শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জুলাই ২০২৫ ১৫ : ০১Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ আজকাল অল্পবয়সিরাও ব্লটিং বা পেটফাঁপার শিকার। অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, এক্সারসাইজের অভাবের কারণে ইদানীং গ্যাস, অম্বল সহ পেটফাঁপায় ভুক্তভোগী আট থেকে আশি। পাচন প্রক্রিয়ায় গণ্ডগোলের সঙ্গে ব্লটিংয়ের সমস্যার যোগসূত্র রয়েছে। যা দীর্ঘদিন সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করা মোটেও ঠিক নয়। পেটে গ্যাস জমে গেলে বা পেট ফুলে গেলে ব্লটিং হয়। যার পিছনে গ্যাস ছাড়াও থাকতে পারে আরও অনেক জটিল কারণ।
* ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস)ঃ পেটফাঁপার কারণগুলির মধ্যে অন্যতম ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস)। এটি অন্ত্রের সঙ্গে সম্পর্কিত একটি দীর্ঘস্থায়ী সমস্যা। এই রোগে আক্রান্ত হলে বারবার পেট ফাঁপা, গ্যাস, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে। আইবিএসের কোনও একটি কারণ থাকে না। তবে মানসিক চাপ, ভুল খাদ্যাভ্যাস, ঘুমের অভাব এবং হরমোনের ভারসাম্যহীনতা এর কারণ হতে পারে। আইবিএস থাকলে খাওয়ার পরপরই পেট ফাঁপা অনুভূত হতে পারে এবং এই অবস্থা কখনও কখনও অস্বস্তিকর হয়ে ওঠে।
আরও পড়ুনঃ লিভারের বারোটা বাজলে মুখেও ফুটে ওঠে লক্ষণ! কোন কোন উপসর্গ অবহেলা করলেই অকালে হারাবেন প্রাণ
* ল্যাকটোজ অসহিষ্ণুতা অর্থাৎ শরীর দুধ এবং দুগ্ধজাত দ্রব্য ঠিকমতো হজম করতে না পারলে পেট ফুলে যেতে পারে। আসলে, ল্যাকটোজ হল দুধে পাওয়া এক ধরণের চিনি যা হজম করার জন্য ল্যাকটেজ নামক একটি উৎসেচকের প্রয়োজন হয়। যদি এই উৎসেচক শরীরে তৈরি না হয়, তাহলে দুধ পান করার পর পেট ফাঁপা, পেট ব্যথা, ডায়রিয়া বা গ্যাসের মতো সমস্যা দেখা দেয়। এদেশের অনেক মানুষই এই সমস্যা সম্পর্কে জানেন না। ফলে তাঁরা স্বাভাবিক গ্যাস ভেবে উপেক্ষা করে থাকেন।
* লিভার সম্পর্কিত যে কোনও রোগ যেমন ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস হলেও পেট ফুলে যাওয়ার সমস্যা হতে পারে। লিভারের কার্যকারিতা কমে গেলে শরীরে টক্সিন জমা হতে থাকে এবং পেট জলে ভরে যেতে শুরু করে। যাকে চিকিৎসার পরিভাষায় অ্যাসাইটস বলা হয়। এই অবস্থায় পেট কেবল ফুলে ওঠে না, শক্তও বোধ হয়। এছাড়াও, ক্লান্তি, বমি, খিদে কমে যাওয়া এবং ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়ার মতো লক্ষণগুলিও দেখা যায়।

* মহিলাদের ডিম্বাশয়ের সমস্যা যেমন ডিম্বাশয়ের সিস্ট বা পিসিওএসও এই সমস্যার কারণ হতে পারে। যদি কোনও মহিলা প্রতি মাসে পেট ফাঁপার সমস্যা, অনিয়মিত পিরিয়ড, মুখে ব্রণ বা ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভোগেন তাহলে এগুলো ডিম্বাশয়ের পরিবর্তন বা হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে। সিস্ট পেট ফোলা হওয়ার পাশাপাশি পেটে ভারীভাব এবং ব্যথার কারণ হতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
যদি পেট ফুলে যাওয়ার সঙ্গে খিদে কমে যাওয়া, বমি, হঠাৎ ওজন কমে যাওয়া বা পেটে শক্ত অনুভূতির মতো ক্রমাগত সমস্যায় ভোগেন তাহলে অবহেলা করা উচিত নয়। এটি কেবল গ্যাস নয়, বরং কোনও গুরুতর রোগের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শে পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। পেট ফাঁপার সমস্যা হলে প্রোবায়োটিকে পরিপূর্ণ খাবার খেলে স্বস্তি পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?