শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ১০০ মিলিয়ন বছর আগের ‘ভূত’ এবার সামনে এল, নৃশংসতার কথা ভেবে শিউরে উঠলেন বিজ্ঞানীরাও

Sumit | ১৩ জুলাই ২০২৫ ১৭ : ৪১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সিনেমার পর্দায় তো অনেকে নানা ধরণের ভূতের ছবি দেখেছেন। তবে আসলে ভূত কেমন দেখতে হয় সেটা অনেকের কাছেই অজানা। তবে এবার এবিষয়ে একটি বিশেষ দিক দেখা গিয়েছে। ১০০ মিলিয়ন বছর আগের একটি জম্বি ফাঙ্গাস বা ভূতের ছত্রাক পাওয়া গিয়েছে যেটি থেকে আক্রান্ত হত সেই সময়কার প্রাণীরা। এর হাত থেকে কেউ রক্ষা পেত না।


বার্মা থেকে এই জম্বি ফাঙ্গাসের ফসিল হাতে এসেছে। সেটি এতটাই ভয়ানক যে তাকে দেখতে গিয়ে অনেকের চোখ কপালে উঠে গিয়েছে। মায়ানমার থেকে মিলেছে এই ভূতকে। ফলে প্রাচীন কাল থেকে যে ভূতের খবর সকলের সামনে গল্প হয়ে আসত তা খুব একটা মিথ্যা নয় বলেই মনে হচ্ছে। 


লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম থেকে এই ফাঙ্গাসের পরীক্ষা করা হয়েছে। সেখান থেকে তারা জানিয়েছেন এটি অতি দ্রুত একটি দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ত। ফলে নিজের সংখ্যা বাড়াতে বেশি সময় নিত না। দ্রুত ছড়িয়ে পড়ার ফলে এর শক্তি ছিল অনেক বেশি। যেকোনও প্রাণীকে এই ভূত অতি সহজেই কায়দা করে নিত। আর একবার যাকে ধরত তাকে শেষ না করে ছাড়ত না।


এটি প্রধানত বড় প্রাণীদের দেহে হামলা করত। ফলে সেখান থেকে এদের ছড়িয়ে পড়তে সুবিধা হত। বিজ্ঞানীরা মনে করছেন ডাইনোদের পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার পিছনে এদের একটা বিরাট হাত ছিল। যেকোনও সজীব প্রাণীকে অতি সহজে নির্জীব করে দিত এই ভূতের ফাঙ্গাস। এর থেকেই আধুনিক যুগের সমস্ত রোগ তৈরি হয়েছে বলেও অনুমান করছেন গবেষকরা।


বর্তমান সময়ে যেমন করে প্রতিটি ব্যাকটেরিয়া মানুষের দেহে হামলা করে তাকে কমজোর করে দেয়। ঠিক তেমনভাবেই এই ভূতের ফাঙ্গাস দেহকে শেষ করে দিতে পটু ছিল। এটি এত দ্রুত ছড়িয়ে যেত যে তাকে রোখা যেত না। ঠিক মহামারির মতো প্রতিটি সজীব কোষকে এটি আক্রমণ করত। 


চলতি সময়ে প্রায় ১৫০০ টি এমন ফাঙ্গাস বা ছত্রাক রয়েছে যেগুলি বিভিন্নভাবে সকলকে হামলা করে। তবে এই ভূতের ছত্রাকের হামলা ছিল অতি ভয়ানক। অতি সহজে এর হাত থেকে মুক্তি পাওয়া যেত না। এটি অনেকটা মশার মত যার হাত ধরে ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ে। দেহ থেকে সমস্ত পুষ্টি শোষণ করে নিয়ে এরা দেহকে একেবারে ছোবড়ার মতো করে দিত। ফলে এদের শক্তি সম্পর্কে অনেকেই হতবাক।

আরও পড়ুন:  এবার আসছে পিএইচডি এআই! মাস্কের কথায় মাথায় হাত বাকিদের


এই ছত্রাকের অন্যতম বৈশিষ্ট্য ছিল অতি দ্রুত এরা সংখ্যায় বাড়তে পারত। ফলে সেখান থেকে এরা যে কোনও শক্তিশালী প্রাণীকে হারাতে পারত। বিজ্ঞানীরা মনে করছেন যদি বর্তমান সময়ে ফের এদের বাঁচিয়ে তোলা যায় তাহলে এদের সেই ধ্বংসকারী শক্তি কী ফিরে আসবে। নাকি তাকে কাজে লাগিয়ে অন্যকিছু করা যাবে। 


যে ফসিলটি পাওয়া গিয়েছে সেটি বহু বছর ধরে মাটির নিচে ছিল। সেখান থেকে প্রাণের সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিবর্তনের ইতিহাসকে দেখলে এই প্রাচীন ফসিলগুলি থেকে যে তথ্য সামনে আসে তাতে পৃথিবীর অনেক অজানা রহস্য পাওয়া যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া