শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৪ জুলাই ২০২৫ ১৮ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ঢেঁকি স্বর্গে গিয়ে ধান ভানে। কথাটা যেন সত্যি প্রমাণিত করেই ছাড়বেন ভারতীয়রা। এমনিও বিদেশীদের কাছে ভারতের ছবিটা খুব একটা ভাল নয়। নানা ভ্লগে তাঁরা শুধু ভারতের নোংরা-আবর্জনার দৃশ্য তুলে ধরেন। কানাডারা একটি ভিডিও ভুল কারণে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক দম্পতি রাস্তার পাশে জঙ্গলে আবর্জনা ফেলছেন। ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। এই ভিডিওটি অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনুমান করছেন যে ভিডিওতে যে দম্পতিকে দেখা যাচ্ছে ভারতীয় বংশোদ্ভূত।
এক্স (পূর্বতন টুইটার)-এ প্রকাশিত ছোট ভিডিওটিতে দেখা যাচ্ছে, দম্পতিটি একটি গাড়ির পাশে দাঁড়িয়ে একাধিক আবর্জনার প্লাস্টিক নামিয়ে আনছেন। সালোয়ার স্যুট পরা ওই মহিলাকে আবর্জনা ফেলার জন্য একটি জঙ্গলময় জায়গায় খুঁজে বার করলেন। তার সেখানে আবর্জনা ফেলতে শুরু করে দিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে ঘটনাস্থলে কোনও ডাস্টবিন বা আবর্জনা ফেলার ব্যবস্থা নেই।
যদিও ঘটনাটি কানাডার ঠিক কোথায় এবং কোন সময়ে ঘটেছে তা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দম্পতির কর্মকাণ্ডের জন্য তাঁরা ক্ষিপ্ত। এমনকি যাঁরা কোনও পদক্ষেপ না নিয়ে শুধু ভিডিও রেকর্ড করেছেন তাঁদের প্রতিও ক্ষিপ্ত।
সাংবাদিক এবং লেখক নীলেশ মিশ্রও ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "ভারতে (অথবা দক্ষিণ এশিয়া, যেখানেই থাকুক না কেন) অথবা কানাডায়, এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। এটি ঘৃণ্য আচরণ।"
They turned their country into a toilet
— Debbie Bloodclot. (@bettybloodclot) July 13, 2025
Now they're doing the same in beautiful clean Canada
Don't just film
Call it out !!! pic.twitter.com/7MU0NwKRMh
ভিডিওটি শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, "তাঁরা তাঁদের দেশকে ভাগাড়ে পরিণত করেছেন। এখন তাঁরা সুন্দর পরিষ্কার কানাডাতেও একই কাজ করছেন। শুধু ছবি তুলবেন না। এর প্রতিবাদ করুন।"
আরেকটি মন্তব্যে লেখা ছিল, "তাঁরা ভারতকে ধ্বংস করে দিয়েছেন। আমরা তাঁদের কানাডা ধ্বংস করতে দিতে পারি না।"
কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন যে তাঁদের কাজটি নিয়ে কোনও ভুল বোঝাবুঝি হতে পারে। একজন মন্তব্য করেছেন, "এটি দেখতে লেটুসের মতো। সম্ভবত তাঁরা প্রাণীদের খাওয়াচ্ছিলেন।" অন্য একজন যোগ করেছেন, "যদি এটি সত্যিই আবর্জনা হত, তবে তারা পুরো ব্যাগটি ছুঁড়ে ফেলতেন। দেখে মনে হচ্ছিল তাঁরা ইচ্ছাকৃতভাবে ব্যাগ থেকে জিনিসপত্র বার করছেন।"
আরও পড়ুন: দৈনিক জীবনে এই দু’টি ভুল এড়িয়ে চলুন, নইলে মৃত্যু অনিবার্য, সাবধান করছেন বিশেষজ্ঞরা
তবুও, ইন্টারনেটের একটি অংশ বিশ্বাস করত যে ঘটনাটি রেকর্ড করা এবং পদক্ষেপ না নেওয়া সমান অপরাধ। একজন ব্যবহারকারীর যুক্তি, "সত্যি কথা বলতে, যে ব্যক্তি ভিডিও করছিলেন তিনিও সমানভাবে দোষী। কিছু বলুন, তাদের থামান, কেবল দেখার জন্য ভিডিও রেকর্ড করবেন না।"
নানা প্রতিক্রিয়া সত্ত্বেও, ভিডিওটির কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি। ভিডিওটির সত্যতা বা দম্পতির পরিচয় সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশিত হয়নি। আজকাল ডট ইন ফুটেজটি সত্যতা যাচাই করেনি।
২০২৪ সালের ওয়ার্লড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী, ভারতের বাইরনিহাটকে প্রায়শই বায়ু মানের তথ্যের ভিত্তিতে বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয়েছে। তালিকায় অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি ছাড়াও পাকিস্তান এবং চীনের বেশ কয়েকটি শহর রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?