বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ জুলাই ২০২৫ ১৪ : ৫১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চাকরিজীবী কর্মীদের জন্য বড় সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে টাকা তোলার নিয়মে বড়সড় পরিবর্তন আনল সরকার। এই নতুন নিয়মে অনেক দিক থেকেই চিন্তামুক্ত হবেন চাকরিজীবীরা। নতুন নিয়মে জানানো হয়েছে, প্রথমবার বাড়ি কেনার ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা টাকার ৯০% পর্যন্ত তোলা যাবে। ইপিএফ স্কিম, ১৯৫২-র প্যারা ৬৮-বিডি অনুযায়ী, এখন থেকে ইপিএফ-এর সদস্যরা নিজেদের প্রভিডেন্ট ফান্ড কোরপাস থেকে বাড়ি কেনা, নির্মাণ অথবা হোম লোনের ইএমআই মেটানোর জন্য টাকা তুলতে পারবেন। নতুন নিয়মে অ্যাকাউন্ট খোলার তিন বছরের মধ্যেই এই সুবিধা মিলবে। এর আগে এই সুবিধা পাওয়ার জন্য ন্যূনতম পাঁচ বছর সদস্যপদ থাকা বাধ্যতামূলক ছিল।
তবে এর আগে পর্যন্ত নিয়ম ছিল আরও কঠিন। এর আগের নিয়ম অনুযায়ী, বাড়ির জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা যেত সর্বাধিক ৩৬ মাসের এমপ্লয়ি ও এমপ্লয়ার কন্ট্রিবিউশন এবং সুদের পরিমাণের ভিত্তিতে। তাও শুধুমাত্র টানা পাঁচ বছর সদস্যপদের পর। পাশাপাশি, আগে হাউসিং স্কিমে যুক্ত সদস্যদের টাকা তোলার ক্ষেত্রে নানা বিধিনিষেধ ছিল। এবার নতুন নিয়মে একাধিক সুবিধা থাকছে সদস্যদের জন্য। পাশাপাশি, সীমাবদ্ধতাও রাখা হয়েছে। এই সুবিধা কর্মজীবনে একবারের জন্যই প্রযোজ্য হবে। তবুও এটি প্রভিডেন্ট ফান্ড সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এতে বাড়ি কেনার সময় বড় অঙ্কের নগদ প্রাপ্তি সহজ হবে।
আরও পড়ুন: ২০২৬ সালের মধ্যে ৫০০ টাকার নোট বন্ধ করে দেবে আরবিআই? জানুন তথ্য যাচাই রিপোর্ট
এখানেই শেষ নয়, ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। জানানো হয়েছে, ২০২৫ সালের জুন থেকে, সদস্যরা জরুরি প্রয়োজনে ইউপিআই অথবা এটিএম-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। স্বয়ংক্রিয়ভাবে দাবি নিষ্পত্তির সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে। আগে যেখানে ২৭টি ভেরিফিকেশন প্যারামিটার ছিল, এখন তা কমিয়ে ১৮টি করা হয়েছে। এর ফলে ৯৫% দাবি ৩-৪ দিনের মধ্যেই নিষ্পত্তি হচ্ছে। জানানো হয়েছে, শিক্ষা, বিবাহ এবং চিকিৎসার মতো কারণেও এখন আরও সহজে এবং দ্রুত পিএফ অ্যাকাউন্ট থেকে থেকে টাকা তোলা যাবে। আগের মতো জটিল প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। প্রসঙ্গত, কিছুদিন আগেই সরকার আনুষ্ঠানিকভাবে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) এবং অন্যান্য সম্পর্কিত প্রভিডেন্ট ফান্ড স্কিমের সুদের হার ঘোষণা করেছে।
জুলাই-সেপ্টেম্বর (২০২৫) ত্রৈমাসিকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য GPF সুদের হার ৭.১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক বিষয়ক বিভাগের (DEA) জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এই হার ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রযোজ্য হবে। অর্থ মন্ত্রক প্রতি ত্রৈমাসিকে GPF সুদের হার পর্যালোচনা করে। গত ত্রৈমাসিকেও সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। এই সুদের হার জেনারেল প্রভিডেন্ট ফান্ড (সেন্ট্রাল সার্ভিসেস), কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (ভারত), অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড, স্টেট রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড, জেনারেল প্রভিডেন্ট ফান্ড (ডিফেন্স সার্ভিসেস), ইন্ডিয়ান অর্ডন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড, ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ ওয়ার্কম্যানস প্রভিডেন্ট ফান্ড, ইন্ডিয়ান নেভাল ডকইয়ার্ড ওয়ার্কম্যানস প্রভিডেন্ট ফান্ড, ডিফেন্স সার্ভিসেস অফিসারস প্রভিডেন্ট ফান্ড, আর্মড ফোর্সেস পার্সোনেল প্রভিডেন্ট ফান্ডের জন্য প্রযোজ্য।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?