শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ জুলাই ২০২৫ ১৫ : ৫৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকমাসের দিকে নজর দিলে দেখা যাবে, নির্দিষ্ট সময় পিরিয়ডে দেশের একাধিক জায়গায় সেতু বিপর্যয় ঘটেছে। তার সাম্প্রতিকতম নির্দশন গুজরাট। ৯ জুলাই, ভরা বর্ষায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মোদির রাজ্যের সেতু। তাতে প্রাণ গিয়েছে অন্তত দশ জনের।
ঘটনাটি ঘটে বুধবার সকালে। ওইদিন অফিস টাইমে সেতু দিয়ে বহু গাড়ি, ট্রাক চলাচল করছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে দেখেন, গম্ভীরা-মুজপুর সেতুটি মাঝ বরাবর ভেঙে পড়ছে। মাহিসাগর নদীতে তলিয়ে যায় কমপক্ষে চারটি গাড়ি। দু'টি ট্রাক, একটি পিক আপ ভ্যান এবং একটি গাড়ি সেতু থেকে সোজা নদীতে পড়ে যায়। ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়, আলোচনা হয় দেশ জুড়েও।
আরও পড়ুন: ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে চান? এই চারটি নথি থাকলেই যথেষ্ট, দেখে নিন সম্পূর্ণ তালিকা...
আলোচনা শুরু হয়, দেশের বহু জায়গায় এখনও রয়েছে শতাব্দী প্রাচীন সেতু। বেশকিছু সেতুর বিয়স যেমন অনেক এখনও সেখান দিয়ে দিনভর বহু গাড়ি যাতায়াত করে। জলবায়ু পরিবর্তন, নগর বৃদ্ধি নানাভাবে প্রভাব ফেলছে পরিবহনের উপর। এক কথায় ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। কী হবে, সেগুলি যদি আচমকা ভেঙে পড়ে? কেবল দেশ নয়, বিদেশেও বারে বারে সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
২০২২ সালের জানুয়ারিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গের ফার্ন হলো ব্রিজটি ভেঙে পড়ে। সেতু বিপর্যয়ের ঘটনায় আহত হয়েছেন বেশকয়েকজন। কারণ হিসেবে জানা গিয়েছে, এই ধসের মূল কারণ ইস্পাত উপাদানের ভাঙন, ক্ষয়। একই সঙ্গে কারণ হিসেবে উঠে আসে দুর্বল
রক্ষণাবেক্ষণ এবং বারবার পরিদর্শনের সুপারিশ মেনে না চলা। রিপোর্টে বলা হয় বিশ্বজুড়ে এইসব স্থাপত্য, সেতুতে অপর্যাপ্ত পরিদর্শন এবং তদারকির কারণে এই সমস্যাগুলি আরও বেড়ে যায়।
তিন বছর আগে, তাইওয়ানের নানফাং'আও ব্রিজটিও ভেঙে পড়ে। স্যাঁতসেঁতে, লবণাক্ত সমুদ্রের বাতাসের সংস্পর্শে এই সেতুতে ক্ষতি হয়। ওই বিপর্যয়ে ছ’ জন মারা যান।

২০১৮ সালের আগস্টে, ইতালির মোরান্ডি ব্রিজটি ভেঙে পড়ে। ওই সেতু বিপর্যয়ে ৪৩ জন নিহত হয়। প্রি-স্ট্রেসড কংক্রিট এবং স্টিলের টেন্ডনে ক্ষয়ের কারণে এই ধস ঘটে বলে
২০০৭ সালের আগস্টে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে একটি সেতু ভেঙে পড়ে, ১৩ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়। এই ধস মূলত সেতুর নকশায় পূর্বে অলক্ষিত সমস্যার কারণে ঘটেছিল।
তাহলে পরিত্রাণ কী? বিশেষজ্ঞরা বলছেন, কাঠামোগত স্বাস্থ্য পর্যবেক্ষণ হল অবকাঠামোর অবস্থা মূল্যায়ন প্রয়োজন নির্দিষ্ট সময় অন্তর অন্তর। এটি প্রায় বাস্তব-সময়ের তথ্য প্রদান করতে পারে এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাঁদের মতে, কাঠামোগত স্বাস্থ্য-পর্যবেক্ষণ ব্যবস্থা কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে।
ডিজিটাল টুইন-ভিত্তিক পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম তৈরির জন্য এগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল এবং সেতু তথ্য মডেলিংয়ের সাথে একীভূত করা যেতে পারে। কাঠামোগত স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থার খরচ সেতুর আকার এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরিমাণ অনুসারে পরিবর্তিত হয়। তবে বড় বিপদ এড়ানোর জন্য ওই খরচ করা প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের। কিছু সহজ সিস্টেমের দাম মাত্র কয়েক হাজার ডলার, কিছু ক্ষেত্রে দাম আরও বেশকিছুটা বেশি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?