শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ জুলাই ২০২৫ ১৩ : ২৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কে ফাটল। যে দু’ জন একটা সময় ভেবেছিলেন তাঁরা একসঙ্গেই কাটিয়ে দেবেন গোটা জীবন, কিছুটা পথ পেরিয়ে তাঁদের মনে হয়েছে সিদ্ধান্ত ভুল। আর একসঙ্গে থাকতে পারছেন না তাঁরা। অনেক সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সঙ্গী বুঝতে পারেন, অন্যের সঙ্গে মনের মিল হচ্ছে না সেভাবে, যাতে থাকা যায় এক ছাদের তলায়। আবার অনেকসময় সঙ্গীর অন্য সম্পর্ক, স্বাভাব বাধা হয়ে দাঁড়ায় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেকেই চেষ্টা করেন, পুনরায় একসঙ্গে থাকার। যখন একেবারেই তা আর সম্ভব হয় না, তিক্ততা-সহ নানা কারণে সম্পর্কে দাঁড়ায় একেবারে খাদের কিনারায়, তখন সিদ্ধান্ত নেওয়া হয় বিবাহ বিচ্ছেদের। অনেকেই সঙ্গীর বিরুদ্ধে শারীরিক, মানসিক হেনস্থার অভিযোগ তোলেন।
মামলা গড়ায় আদালতে। কিছুক্ষেত্রে দু’ জনের সম্মতিতে বিচ্ছেদ হয়। কিছু ক্ষেত্রে একজন সঙ্গী অপর সঙ্গীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলা প্রসঙ্গেই সোমবার বড় সিদ্ধান্ত জানিয়েছে সর্বোচ্চ আদালত। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তেমনটাই। কী বলা হয়েছে তাতে? সূত্রের খবর, একটি মামলা প্রসঙ্গে সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, বৈবাহিক বিরোধের মামলায় স্বামী/স্ত্রীর গোপনে রেকর্ড করা টেলিফোন কথোপকথন গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে বিবেচিত হবে। এই প্রসঙ্গেই পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি রায় বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে মামলা আসার আগে, ওই দুই আদালত এই একই প্রসঙ্গে কী জানিয়েছিল? যা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট? সূত্রের খবর, পাঞ্জাব এবং হরিয়ানার আদালত জানিয়েছিল, গোপনে স্বামী/স্ত্রীর টেলিফোন কথোপকথন রেকর্ড করা গোপনীয়তার লঙ্ঘন এবং এতে বিপন্ন হতে পারে পারিবারিক জীবন। এগুলি পারিবারিক আদালতে প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না। যদিও ওই যুক্তি মানেনি দেশের শীর্ষ আদালত। সূত্রের খবর তেমনটাই।
সূত্রের খবর, বিচারপতি বিভি নাগরত্ন এই মামলা প্রসঙ্গে বলেন, কিছু যুক্তিতে বলা হয়েছে যে, এই ধরনের কথোপকথনকে প্রমাণ হিসেবে অনুমোদন দিলে পারিবারিক সম্প্রীতি এবং বৈবাহিক সম্পর্ক বিপন্ন হবে এবং স্বামী/স্ত্রীর একে অন্যের উপর কারণে বা অকারণে নজরদারি করাকে উৎসাহিত করা হবে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ‘আমরা মনে করি না যে এই ধরনের যুক্তির কোনও শক্ত ভিত রয়েছে। যদি বিবাহ এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে স্বামী/স্ত্রীকে একে অপরের উপর সক্রিয়ভাবে নজরদারি করে, তাহলে এই বিষয়গুলই যথেষ্ট এটি বোঝার জন্য যে, সেটি ততদিনে একটি ভাঙ্গা সম্পর্কে পরিণত হয়েছে। সম্পর্কের মাঝে আস্থার অভাব লক্ষণীয় স্পষ্টতই।

যে মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ এবং রায়, তার সূচনা ভাতিন্ডার একটি পারিবারিক আদালত থেকে। ওই আদালতে প্রথম যে বিষয়টি উঠে আসে, তা হল ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ১৩ ধারার অধীনে বিবাহবিচ্ছেদের মামলা। ওই মামলায় স্বামী তাঁর স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ এনেছিলেন এবং তার অভিযোগ প্রমাণের জন্য রেকর্ড করা ফোন কথোপকথনের উল্লেখ করেছিলেন।
পারিবারিক আদালত প্রমাণ হিসেবে এই রেকর্ডিং সহ একটি সিডি অনুমোদন করে। স্ত্রী হাইকোর্টে এই মামলার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে যুক্তি দেন যে, তার সম্মতি ছাড়াই কলগুলি রেকর্ড করা হয়েছে এবং এগুলি প্রমাণ হিসেবে গ্রহণ করা তার গোপনীয়তার মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। হাইকোর্ট পারিবারিক আদালতের আদেশের সঙ্গে একমত হয়ে তা বাতিল করে দেয়। ওই আদালত যে রায় দেয়, স্বামী ওই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যান। তার পরেই শীর্ষ আদালত ওই সিদ্ধান্ত জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?