শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | আদরের কামড়ে ঘনিয়ে আসতে পারে মৃত্যু! 'লাভ বাইট'-র এই সব মারাত্মক পরিণতি জানলে শিউরে উঠবেন

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জুলাই ২০২৫ ১৪ : ১৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ভালবাসায় শারীরিক সম্পর্ক খুবই স্বাভাবিক। বাধাহীন আবেগ-প্রেমে সঙ্গীর শরীরে আদরের কামড়ও সাধারণ বিষয়। দেখতে খুবই ছোট চিহ্ন হলেও দু'জন মানুষকে সেই ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে করিয়ে দেয় 'লভ বাইট'। কিন্তু জানেন কি এই 'লাভ বাইট'ই আপনার শরীরে বড়সড় প্রভাব ফেলতে পারে। এমনকী মারাত্মক শারীরিক সমস্যা হওয়ারও ঝুঁকি থাকে। ২০১১ সালে নিউজিল্যান্ডে একটি ঘটনায় 'লাভ বাইট'এর জেরে ৪৪ বছর বয়সি এক মহিলার বাঁ হাত প্যারালাইডজ হয়ে গিয়েছিল৷ গাঢ় লাল বা বেগুনি রঙের লাভ বাইট ভালবাসার প্রতীক হলেও আদতে তা আপনার সঙ্গীর জন্য ক্ষতিকর হতে পারে। 

লাভ বাইট "হিকি" নামে পরিচিত। এটির কারণে ত্বকে কালশিটে দাগ হয়। সাধারণত হালকা আঘাত যা ত্বকের ছোট ছোট রক্তনালীগুলিকে ভেঙে এটি হতে পারে। আসলে এক্ষেত্রে ত্বকের নীচের ছোট রক্তনালী (শিরা) ভেঙে যায় এবং রক্ত বেরিয়ে ত্বকের নীচে জমা হয়। এর ফলে লাল বা বেগুনি দাগ হতে দেখা যায়। এই দাগ কয়েক দিন থেকে এক বা দুই সপ্তাহের মধ্যে নিজে থেকেই সেরে যায়। বেশিরভাগ ক্ষেত্রে লাভবাইট বিপজজ্জনক নয়, তবে মাঝে মাঝে এর কারণে শারীরিক জটিলতা দেখা দিতে পারে। 

 

আরও পড়ুনঃ লিভারের বারোটা বাজলে মুখেও ফুটে ওঠে লক্ষণ! কোন কোন উপসর্গ অবহেলা করলেই অকালে হারাবেন প্রাণ

 

* রক্ত জমাট বাঁধা: যদি লাভ বাইট খুব জোরে এবং দীর্ঘ সময় ধরে দেওয়া হয়, তাহলে শরীরের সেই অংশে বিশেষ করে ঘাড়ের কাছে রক্ত জমাট বাঁধতে পারে। এই জমাট বাঁধা রক্ত ভেঙে মস্তিষ্কে গিয়ে স্ট্রোক হওয়াকর ঝুঁকি বাড়িয়ে দেয়। যদিও এই লক্ষণ খুব কমই দেখা যায়। তবে এর থেকে প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে। বিশেষ করে যাদের ইতিমধ্যেই রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে তাঁদের সতর্ক থাকা দরকার।

* নীলচে ভাব এবং ত্বক ফুলে যাওয়া: 'লাভ বাইট'-এর সবচেয়ে সাধারণ প্রভাব হল ত্বকের নীলচে ভাব এবং ত্বক ফুলে যাওয়া। রক্তনালী ফেটে যাওয়ার কারণে ত্বক নীল বা বেগুনি হয়ে যায় এবং সামান্য ফোলাভাবও হতে পারে। এতে সাধারণত ব্যথা না হলেও দাগ বেশ ভালই বোঝা যায়। 

* সংক্রমণের ঝুঁকি: যদি ত্বক কেটে যায় বা ভেঙে যায় তাহলে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে। সঙ্গীকে আদরে কামড় বসানোর সময়ে যদি দাঁত খুব বেশি ব্যবহার করেন বা জায়গাটি স্বাস্থ্যকর না থাকে তবে এটি হওয়ার আশঙ্কা থাকে।

* হারপিস সিমপ্লেক্স ভাইরাস: সঙ্গীর মুখে যদি হারপিস ভাইরাসের ঘা থাকে, তাহলে ভাইরাসটি লাভ বাইটের মাধ্যমে অন্য ব্যক্তির ত্বকে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে সেই স্থানে ফোসকা বা ঘা হওয়ার ঝুঁকি থাকে। 

* ব্যথা এবং অস্বস্তি: বেশিরভাগ লাভ বাইট বেদনাদায়ক নয়, তবে কিছু ক্ষেত্রে হালকা ব্যথা, চুলকানি বা সংবেদনশীলতা অনুভব হতে পারে।

লাভ বাইটের দাগ সরানোর উপায় 
 
* ত্বকের ওষুধ হিসেবে ম্যাজিকের মতো কাজ করে অ্যালোভেরা। লাভ বাইটের দাগ, ব্যথা দূর করতে দিনে অন্তত ২ বার অ্যালোভেরা জেল লাগাতে পারেন। 
* প্রেমের চিহ্ন যদি দু-তিন দিন থাকে, তাহলে একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে আলতো করে চেপে ধরুন। এতে উপকার পাবেন। 
* লাভ বাইটের উপরে একটি ঠান্ডা চামচ রাখুন। এতে ত্বকের ফোলা ভাব কমে গিয়ে দাগগুলোকে ঠিক করে।
* লাভ বাইটের জায়গায় বরফ ঘষতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া