শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর তৎপরতায় উদ্ধার দিল্লিতে নিখোঁজ হওয়া ছাত্রীর মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ১৪ জুলাই ২০২৫ ১০ : ৫৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  উচ্চশিক্ষার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় আত্মারাম সনাতন ধর্ম কলেজে পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ত্রিপুরার তরুণী ১৯বছর বয়সের স্নেহা দেবনাথ। এই খবর জানা জানি হতেই  ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা  পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। দিল্লিতে পড়তে যাওয়া নিখোঁজ তরুণীর বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমে।

গত সাত জুলাই স্নেহার সঙ্গে ভোর পাঁচটা ৫৬ মিনিটে শেষবারের মতো মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। স্নেহা তখন পিটুনিয়া নামে এক বন্ধুর সঙ্গে সরাই রহিলা স্টেশনে যাচ্ছিলেন। কিন্তু এদিনই স্নেহের পরিবারের পক্ষ থেকে আবার স্নেহার সঙ্গে সকাল ৯ টা নাগাদ ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে স্নেহার ফোন সুইচ অফ আসে। ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবার। স্নেহার বন্ধু পিটুনিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন স্নেহার সঙ্গে তার দেখা হয়নি। এই কথা শুনে আরো সন্দেহ বেড়ে যায় স্নেহার পরিবারের। তখন স্নেহার পরিবার দিল্লিতে ছুটে যান। এবং দিল্লী পুলিশে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: মায়ানমার সীমান্তে আলফা (স্বাধীন) জঙ্গি ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলার অভিযোগ, তিন শীর্ষনেতার মৃত্যু দাবি সংগঠনের

পুলিশ তদন্ত করতে নেমে স্নেহার মোবাইল লোকেশন সর্বশেষ সিগনেচার ব্রিজের কাছে ছিল বলে জানা যায়।  পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সক্রিয় হস্তক্ষেপ ও দিল্লী পুলিশ প্রশাসনের সহযোগিতায় সাত দিনের মাথায় রবিবার নিখোঁজ ছাত্রী স্নেহা দেবনাথের মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার হয়েছে।  মৃতদেহ সনাক্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রেস বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে প্রাথমিক তদন্তে জানা গেছে ছাত্রীটি নিজেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তবে ঘটনার পেছনে প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী শোক প্রকাশ  করেছেন। এবং পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত ও দিল্লি স্থিত ত্রিপুরা ভবনকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশও দিয়েছেন। এই ঘটনায় সাব্রুম জুড়ে সুখের ছায়া নেমে এসেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া