শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রেম করে বিয়ে করেই ঘটে গেল বিপত্তি! চরম অপমানের মুখে তরুণ দম্পতি, সত্য ঘটনা জানলে ভিরমি খাবেন

AG | ১৪ জুলাই ২০২৫ ১৮ : ১৯Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: ওড়িশায় সম্প্রতি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। কোরাপুট জেলার নারায়ণপাটনা ব্লকের নদিমেইটিকি গ্রামে ঘটে এই ঘটনা। খবরে জানা গিয়েছে, একই গোষ্ঠীর (ক্ল্যান) মধ্যে প্রেম করে বিয়ে করায় এক তরুণ দম্পতিকে চরম শাস্তি পেতে হয়। কাঠের হালের সঙ্গে বেঁধে গোটা গ্রাম ঘোরানো হয় দম্পতিকে৷ এমনকি শারীরিক নির্যাতনের শিকার হতে হয় তাঁদের৷ ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটে চলতি মাসের ১৩ জুলাই, অর্থাৎ রবিবার। সোমবার ভিডিও সামনে আসতেই তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, একদল গ্রামবাসী ওই তরু দম্পতিকে  গরুর মত হালের সঙ্গে বেঁধে দিয়েছে। এরপর সেটি নিয়ে তাদের দিয়ে জোর করে বয়ে নিয়ে যাচ্ছে। দেখা যায়, যুবকের গলায় দড়ি বেঁধে দিয়েছে। এরপর মাঝে মাঝেই লাঠি দিয়ে মারছে তাঁদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ যুগল দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিল। সম্প্রতি তারা বিয়ে করে। খবর মারফত তাঁরা একই গোষ্ঠীর। তাই সামাজিক রীতিনীতি অনুযায়ী তাঁদের সম্পর্ককে 'অশুদ্ধ' এবং 'অবৈধ' বলে দাগিয়ে দিয়েছে কিছু গ্রামবাসী। এই সম্পর্ককে চরমভাবে নিষিদ্ধ মনে করছে তারা৷  তারা এক অলৌকিক বিশ্বাসের জেরে এমন কান্ড ঘটিয়েছে বলে সূত্রে জানা গিয়েছে৷ এক গোষ্ঠীতে বিয়ে করলে গ্রামের উপর অভিশাপ নেমে আসবে৷ বিশেষ করে ফসলের উৎপাদনে ক্ষতি হবে বলে অভিযুক্ত গ্রামবাসীদের দাবি। 

আরও পড়ুনঃ গায়ে আগুন দিয়ে কলেজ করিডোরে দৌড়েছিলেন তরুণী, ঝলসে গিয়েছে শরীরের ৯৫ শতাংশই, আর কী জানাল

খবর অনুসারে, গ্রামের প্রবীণদের নেতৃত্বে একটি 'পঞ্চায়েত' বসে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় দম্পতিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। গ্রামের অন্যান্যরা যাতে এমন সাহস না পায়, তার জন্য প্রকাশ্যে এই অমানবিক শাস্তি দেওয়া হয় দম্পতিকে।

তরুণ ও তরুণীর এই চূড়ান্ত অপমান ও নিপীড়নের পরও গ্রামবাসীরা থেমে থাকেনি। এরপর একটি ‘শুদ্ধিকরণ অনুষ্ঠান’ আয়োজন করে তারা। তাদের বিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে গোটা গ্রামের ‘পবিত্রতা’ পুনরায় ফিরে আসবে। শুদ্ধিকরণ শেষে গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নেন, দম্পতি এখন একসঙ্গে বাড়িতে থাকতে পারবে। তবে সামাজিকভাবে এখনও তারা স্বীকৃতি পায়নি বলে জানা গিয়েছে।

ঘটনার জেরে পুলিশের তরফ থেকে পূর্ণ তদন্ত চলবে বলে জানান হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। নারায়ণপাটনার ইনস্পেক্টর ইন চার্জ (IIC) প্রমোদ নায়ক জানিয়েছেন, 'ঘটনার তদন্তে একটি বিশেষ দল পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

এই ঘটনা প্রকাশ্যে আসার মাত্র কয়েকদিন আগেই রাজ্যের রায়গড়া জেলায় একই ধরনের ভিন্ন আরেকটি ঘটনা ঘটে। সেখানেও এক তরুণ দম্পতিকে জোর করে জোয়াল কাঁধে তুলে মাঠে হাল চাষ করতে বাধ্য করা হয়। ওই ঘটনাটিতেও প্রেম করে বিয়ে করার 'অপরাধে' এই শাস্তি দেওয়া হয়।

বর্তমানে অভিযুক্তদের শনাক্তকরণ চলছে৷ দ্রুত তাদের জেরা করা হবে৷ এমন ঘটনার পেছনে আসল 'মোটিভ' কী তা খতিয়ে দেখবে। এই ধরণের নৃশংসতার বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া