শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | দিনের পর দিন চিটিং প্রেমিকের, সম্পর্ক ভাঙাই যেন আশীর্বাদ! রাতারাতি কীভাবে ভাগ্যের দরজা খুলল, তরুণীর কাহিনি চমকে দেবে

Pallabi Ghosh | ১৩ জুলাই ২০২৫ ১৫ : ৪২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কের মূল ভিত্তি হল শ্রদ্ধা ও বিশ্বাস। একবার বিশ্বাস ভাঙলে, সম্পর্কের ভাঙন শুরু হয়ে গেছে। সেই সম্পর্ক টিকিয়ে রাখাও মুশকিল। যেমন, এক তরুণীর বিশ্বাস ভাঙেন তাঁর প্রেমিক। দিনের পর দিন মিথ্যে কথা বলা এবং প্রচারণা করেছেন যুবক। প্রেমিকের কুকীর্তি জন্মদিনের আগেরদিন জানতে পারেন তরুণী। সঙ্গে সঙ্গে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন। 

 

সম্পর্ক ভাঙার পরদিন উপহার দিয়ে তরুণীর মন ভাল করার চেষ্টা করেছিলেন প্রেমিক। এমন উপহার, যা তিনি কখন ভুলবেন না। কিন্তু সেই সম্পর্কের ভাঙন তরুণীর ভাগ্য বদলে দিল। এটা আর পাঁচটা সাধারণ মন ভাঙা ও সম্পর্কের ভাঙার কাহিনি থাকল না। এটি ছিল ওই তরুণীর ভাগ্য বদলের কাহিনি। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডে। সম্পর্ক ভাঙার ঠিক পরেরদিন লাখপতি হন তরুণী। তাঁর ব্যাঙ্কে প্রায় ১২ লক্ষ টাকা ঢোকে। মেসেজে সেটি দেখতে পান। মন ভাঙার বদলে আনন্দে লাফিয়ে ওঠেন তিনি। প্রতারক প্রেমিককে বিদায় জানানোর পরেই যে তাঁর ভাগ্য বদলে যাবে, সেটি ছিল কল্পনাতীত। তাই মন খারাপের বদলে, রাতারাতি লাখপতি হওয়ার জন্য উদযাপনে মেতে ওঠেন তিনি। 

আরও পড়ুন: একেই বলে কুমাতা! ৯ বছরের মানসিক ভারসাম্যহীন মেয়েকে বাড়ি তাড়িয়ে দিলেন মা, ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা

জনপ্রিয় পডকাস্ট শো 'গার্লস ওভারহেড'-এ এই তরুণীর কাহিনি শোনানো হয়। জানা গেছে, জন্মদিনের আগেরদিন তরুণী জানতে পারেন, তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে ফ্লার্ট করেন প্রেমিক। প্রায়ই মেসেজে কথা হয় তাঁদের। সেখানে খুনসুটিও ধরা পড়েছে। চিটিংয়ের বিষয়টি জানতে পেরেই প্রেমিকের সঙ্গে ঝামেলা শুরু করেন তরুণী। জানিয়ে দেন, তিনি আর এই সম্পর্কে থাকবেন না। এদিকে ফ্লার্টিং করার বিষয়টি অস্বীকার করে যান যুবক। 

জন্মদিনের আগেরদিন মন ভাঙার পর, প্রেমিকের বাড়িতে গিয়ে নিজের জিনিসপত্র আনতে যান তরুণী। সেখানেই তাঁকে একটি বড় ব্যাগে জন্মদিনের শুভেচ্ছা বার্তা, কয়েকটি উপহার তুলে দেন প্রেমিক। কে জানত, সেই ছোট ছোট উপহারের মধ্যেই লুকিয়ে ছিল আরও আরও বড় উপহার। 

 

বাড়িতে ফিরে একে একে গিফটের বাক্স খুলে দেখতে শুরু করেন তরুণী। একটি বাক্সের মধ্যে লটারির টিকিট দেখতে পান। সেই টিকিট থেকে ১১ লক্ষ ৬২ হাজার টাকা জেতেন তরুণী। যা দেখেই চক্ষু চড়কগাছ তাঁর। সঙ্গে সঙ্গে প্রেমিককে মেসেজ পাঠান, 'ধন্যবাদ'। ব্যস! তারপরেই ঘুরে গেল খেলা। 

 

তরুণী জানিয়েছেন, সেদিনের পর আর প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেননি তিনি। ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা তুলে স্বপ্নপূরণ করেন। নিজের জন্য নতুন একটি বাড়ি কেনার তোড়জোড় করেন। লটারিতে জেতা সেই টাকা দিয়ে বাড়ির খানিকটা ঋণ তিনি শোধ করেন। বর্তমানে বাড়ি তৈরির কাজেই ব্যস্ত তিনি। শীঘ্রই নতুন বাড়িতে নিজের মতো সাজিয়ে থাকতে শুরু করবেন। 

 

পডকাস্টে ওই তরুণী এও জানিয়েছেন, কখন কোন ঘটনা যে আশীর্বাদের মতো হয়ে ওঠে কেউ জানতে পারেন না। সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু সেই কষ্ট স্থায়ী হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা। প্রেমিকের পাঠানো উপহারের মধ্যেই ছিল লাখপতি হওয়ার সুযোগ। সম্পর্ক ভাঙার পর নতুন অধ্যায় শুরু হয়েছে তাঁর। এখন আর পিছনে ফিরে তাকান না। লাখ লাখ টাকা দিয়ে নিজের স্বপ্নপূরণে ব্যস্ত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া