শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৮০০ বোতল মদ পান করেছে ইঁদুর! তাজ্জব যুক্তি ধানবাদের ব্যবসায়ীদের, কিন্তু কেন?

RD | ১৩ জুলাই ২০২৫ ১৭ : ৫৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ইঁদুর নাকি ৮০০ বোতল মদ পান করেছে! দুর্নীতি ঢাকতে এইরকমই তাজ্জব যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন ঝাড়খণ্ডের ধানবাদের মদ ব্যবসায়ীরা। 

ঝাড়খণ্ডের নতুন মদ নীতি ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তার আগে মদের মজুদদারি পরীক্ষা করছে রাজ্য প্রশাসন। এই অভিযানের অংশ হিসাবে, ধানবাদের বালিয়াপুর এবং প্রধান খুন্তা এলাকার দোকানগুলিতে মদের মজুদদারি পরীক্ষা করা হয়েছিল। এই সময়ে আবগারি দপ্তরের কর্মীরা দেখেন, ৮০২টি আইএমএফএল বোতল খালি ছিল অথবা প্রায় খালি ছিল। 

কেন এই গড়মিল? প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা ইঁদুরকে দোষারোপ করেন। তাঁরা আবগারি দপ্তরের কর্মীদের অকপটে জানান যে, ইঁদুর বোতলগুলির ঢাকনা চিবিয়ে মদ পান করেছে!

তবে, দোষ চাপানোর মরিয়া এই যুক্তি কোনও কাজে আসেনি। ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

সহকারী আবগারি কমিশনার রামলীলা রাভানি বলেন, ক্ষতিপূরণের জন্য ব্যবসায়ীদের নোটিশ পাঠানো হবে। মদের মজুদ শেষ হয়ে যাওয়ার জন্য ব্যবসায়ীরা ইঁদুরকে দোষারোপ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "বাজে কথা।"

ইঁদুরকে মদ চুরির জন্য দায়ী করা হয়েছে। অদ্ভূত মজার এই বিষয়টি ধানবাদে এবারই প্রথম নয়। এর আগে, ইঁদুরের বিরুদ্ধে পুলিশের বাজেয়াপ্ত করা প্রায় ১০ কেজি ভাং (গাঁজা) এবং ৯ কেজি গাঁজা খাওয়ার অভিযোগ আনা হয়েছিল। এমনকি বিষয়টি আদালতেও পৌঁছেছিল, যেখানে তাদের অযৌক্তিক দাবির জন্য সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের তিরস্কার করা হয়েছিল।

ইঁরের গাজা খাওয়ার বিষয়টি ঠিক কী?
পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজা এবং ভাং খেয়ে গিয়েছে ইঁদুরে! ঝাড়খণ্ডের এক নিম্ন আদালতে মাদক সংক্রান্ত মামলার শুনানির সময় এমনটাই দাবি করেছিল ধানবাদ পুলিশ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর গাঁজা এবং ভাং রাখার অভিযোগে শম্ভু আগরওয়াল নামে ধানবাদের এক ব্যবসায়ী এবং তাঁর পুত্রকে গ্রেফতার করে পুলিশ। শম্ভুর কাছ থেকে মোট ১০ কেজি গাঁজা এবং ৯ কেজি ভাং উদ্ধার করা হয়েছিল। প্রমাণ হিসাবে সেগুলি পুলিশের গুদামে রেখে দেওয়া হয়েছিল।

সেই মামলার তদন্ত চলাকালীন সম্প্রতি ঝাড়খণ্ডের ওই নিম্ন আদালতের বিচারক তদন্তকারী পুলিশ আধিকারিক জয়প্রকাশ প্রসাদকে বাজেয়াপ্ত করা মাদক আদালতে নিয়ে আসার নির্দেশ দেন। কিন্তু পুলিশ আদালতে তা জমা দিতে পারেনি। পুলিশের দাবি, বাজেয়াপ্ত করা সমস্ত গাঁজা এবং ভাং খেয়ে নিয়েছে ইঁদুর।

আরও পড়ুন-  ভারতীয় নাগরিক নন, তবুও ভোটার! কীভাবে সম্ভব?

যদিও অভিযুক্ত শম্ভুলাল এবং তাঁর পুত্রের আইনজীবী সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে টিভি’কে জানিয়েছেন, তাঁর মক্কেলদের মিথ্যা ভাবে ‘ফাঁসানো’ হয়েছে। পুলিশ কেন বাজেয়াপ্ত করা মাদক আদালতে নিয়ে আসতে পারেনি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, এত পরিমাণ গাঁজা এবং ভাং কী ভাবে ইঁদুরে খেয়ে গেল, তা নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন ধানবাদের পুলিশ সুপার। 

উল্লেখ্য, ঝাড়খণ্ডের নতুন মদ নীতির অধীনে, মদের দোকানের ব্যবস্থাপনা এবং বরাদ্দ রাজ্য সরকারের নিয়ন্ত্রণ থেকে বেসরকারি লাইসেন্সধারীদের হাতে চলে যাবে। কোন ব্যবসায়ীরা হবে নিয়ন্ত্রণের মাথা, তা বাছাই করতে অনলাইন লটারি করা হবে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এই নীতির লক্ষ্য রাজস্ব আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি করা এবং রাজ্যের উপর প্রশাসনিক বোঝা কমানো।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া