শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কুঁড়ে ঘরে সারাক্ষণ ফোঁস ফোঁস শব্দ, মাটি খুঁড়তেই একে একে যা বেরিয়ে এল, এখন আতঙ্কে গৃহবন্দি গ্রামবাসীরা

Pallabi Ghosh | ১৪ জুলাই ২০২৫ ১৮ : ৩২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ছোট্ট কুঁড়ে ঘর। তাতেই দিনরাত কাজ করতেন মালিক ও কর্মীরা। সেখানেই সম্প্রতি তাঁদের কানে ভেসে আছে ফোঁস ফোঁস শব্দ। কয়েকবার শব্দটি হয়েই আবার থেমে যেত। ঘটনাটি একদিন ঘটেনি। প্রায়ই প্রতিদিন সেই ফোঁস ফোঁস শব্দ সকলের কানে পৌঁছত। সেটি ভেসে আসত ঘরের একটি নির্দিষ্ট কোণ থেকে। 

 

সকলেই অনুমান করেছিলেন, ঘরের ওই কোণে হয়তো সাপ আছে। সেটি কী সাপ, আদৌ বিষধর কিনা, তা অনুমান করতে পারেননি। কাজের ব্যাঘাত ঘটায়, সাপ ধরায় পারদর্শী এক যুবককে ডেকে আনা হয়। সেই কুঁড়ে ঘরের কোণা থেকে একে একে একাধিক সাপ উদ্ধার করেন তিনি। 

 

তবে এটি, কোনও সাধারণ সাপ। এক একটি জ্যান্ত কোবরা। যা অত্যন্ত বিষধর। এক ছোবলেই মানুষ মারার ক্ষমতা থাকে যার। একদিনে যতগুলি কোবরা তিনি ওই ঘরটি থেকে উদ্ধার করেছেন, তার সংখ্যা শুনেই শিউরে উঠেছেন অনেকেই। বন দপ্তরের আধিকারিকদের মতে, এটি অন্যতম বিরল ঘটনা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌরে। জানা গেছে, মান্দসৌর জেলার সাবাখেদা জেলায় একটি কুঁড়ে ঘরে থেকে ৬০টি কোবরা উদ্ধার করা হয়েছে। সবগুলি কোবরাই ফণা তুলেছিল। মাটি খুঁড়ে একে একে ৬০টি কোবরা উদ্ধার করেছেন এক যুবক। ওই ঘরটির আশেপাশে আরও এক ডজন কোবরা লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে। 

আরও পড়ুন: প্রেমে ছ্যাঁকা! প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পাহাড়ে হারালেন যুবক, যা পরিণতি হল

ওই ঘরের মালিক রাহুল দয়ামা নামের এক যুবক জানিয়েছেন, কাজ করার মাঝেই ফোঁস ফোঁস শব্দ তাঁদের কানে ভেসে আসত। প্রথমে কেউই বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু একাধিক সাপের উপস্থিতি টের পেতেই দুর্গেশ পাতিদার নামের এক যুবককে ডেকে আনেন। তিনি সাপ ধরায় পারদর্শী। 

রাহুল জানিয়েছেন, দুর্গেশকে ডাকার আগে ঘরের ওই কোণে গিয়ে তিনি খোঁজাখুঁজি করেন। তিনটি কোবরাকে ফণা তোলা অবস্থায় দেখতে পান। তখনই দ্রুত দুর্গেশকে ঢেকে আনেন। ঘটনাস্থলে পৌঁছে দুর্গেশ প্রথমে পাঁচটি কোবরা উদ্ধার করেছিলেন। এরপর গর্তে খানিকটা জল ঢেলে দেন। একে একে ওই গর্ত থেকে একাধিক কোবরা বেরিয়ে আসে‌। 

 

দুর্গেশ জানিয়েছেন, তিনি একাধিকবার গ্রামে, শহরে সাপ ধরেছেন। কিন্তু এরকম অভিজ্ঞতা এর আগে তাঁর কখনও হয়নি। ওই গর্ত থেকে ৬০টি ফণা তোলা কোবরা উদ্ধার করেছেন। আরও এক ডজন কোবরা ওই এলাকায় থাকতে পারে। কোবরাগুলি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়েছেন তিনি। 

 

মান্দসৌরের ডিভিশনাল ফরেস্ট অফিসার সঞ্জয় রাইখেরে জানিয়েছেন, 'ঘটনাটি অত্যন্ত বিরল। সাধারণত এক একটি জায়গায় দু'-তিনটি কোবরা দেখতে পাওয়া যায়। একসঙ্গে ৬০টি কোবরা উদ্ধারের ঘটনাটি এর আগে দেখা যায়নি‌। ওই এলাকায় সম্ভবত আরও বিষধর সাপ লুকিয়ে রয়েছে। কোবরার অতি দ্রুত বংশ বিস্তার হয়‌।‌ একটি কোবরা কমপক্ষে ২০ থেকে ৩০টি ডিম পাড়ে। স্থানীয় বাসিন্দাদের সর্তক করা হয়েছে। কোনও সন্দেহ হলেই বন দপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ৬০টি কোবরা উদ্ধারের পর অদূরের একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।' এদিকে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কে রীতিমতো গৃহবন্দি হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া