শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ১৩ জুলাই ২০২৫ ২১ : ৫১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: বিহারে সম্প্রতি এক আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে৷ ঘটনা ঘিরে ফের চরম উদ্বেগ দেখা দিয়েছে বিহারে। খবর মারফত গত ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের পাটনা, সীতামারহি ও আশপাশের জেলাগুলিতে গুলি চালিয়ে ৪ জনকে হত্যা করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত আইনজীবী, একজন ব্যবসায়ী, একজন পশু চিকিৎসক ও একজন মুদি দোকানদার। প্রকাশ্যে গুলি চালানো, আতঙ্ক সৃষ্টি ক্রমেই বেড়ে চলেছে। ভোটের আগে এমন লাগাতার হিংসাত্মক ঘটনা কেবল সাধারণ মানুষকে না, গোটা রাজ্যে উদবিগ্নতা তৈরী করেছে৷ বারংবার প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হত্যাকান্ডটি ঘটে৷ পাটনার সুলতানপুর থানা এলাকায় ৫৮ বছর বয়সী জিতেন্দ্র কুমার মাহাতোকে গুলি করে হত্যা করা হয়। পেশায় আইনজীবী হলেও তিনি গত দুই বছর ধরে কাজ থেকে বিরত ছিলেন। জানা গিয়েছে প্রতিদিনের মতো ঘটনার দিনও সকালে তিনি পাশের একটি চায়ের দোকানে যান। ফেরার পথে কিছু অজ্ঞাত দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। খবর অনুযায়ী তিন রাউন্ড গুলি ছোড়া হয়। গুরুতর আহত হন আইনজীবী৷ আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি খালি কার্তুজ উদ্ধার হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে শনাক্ত করা যায়নি। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই বিহারের সীতামারহি জেলার অন্যতম নামকরা বাজার মেহসৌল চকে খুন হন স্থানীয় ব্যবসায়ী পটু খান। দুপুরে দোকানপাটে ভিড় থাকা অবস্থায় একদল আততায়ী পটু খানের মাথায় পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ইতিমধ্যেই ঘটনা ভাইরাল হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। নিহতের পরিবার অভিযোগ করেছে, জমি সংক্রান্ত বিরোধ থেকেই তাঁকে খুন করা হয়েছে। ক্ষুব্ধ স্বজনেরা দেহ রাস্তার ওপর রেখে বিক্ষোভে ফেটে পড়েন। ময়নাতদন্তে বাধা দেন। উত্তেজিত জনতা মিডিয়াকর্মীদের ছবি তুলতেও বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
চলতি মাসে পাটনা জেলার শেখপুরা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে কাজ করার সময় গুলি খেয়ে নিহত হন পশু চিকিৎসক ও বিজেপি কিষাণ মোর্চার প্রাক্তন ব্লক সভাপতি সুরেন্দ্র কুমার। স্থানীয়রা জানিয়েছেন, তিনি নিজ জমিতে সেচ দিচ্ছিলেন। সেই সময় বাইকে করে আসা দুই বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে AIIMS পাটনায় নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ এখনও পর্যন্ত কোনও প্রত্যক্ষদর্শী বা স্পষ্ট উদ্দেশ্য চিহ্নিত করতে পারেনি। রাজনৈতিক প্রতিপক্ষের জেরে হত্যাকাণ্ড ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার ঠিক পরদিন, শুক্রবার সন্ধ্যায় পাটনার রামকৃষ্ণ নগর এলাকায় অজ্ঞাত দুষ্কৃতীর গুলিতে খুন হন বিক্রম ঝা নামের এক মুদি দোকানদার। দোকানে বসে থাকার সময় খুব কাছ থেকে গুলি চালানো হয় তাঁর মাথায়। হামলার পর আততায়ী দ্রুত পালিয়ে যায়। দোকান ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এখনও পর্যন্ত খুনের উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিক তদন্তে ব্যক্তিগত শত্রুতা বা ব্যবসায়িক বিরোধের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র অনুযায়ী চারটি ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত জোরদার করা হয়েছে। তবে একের পর এক খুনের ঘটনায় জনমনে একটাই প্রশ্ন, এই অপরাধীদের এত সাহস কোথা থেকে আসছে?
ঘটনার জেরে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব টুইট করে বলেন, 'বিহারে এখন গুলি খাওয়া যেন নিত্যদিনের খবর। মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।' দোষীরা কোনওভাবে ছাড় পাবেনা এমনটাই আশ্বাস পুলিশের। তবে রাজনৈতিক তরজার বাইরে সাধারণ মানুষের কাছে এখন মূল প্রশ্নটা হল, এই রাজ্যে নিরাপদ থাকা যাবে তো? প্রশাসনের আশ্বাসের চেয়ে এখন মানুষ অপেক্ষা করছে দ্রুত এর ইতিবাচক ফলাফলের উপর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?