শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শনি-বুধের ভয়ঙ্কর খেলায় কাঁপবে ত্রিভুবন! খসবে অর্থ, ঘুচবে শান্তি, ৪ রাশিকে 'ভিখারি' করে ছাড়বে দুই গ্রহ

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জুলাই ২০২৫ ০৮ : ২৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। ভাগ্যচক্রে গ্রহের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রহরা কখনও সোজা পথে, আবার কখনও উল্টো পথে চলে অর্থাৎ বক্রী হয়। ঠিক যেমন একদিন আগে বক্রী হয়েছেন শনি আর শীঘ্রই উল্টো পথে হাঁটবেন বুধও। যার ফলে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট বদল আসতে চলেছে।


বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল শনি। প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন। বারোটি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে প্রায় ৩০ বছর সময় লাগে। জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। 

অন্যদিকে, সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন।

মার্চে নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে শনি বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করেছেন৷ আড়াই বছর এই রাশিতে থাকার পর মেষ রাশিতে পৌঁছবেন শনিদেব। এরই মধ্যে গতকাল রবিবার ১৩ জুলাই সকাল ৯টা ৩৬ মিনিটে বক্রী হয়েছেন শনি। আগামী ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিগামী গতিতে অবস্থান করবেন শনিদেব।


শীঘ্রই বুধও বক্রী হতে চলেছেন। বর্তমানে বুধ কর্কট রাশিতে অবস্থান করছেন। আগামী ১৮ জুলাই কর্কট রাশিতে উল্টো পথে চলতে শুরু করবেন গ্রহের রাজকুমার। চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে প্রতিগামী থাকবেন বুধ।

বুধ আর শনির এই উল্টো চালে চার রাশির জীবনে অশুভ প্রভাব পড়বে। তাহলে চরম বিপদে পড়বেন কারা? জেনে নিন- 


সিংহ: শনি-বুধ বক্রী হওয়ার কারণে সিংহ রাশির জাতক-জাতিকারা বিপদে পড়তে পারেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যা হতে পারে। এই সময়ে স্বাস্থ্যের যত্ন নিন। নিজে গাড়ি চালালে সতর্ক থাকুন, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। 

তুলা: তুলা রাশির জন্য শনি-বুধের গোচর অশুভ হতে পারে। আগামী এক মাস এই রাশির জাতক-জাতিকাদের সাবধানে থাকতে হবে। নিজের কথাবার্তা, আচরণে নিয়ন্ত্রণ রাখুন, নচেৎ ভুল পদক্ষেপ নেওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। 

বৃশ্চিক: শনি-বুধ উল্টো পথে হাঁটায় বৃশ্চিক  রাশির দুঃসময় আসতে চলেছে। বৈবাহিক জীবনে মতবিরোধ, পরিবারে শান্তি বিঘ্নিত হতে পারে। যে কোনও কাজ ধৈর্য সহকারে করুন। বেহিসাবি খরচের দিকে খেয়াল রাখুন। মানসিক অস্থিরতা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। 

কুম্ভ: শনি ও বুধের চালে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ বাড়বে। সংসারে আর্থিক টানাটানি শুরু হতে পারে। বুঝেশুনে খরচ না করলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। ব্যবসায়ে লোকসানের আশঙ্কা রয়েছে। এমনকী ঋণ নেওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে। সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া