শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ জুলাই ২০২৫ ১৭ : ৩৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রচণ্ড উদ্বেগের ঘটনা। একটি সরকারি স্কুলের পড়ুয়াদের মানুষের মল মিশ্রিত দূষিত জল ব্যবহার করে তৈরি খাবার পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। খবর যায় পুলিশে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিপজ্জনক এই ঘটনা তামিলনাড়ুর তিরুভারুর জেলা একটি সরকারি স্কুলের।
কী বলছে স্কুল কর্তৃপক্ষ? তারা জানিয়েছেন, তিনজন ব্যক্তি মদ্যপ অবস্থায় স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেছিল। এরপর ওই তিন মদ্যপ ইচ্ছাকৃতভাবে স্কুলের রান্নাঘরে সংরক্ষিত পানীয় জলের সঙ্গে মানুষের বর্জ্য মিশিয়ে দেয় বলে অভিযোগ।অনুমান করা হচ্ছে যে, মানুষের মল ও মূত্র মিশ্রিত ওই দূষিত জল শিক্ষার্থীদের জন্য তৈরি খাবারে রান্নার সময়ে ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন- বছরে বিনিয়োগ ১,৪৫,০০০ টাকা: ১৫, ২৫ এবং ৩৫ বছরে রিটার্ন বেশি কোথা থেকে- এসআইপি নাকি পিপিএফ?
তিরুভারুর পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, "ঘটনার তদন্ত প্রাথমিকস্তরে রয়েছে। আমরা সকাল থেকেই দোষী কে তা খুঁজতে চেষ্টা চালাচ্ছি।" তবে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কাউকে গ্রাপ্তার করা হয়েছে কিনা তা জানায়নি। তদন্ত চলায় প্রশাসনিকস্তরে এই ঘটনার প্রেক্ষিতে বিশদে কিছু জানানো হচ্ছে না।
স্কুলের এই নক্কারজনক ঘটনাটির সঙ্গে ২০২২ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া ভেঙ্গাইভায়াল জলের ট্যাঙ্ক দূষণ কাণ্ডের তুলনা করা হচ্ছে।
আরও পড়ুন- সোনা বন্ধক রেখেও মিলবে ঋণ, কৃষকদের বিরাট স্বস্তি, জানুন আরবিআই-এর ঘোষণার নয়া ব্যাখ্যা
পুডুকোট্টাই জেলার ভেঙ্গাইভায়াল গ্রামের তফসিলি বর্ণের বাসিন্দাদের পানীয় জল সরবরাহকারী একটি ওভারহেড ট্যাঙ্কে মানুষের মল ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল। ওই জল পান করে বেশ কিছু শিশু অসুস্থ হয়ে পড়েছিল। তারপর ওই দূষণের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। গ্রামের যে তরুণরা ট্যাঙ্কটি খতিয়ে দেখেছিলেন, তাঁরা জলে মল, মূত্র ভাসতে দেখেছিলেন। তার ছবিও তোলা হয়েছিল। যা সোশাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের শোরগোল ফেলেছিল, মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল।
আরও পড়ুন- আবেদন করলেই মিলবে মাসে ১৫০০০ টাকা, ফ্রেশারদের জন্য কেন্দ্রের নয়া স্কিম, চালু ১ অগাস্ট থেকেই...
ক্রাইম ব্রাঞ্চ-ফৌজদারি তদন্ত বিভাগ (সিবি-সিআইডি) ২০২৫ সালের ২৪শে জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টকে জানিয়েছিল যে, তারা ভেঙ্গাইভায়াল জলের ট্যাঙ্ক দূষণ মামলার তদন্ত সম্পন্ন করেছে এবং তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে সিবি-সিআইডি যে তিনজনকে অভিযুক্ত করেছে, তারা একই তফসিলি জাতি সম্প্রদায়ের। সিবি-সিআইডি দাবি করেছে যে, গ্রাম পঞ্চায়েত সভাপতির স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধের কারণে ট্যাঙ্কে দূষণের ঘটনা ঘটানো হয়েছিল। একজন ট্যাঙ্ক অপারেটরকে চাকরিচ্যুত করার জেরে বিরোধের সূত্রপাত হয়েছিল।
আরও পড়ুন- ব্রিটেন-ইউক্রেন-জার্মানি-ফ্রান্স নয়, আকাশ সুরক্ষায় গোটা ইউরোপে এই দেশই প্রথম কিনছে আয়রন এয়ার ডোম
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?