শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | প্রেমে ছ্যাঁকা! প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পাহাড়ে হারালেন যুবক, যা পরিণতি হল

Pallabi Ghosh | ১৪ জুলাই ২০২৫ ১৭ : ১৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রেমের হাওয়া স্পর্শ করলেই বিচারবুদ্ধি যেন লোপ পায় অনেকের। প্রেমে ছ্যাঁকা খেলেও তার অন্যথা হয় না। অনেকেই ঝগড়া, ঝামেলায় জড়িয়ে, প্রতিশোধ নিয়ে আরও তিক্ততা বাড়িয়ে ফেলেন। আবার অনেকেই নিশ্চুপে দূরত্ব বাড়িয়ে ফেলেন। প্রাক্তনকে ভুলতে যা কিছু করেন, তা থেকেই শুরু নতুন এক অধ্যায়ের। 

 

সম্প্রতি প্রেমে ছ্যাঁকা খেয়ে এই যুবক যা করলেন, তা ঘিরেই জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। প্রেমের সম্পর্কে ধোঁকা খেয়ে, প্রাক্তন প্রেমিকাকে ভুলতে চরম পদক্ষেপ করেন তিনি। বাড়িতে কাউকে না জানিয়ে, হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান‌। পায়ে হেঁটে পৌঁছে যান পাহাড়ে। দিনের পর দিন সেই নির্জন পাহাড়েই কাটান তিনি। অবশেষে তাঁর খোঁজ পেলেন পরিবারের সদস্যরা এবং পুলিশ। 

 

পাহাড়ে হারিয়ে নিজের মতো কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন যুবক। সেই সুযোগে ভুলতে চেয়েছিলেন প্রাক্তন প্রেমিকাকে। সম্পর্কের সুখস্মৃতি, সুন্দর মুহূর্ত, এবং প্রতারণা দ্রুত ভুলে যেতে চেয়েছিলেন তিনি। নতুন অধ্যায় শুরুর জন্য তাই পাহাড়ে তিনি একাই পৌঁছে যান। 

আরও পড়ুন: 'এত ছোট ছোট পিস, আরেকটা দিন', কষা মাংসের লোভেই ভয়ঙ্কর পরিণতি যুবকের, বিয়েবাড়িতে রক্তবন্যা

যুবকের সঙ্গে ছিল না জল, খাবার, বাড়তি পোশাক। বাড়িতে ফেলে রেখে এসেছিলেন মোবাইল ফোনটি। তিনি চাননি, এই প্রক্রিয়ায় তাঁর সঙ্গে কেউ যোগাযোগ রাখুন। তিনি একাই কাটাতে চেয়েছিলেন। কিন্তু পরিবারকে না জানিয়ে হঠাৎ নিখোঁজ হওয়ায় বিপত্তি ঘটে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চিনে। পুলিশ জানিয়েছে, যুবকের নাম জাইআওলিন। ভাড়া বাড়িতে থাকতেন তিনি। সিসিটিভিতে দেখা গেছে, ২০ জুন তিনি বাড়ি ছেড়ে চলে যান। পাড়ে হেঁটেই এলাকা থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল তাঁকে‌। কোনও খোঁজ না পাওয়ায় তাঁর ভাই পুলিশে খবর দেন। 

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বাড়ি ফাঁকা। একটি ঘরে যুবকের মোবাইল ফোন। সিসিটিভিতে শেষ তাঁকে দেখা গিয়েছিল দালাং পাহাড়ের কাছে। যুবকের নিখোঁজ হওয়ার রহস্য আরও ঘনাতেই, ১০০ পুলিশ ও স্থানীয়া বাসিন্দা যুবকের খোঁজ শুরু করেন। স্নিফার ডগ, ড্রোন দিয়ে খোঁজ চালিয়েও যুবকের সন্ধান মেলেনি। 

 

২৬ জুন পুলিশ যুবকের খোঁজ পান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন, তাঁকে দেখা গিয়েছে লিনান জেলায়। স্থানীয় প্রশাসনকে জানানোর কয়েক ঘণ্টা পরেই যুবকের হদিশ পাওয়া যায়। যুবককে উদ্ধার করে পুলিশ ফিরিয়ে আনে শহরে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

 

পুলিশকে যুবক জানিয়েছেন, প্রাক্তন প্রেমিকাকে ভুলতেই পাহাড়ে যান তিনি। সঙ্গে মোবাইল ফোন, জামাকাপড়, খাবার কিছুই নিয়ে যাননি। কোনও থাকার জায়গাও আগে থেকেই বুকিং করে যাননি। ৪০ কিলোমিটার পথ তিনি পায়ে হেঁটে কাটিয়েছেন। প্রথম তিনদিন কিছুই খাননি। এমনকী জলও না। তখনই তাঁর শরীর ভাঙতে শুরু করে। 

 

এরপর পাহাড়ি এলাকায় বুনো ফুল খেয়ে পেট ভরাতে শুরু করেন। পাহাড়ি ঝর্ণার জল খেয়ে তেষ্টা মেটান। প্রথম কয়েকদিন পাহাড়ি পথেই রাত জেগে কাটিয়েছিলেন। এরপর স্থানীয় এলাকার বাসিন্দাদের বাড়িতে কাটান। 

 

ঘটনাটি হু হু করে ছড়িয়ে পড়েছে চিনের সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও চমকে গেছেন যুবকের পরিণতি দেখে। কেউ কেউ তাঁকে সান্ত্বনা দিয়েছেন। আবার অনেকেই লিখেছেন, 'মুভ অন করতে গেলে এভাবেই করতে হয়। ভাগ্যিস তিনি ফোনটি সঙ্গে নিয়ে পাহাড়ে যাননি।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া