শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ১৩ জুলাই ২০২৫ ২৩ : ১৫Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের একটি আবাসিক বিদ্যালয়ের হোস্টেলে সম্প্রতি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘুমানোর জায়গা নিয়ে সহপাঠীর সঙ্গে তুচ্ছ একটি বিবাদের জেরে প্রাণ হারাতে হলো মাত্র ১৩ বছরের এক ছাত্রকে। হোস্টেলের মধ্যে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডে গোটা দেশ চমকে উঠেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহত ছাত্র অনুরাগ। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল ওই তরুণ৷ গুরুকুল নামে একটি বেসরকারি স্কুলের হোস্টেলে থাকত। খবর মারফত গত সোমবার রাতে হোস্টেলের ঘরে তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে রাম লক্ষন নামে এক ছাত্র। তার বয়স ১৮ বছর এবং সে দশম শ্রেণিতে পড়ে। রাম লক্ষন সম্প্রতি এই হোস্টেলে ভর্তি হয়েছিল।
জানা গিয়েছে, ঘুমানোর জায়গা নিয়ে দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর হঠাৎ করেই রাম লক্ষন রেগে গিয়ে অনুরাগের মাথায় ঘুষি ও লাথি মারতে শুরু করে। সে এতটাই আক্রমণাত্মক হয়ে ওঠে যে, এক পর্যায়ে অনুরাগ মাটিতে লুটিয়ে পড়ে। তার নাক ও কান দিয়ে রক্ত ঝরতে থাকে। হোস্টেলের অন্যান্য ছাত্র এবং কর্তৃপক্ষ তখনই বিষয়টি টের পেয়ে অনুরাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মঙ্গলবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে অনুরাগের পরিবার, সহপাঠী ও এলাকায়। পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, অনুরাগের মাথায় অত্যন্ত বাজেভাবে আঘাত লেগেছিল, যার ফলে খুলিতে ফাটল ধরে। মূলত এটাই তার মৃত্যুর কারণ বলে অনুমান করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত রাম লক্ষনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে সে নিজের দোষ স্বীকার করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতে হাজির করে। অভিযুক্ত রাম লক্ষণকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনার জেরে হোস্টেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কীসের ভিত্তিতে একজন ১৮ বছরের ছাত্রকে ১৩ বছরের ছাত্রের সঙ্গে এক কক্ষে রাখা হয়েছিল, তা নিয়ে একাধিক প্রশ্ন ছুড়ছে বাকি অভিভাবকেরা। উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার আগে কোনো নজরদারি বা ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা হোস্টেল ব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের একাংশের দাবি, এমন আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ পর্যবেক্ষণ থাকা উচিত। দায়িত্বে অবহেলার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত জারি রয়েছে। অন্যদিকে হোস্টেল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি গাফিলতির প্রমাণ মেলে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একটি তুচ্ছ বিবাদ কীভাবে প্রাণঘাতী হয়ে উঠতে পারে, এই ঘটনা তারই এক নির্মম উদাহরণ। ঘটনা কেন্দ্রিক অনুরাগের পরিবারের শোক আর প্রশ্ন, উপযুক্ত সতর্কতা থাকলে হয়তো আজ তাঁদের ছেলেটি বেঁচে থাকত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?