সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | প্লেনে ধূমপান করতেই তাণ্ডব, ১৭ ঘণ্টা ‘যুদ্ধক্ষেত্রে’ বন্দি রইলেন যাত্রীরা, বিমা্নের মধ্যে যা ঘটল

Kaushik Roy | ১৩ জুলাই ২০২৫ ১৬ : ২১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বিমানে ধূমপান করে তাণ্ডব চালানো এক “উপদ্রবকারী” দম্পতির জন্য মাঝপথেই নামাতে হল বিমান। এর জেরে আমেরিকার মেইন রাজ্যের একটি বিমানবন্দরে প্রায় ১৭ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় কাটাতে হল শতাধিক যাত্রীকে। এই পরিস্থিতিকে এক যাত্রী ‘যুদ্ধক্ষেত্রের’ সঙ্গে তুলনা করেছেন। ঘটনাটি ঘটেছে গত ৮ জুলাই, টিইউআই এয়ারওয়েজের ফ্লাইট BY49-এ। বিমানটি মেক্সিকোর কানকুন থেকে উড়ে যাচ্ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে। জানা গিয়েছে, ফ্লাইটে ওঠার এক ঘণ্টার মধ্যেই এক দম্পতি ধরা পড়েন বিমানের শৌচাগারে ধূমপান করতে গিয়ে। বিমানের পাইলট তাদের কড়া ভাষায় সতর্ক করে দেন।

তাঁদের স্পষ্ট সতর্ক করে বলে দেন, এভাবে চললে বিমান মাঝপথে নামাতে বাধ্য হবেন। কিন্তু তারপরেও নিজেদের কাজ চালিয়ে যান দম্পতি। তবুও তারা ধূমপান চালিয়ে যান। এর পরেই, পাইলট প্রায় সাড়ে তিন ঘণ্টা পর, রাত ৯:৩০ নাগাদ (স্থানীয় সময়) বিমানটি কানাডা সীমান্তের কাছে মেইনের ব্যাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেন। বিমানবন্দরে অবতরণের পর সেই দম্পতিকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু মূল সমস্যা তখনই শুরু হয়। নিয়ম অনুযায়ী, ওই বিমানের ক্রু সদস্যরা তাদের দায়িত্বের সময়সীমা অতিক্রম করে ফেলায় তারা আর লন্ডনের পথে যাত্রা চালাতে পারেননি। বিমানে থাকা ৬৬ বছর বয়সি ব্রিটিশ নাগরিক টেরি লরেন্স বলেন, ‘সবাই খুব বিরক্ত হয়ে গিয়েছিল’।

জানা গিয়েছে, এরপরেও যাত্রীদেরকে বিমানে আরও পাঁচ ঘণ্টা বসে থাকতে হয়। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের জেরে যাত্রীদের বাইরে নামতে দেওয়া হয়নি। তাদেরকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের একটি সীমাবদ্ধ সামরিক অঞ্চলে। লরেন্স নামক ওই যাত্রী বলেন, ‘ওই লাউঞ্জ যেখানে তাদের বসিয়ে রাখা হয়েছিল তা যেন এক যুদ্ধক্ষেত্রের মতো’। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা কাঁধে কাঁধ মিলিয়ে ঘুমোচ্ছেন, কেউ কেউ মেঝেতে এয়ারবেডে শুয়ে রয়েছেন।

লরেন্স বলেন, আমাদের অনেকটা শকুনদের মতো দেখতে লাগছিল। কে কোথায় বসবে, কে কী পাবে। শুধু সারি সারি বিছানা পড়েছিল। পুরো দৃশ্যটা ছিল এক যুদ্ধক্ষেত্রের লাউঞ্জের মতো’। জানা গিয়েছে, যাত্রীদের নিজেদের ব্যাগ এবং জিনিসপত্র ফেরত পেতে ১২ থেকে ১৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়। এমনকি কোনও রকম খাবার বা জলও দেওয়া হয়নি। পরিস্থিতি সামাল দিতে, ওই বিমান সংস্থা ব্রিটেন থেকে একটি নতুন ক্রু টিম পাঠায়। অবশেষে ৯ জুলাই দুপুর ৩টা নাগাদ (স্থানীয় সময়) বিমান ব্যাঙ্গোর থেকে রওনা দেয় লন্ডনের উদ্দেশ্যে অবতরণের ১৭ ঘণ্টা পর। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে এই ডাইভারশন জরুরি ছিল, কারণ বিমানের মধ্যে ধূমপানের মতো ঘটনা ঘটে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া