মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মারণ রোগকে বোল্ড আউট! ভয়কে জয় করে চন্দন সেন নির্দেশিত নাটকে মঞ্চ মাতালেন ক্যানসারজয়ীরা

Kaushik Roy | ১৩ জুলাই ২০২৫ ১৯ : ৩২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ফিরে আসা যায় এভাবেও! ভয়কে জয় করতে হয় এভাবেই। মারণ রোগ ক্যানসারকে হারিয়ে সমাজের কাছে সেই বার্তাই তুলে ধরলেন একদল ক্যানসারজয়ী। তবে সেই বার্তাটা তাঁরা তুলে ধরলেন একটু অন্যরকম ভাবে। ক্যানসার মানেই যে জীবনে সবকিছু শেষ এমনটা নয়, এই বার্তা সমাজের কাছে তুলে ধরতে তাঁরা বেছে নিলেন নাটকের মতো এক জনপ্রিয় শিল্পকে। আর তাঁদের পাশে দাঁড়িয়েছেন আরও এক ক্যানসারজয়ী নাট্যশিল্পী, অভিনেতা চন্দন সেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালের উদ্যোগে শনিবার কলামন্দিরে মঞ্চস্থ হল চন্দন সেনের নির্দেশনায় ‘রঙ্গ ব্যঙ্গ’।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি নাটিকাকে মঞ্চস্থ হয় এদিনের অনুষ্ঠান। অভিনয়ে অংশ নিয়েছিলেন একাধিক ক্যানসারজয়ীরা। জানা গেল, তাঁরা ক্যানসারকে হারিয়ে বর্তমানে পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন পালন করছেন। অনেকের আবার অভিনয়ের সঙ্গে যোগাযোগও নেই। কিন্তু এই অভিনব উদ্যোগ দেখে এগিয়ে এসেছেন তাঁরা। তারপর চন্দন সেনের হাত ধরে চলেছে মহড়া। অবশেষে রবিবার দর্শকদের সামনে তাঁরা অভিনয় করে দেখিয়েছেন। ‘রঙ্গ ব্যঙ্গ’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ক্যানসারজয়ীদের পাশাপাশি অশোকনগর নাট্যনয়নের একাধিক কলাকুশলীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশিস কুমার, প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন ও পরিচালক নন্দিতা রায়। প্রত্যেকেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি ক্ষুদ্র নাটকের মধ্যে ছিল আর্য ও অনার্য, অন্ত্যেষ্টি সৎকার, নতুন অবতার, অরসিকের স্বর্গপ্রাপ্তি, স্বর্গীয় প্রহসন। তবে এই উদ্যোগের এখানেই শেষ নয়। জানা গেল, পরবর্তীকালে জেলায় জেলায় গিয়েও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে। এর মূল লক্ষ্যই হল সাধারণ মানুষের মধ্যে ক্যানসার নিয়ে ভয় কাটানো, পাশাপাশি, ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো।

মানুষের মধ্যে ক্যানসারের ভয় কাটানোর মাধ্যম হিসেবে নাটককে বেছে নেওয়া কেন? এই প্রশ্নে চন্দন সেন জানান, ‘ক্যানসার আক্রান্তরা প্রচণ্ড অবহেলিত এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তাই এই ধরনের অনুষ্ঠানে তারা বাঁচার রসদ পান। প্রায় আড়াই মাস ধরে আমরা মহড়া চালিয়েছি এই নাটকের। তারপরেই মঞ্চস্থ করার ভাবনা হয়েছে। পরবর্তীকালে জেলায় গিয়ে অনুষ্ঠান করারও ভাবনা রয়েছে’।

২০০৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে পরবর্তীকালে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন শিলিগুড়ির এক বাসিন্দা। তিনি জানান, ‘আমি পেশায় শিক্ষিকা। স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলাম ২০০৫ সালে। সেখান থেকে ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়ে উঠি। এখন পুরোপুরি স্বাভাবিক জীবন কাটাচ্ছি, চাকরিও করছি। সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগের কথা জানতে পেরে নাম দিয়েছিলাম। অডিশনে সুযোগ পেয়ে কলকাতায় থেকে আড়াই মাস ধরে প্রস্তুতি নিয়েছি এই দিনটার জন্য। প্রথম অভিনয় করলাম মঞ্চে সেটা বুঝতেই পারিনি’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া