্বাভাবিক যৌনতার জন্য জোর করতেন। পর্ন ছবির মতো সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করতেন। আপত্তি জানালেও চড়, থাপ্পড়, ঘুষি মারতেন। এমনকী তাঁর শ্বশুর বহুবার অশালীন আচরণ করেছেন। যার প্রতিবাদ করেছিলেন স্বামীর কাছে। অভিযোগ শুনে পাল্টা স্বামী বলেছিলেন, 'শুধু খুশি করতেই বিয়ে করোনি, এই বাড়িতে থাকতে হলে, বাবাকেও সন্তুষ্ট করতে হবে।'
যুবতী জানিয়েছেন, তিনি যখন সাত মাসের অন্তঃসত্ত্বা, সেই সময় দিনের পর দিন তাঁকে খেতে দেননি শাশুড়ি। বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছিলেন। ধনী পরিবারের এত লোভ, বিয়ের আগে টের পাননি তিনি। অবশেষে কয়েক মাস আগে বিচ্ছেদের মামলা করেন। শ্বশুরবাড়ির পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে অন্যত্র মেয়েকে নিয়ে থাকতে শুরু করেন। ডিভোর্সের মামলা চলাকালীন তাঁকে একযোগে সকলে মিলে হেনস্থা করেন।
শ্বশুরবাড়িতে চরম নির্যাতনের জেরে দিন কয়েক আগে যুবতী চরম পদক্ষেপের সিদ্ধান্ত নেন। খুদে কন্যাসন্তানকে খুন করে, আত্মঘাতী হন ভাড়া বাড়িতে। যুবতীর পরিবারের তরফে অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করেছে কেরল ও দুবাই পুলিশ। ইতিমধ্যেই যুবতীর স্বামী, ননদ, শ্বশুরকে আটক করেছে কোল্লাম পুলিশ। ঘটনার তদন্ত চালাচ্ছে দুবাই পুলিশও। যুবতীর পরিবারের অভিযোগ, স্বামী, শ্বশুর সহ শ্বশুরবাড়ির আরও একাধিক সদস্য যুবতীকে আত্মহত্যায় প্ররোচনাও দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?