শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ জুলাই ২০২৫ ১৮ : ৩৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ফসলের বীজ বপন হয় শুনেছেন। শুনেছেন বীজ বপন হয় মেঘের? তা থেকেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি, তাতে ভিজতে পারে শহর, শহরতলি। এবার এই প্রক্রিয়া পরীক্ষা করবে ভারতের রাজধানী।
দিল্লি ভারতের রাজধানী হিসেবে পরিচিত, পরিচিত সামাজিক-অর্থনৈতিক দিক থেকেও। কিন্তু সাম্প্রতিক সময়ে দিল্লি বহুল চর্চিত তার দূষণ নিয়ে। একেবারে প্রাণ ওষ্ঠাগত, দূষণে জর্জরিত সমগ্র দিল্লি, সংলগ্ন এলাকা। পরিস্থিতি ফি বছর জটিল হয় ঠিক পুজোর শেষ থেকে গোটা শীট পর্যন্ত। প্রতিবছরই পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশকিছু উপায় অবলম্বন করে দিল্লি সরকার। কখনও দিওয়ালিতে বাজি ফাটানো বন্ধ থাকে, কখনও বন্ধ করা হয় খড় পোড়ানো। তাতেও খুব একটা উন্নতি হয় না পরিস্থিতির। বাতাসে বিষ। শ্বাস নিতে কষ্ট হয় স্থানীয়দের। বন্ধ রাখতে হয় স্কুল-কলেজ অফিস। সেই দিল্লিতেই এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ। ক্লাউড সিডিং। এককথায় কৃত্রিম বৃষ্টি নামবে রাজধানীতে।
আরও পড়ুন: ঘরের ছেলে ফিরছে ঘরে, নাসার সম্মতির পরেই একের পর এক ধাপ পেরিয়ে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা, কত সময়
কী এই ক্লাউড সিডিং?
মূলত কৃত্রিম বৃষ্টি, আর্টিফিশিয়াল রেইন-কেই বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ক্লাউড সিডিং। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য, বাতাসকে দূষণ মুক্ত করা। ক্লাউড সিডিং হলে, ওই কৃত্রিম বৃষ্টির পর বাতাস পরিষ্কার হয়। বাতাসে মিশে থাকা ধুলো, ধোঁয়া ও কেমিক্যাল ধুয়ে মুছে যায়।
কীভাবে হয় ক্লাউড সিডিং প্রক্রিয়া?
বিশেষজ্ঞদের মতে, ক্লাউড সিডিং হল মেঘের সঙ্গে সিলভার আয়োডাইড এবং শুষ্ক বরফের মতো বিশেষ পদার্থ যুক্ত করার প্রক্রিয়া। হয় বিমানের মাধ্যমে কিংবা ভূ-ভাগ থেকে জেনারেটরের মাধ্যমে কৃত্রিম পদার্থ মিশিয়ে দেওয়া হয় মেঘে। বিশেষজ্ঞদের মতে, আয়োডাইড কণা মেঘে ঘনত্ব বাড়াতে সাহায্য করে। মেঘের মেটে তখন ধীরে ধীরে আরও জমা হয় বরফকণার মতো পদার্থ। এক সময়ে মেঘ ভারী হয়ে যাওয়ার পর, তা ফেটে পড়ে মাটিতে। বৃষ্টি আকারে।

দিল্লি ব্যাপকভাবে দূষণে জর্জরিত হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের একটি বিশ্লেষণ অনুসারে, ২০২৪-২৫ শীতকালে দিল্লি ভারতের সবচেয়ে দূষিত মেগাসিটি ছিল, যেখানে প্রতি ঘনমিটারে গড়ে ১৭৫ মাইক্রোগ্রাম PM2.5 ঘনত্ব ছিল। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (EPIC) এর একটি প্রতিবেদন অনুসারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশিকা অনুসারে, শহরের বায়ু দূষণ নাগরিকদের আয়ু গড়ে ১১.৯ বছর কমিয়ে দিচ্ছে।পরিস্থিতি বিচারে এই সিদ্ধান্ত নেয় দিল্লি।
এর আগে, দিল্লি জুলাই মাসে পরীক্ষামূলক এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করেছিল। প্রাথমিক পরিকল্পনা ছিল, দিল্লি সরকারের ৪ থেকে ১১ জুলাইয়ের মধ্যে কৃত্রিম বৃষ্টিপাতের প্রাথমিক পরীক্ষা চালাবে। তবে এই সময়ে বৃষ্টি চলে আসায় সময় বদলে বাধ্য হয়। যুক্তি ছিল, বৃষ্টির সময়, আর কৃত্রিম বৃষ্টির প্রয়োজন কী।
যদিও বিশেষজ্ঞদের মতে, মেঘে বীজ বপনের জন্য মৌসুমি মেঘের প্রয়োজন। মেঘে বীজ বপন কেবল তখনই কাজ করে যখন আকাশে ইতিমধ্যেই মেঘ থাকে এবং প্রায় ৫-১৫ শতাংশ বৃষ্টিপাত বৃদ্ধি করতে পারে। তবে একাধিক বিষয় পর্যালোচনার পর, আগস্ট ৩০ থেকে সেপ্টেম্বর ১০-এর মধ্যে ক্লাউড সিডিং করবে দিল্লি।
শুধু দিল্লি নয়, এর আগে টেক্সাস সহ একাধিক জায়গায় পরিস্থিতি পর্যালোচনায় ক্লাউড সিডিং করা হয়ে থাকে। টেক্সাসের হড়পা বানের কারণ হিসেবেও অনেকেই ক্লাউড সিডিংকেই দায়ী করছেন। ইন্দোনেশিয়া আবার এই পদ্ধতিকে একেবারে বিপরীত কাজে ব্যবহার করেছে। ইন্দোনেশিয়া বৃষ্টি কমাতে ক্লাউড সিডিং ব্যবহার করেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?