শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মধু ছুঁলেই ‘খপাৎ’, মৌমাছিকে এই বিশেষ অস্ত্রে পরিণত করল চিন, পৃথিবী এবার ঘোর বিপদের মুখে

Kaushik Roy | ১৪ জুলাই ২০২৫ ১৫ : ৪৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ক্ষুদ্র ক্ষুদ্র মৌমাছিকে এবার নয়া অস্ত্রে পরিণত করল চিন। জানা গিয়েছে, চীনের বিজ্ঞানীরা মৌমাছিদের মস্তিষ্কে ক্ষুদ্র নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করে তাদেরকে সাইবর্গে রূপান্তর করেছেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহার করে মৌমাছিদের উড়ান নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বাঁ দিকে, ডান দিকে, সামনে বা পিছনে যেতে বাধ্য করা যাবে তাদের। এমনকি, ভবিষ্যতে এই সাইবর্গ মৌমাছিদের গোপন সামরিক মিশন কিংবা দুর্গম এলাকায় অনুসন্ধানমূলক কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। 

জানা গিয়েছে, বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল গবেষক বিশ্বের সবচেয়ে হালকা মস্তিষ্ক-নিয়ন্ত্রণ যন্ত্র তৈরি করেছেন। এর ওজন মাত্র ৭৪ মিলিগ্রাম। যন্ত্রটি মৌমাছির পিঠে বেঁধে তিনটি সূচের মাধ্যমে তাদের মস্তিষ্কে প্রবেশ করানো হয়। তারপর ইলেকট্রনিক পালসের মাধ্যমে মৌমাছিগুলিকে নিয়ন্ত্রণে রেখে তাদের উড়ানের দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করা হয়। এই ক্ষুদ্র চিপের দক্ষতা এতটাই উন্নত যে, প্রতি দশ পরীক্ষার মধ্যে ন’বার মৌমাছি গবেষকদের আদেশ পালন করেছে বলে দাবি করা হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে।

এই প্রকল্পের নেতৃত্বদানকারী অধ্যাপক ঝাও জিয়েলিয়াং জানান, ‘পোকা-নির্ভর রোবট তাদের স্বাভাবিক গতিশীলতা, পরিবেশ-উপযোগিতা এবং ছদ্মবেশ ক্ষমতার কারণে যেকোনও কৃত্রিম বিকল্পের চেয়ে বেশি কার্যকর’। তিনি আরও বলেন, ‘এই ধরনের সাইবর্গ গোপন নজরদারি, সন্ত্রাসবিরোধী অভিযান, মাদকদ্রব্য দমন এবং দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে গুরুত্‌পূর্ণ ভূমিকা পালন করতে পারে’। জানা যাচ্ছে, সিঙ্গাপুরের এক রিসার্চ প্রকল্প থেকে অনুরপ্রেরণা পেয়েছিলেন চিনের গবেষকরা।

সেখানে বিটল ও তেলাপোকা নিয়ন্ত্রণের জন্য একটি সাইবর্গ কন্ট্রোলার তৈরি করা হয়েছিল। তবে সেটির ওজন ছিল বর্তমান চিনা কন্ট্রোলারের তিনগুণ। কিন্তু চিনের গবেষকরা ওজন কমিয়ে অত্যন্ত পাতলা পলিমার ফিল্মে সার্কিট প্রিন্ট করে। এতে ইনফ্রারেড রিমোটসহ বিভিন্ন মাইক্রোচিপ বসানো হয়েছে, যা পোকামাকড়ের পাখার থেকেও পাতলা। তবে এই আধুনিক প্রযুক্তির মাঝেও কিছু সমস্যা থেকে গিয়েছে। বর্তমান ব্যাটারিগুলির কার্যক্ষমতা সীমিত এবং ভারী ব্যাটারি মৌমাছির পক্ষে বহন করা সম্ভব নয়।

তাছাড়া, পতঙ্গের দেহের ভিন্ন ভিন্ন অংশে স্নায়ুবিক প্রতিক্রিয়া থাকায় একই কন্ট্রোলার সব প্রজাতির উপর ব্যবহার করা সম্ভব নয়। তবে অধ্যাপক ঝাও জানিয়েছেন, ‘ভবিষ্যতের গবেষণায় আমরা সিগন্যাল এবং নিয়ন্ত্রণ প্রযুক্তি উন্নত করে এই সাইবর্গ মৌমাছিদের আচরণের সক্ষমতা আরও বাড়াতে পারব’। চিনের এই গবেষণা এখন সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতি যেমন বিস্ময় সৃষ্টি করেছে, তেমনি নৈতিকতা ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া