শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মধ্যরাতে ফের সার্জিকাল স্ট্রাইক ভারতের! দফায় দফায় ড্রোণ হামলা, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল আলফা(আই) ক্যাম্প?

Riya Patra | ১৩ জুলাই ২০২৫ ১৪ : ৫০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাতে হামলা। আবারও। এবারেও লক্ষ্য একাধিক ঘাঁটি! মুহূর্মুহু বিদেশের তৈরি ড্রোণ গুঁড়িয়ে দিল ক্যাম্প? একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন, একেবারে অপারেশন সিঁদুরের ধাঁচে মায়ানমারে ড্রোণ হামলা চালিয়েছে ভারত, তেমনটাই দাবি আলফার। 


ইতিমধ্যে আলফা স্বাধীন এই হামলার বিষয়টি মেনে নিয়েছে বলেও খবর ওই সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে। জানা গিয়েছে, রবিবার নিষিদ্ধ ঘোষিত আলফা(আই) দাবি করেছে যে ভারতীয় সেনাবাহিনী মায়ানমার সীমান্তে তাদের শিবিরে ড্রোন হামলা চালিয়েছে। আলফা স্বাধীন জানিয়েছে, শনিবার গভীর রাতে আলফার একাধিক শিবিরে ক্রমাগত হামলা চালায় ভারতীয় বাহিনী।

 

এই হামলায় ভারতীয় বাহিনী মূলত  ফ্রান্স এবং ইজরায়েলের তৈরি ড্রোণ ব্যবহার করেছে বলেও দাবি তাদের। আলফা জানিয়েছে, ভারতীয় বাহিনীর হামলায় কেবল শিবির ধ্বংস হয়েছে তাই নয়, প্রাণ গিয়েছে আলফা স্বাধীনের নিম্ন পরিষদের সভাপতি নয়ন অসমের। আরও অন্তত ১৯ থেকে ২০ জন জখম হয়েছেন হামলায়।

আরও পড়ুন: বিহারে বেনিয়মের বিরাট পর্দা ফাঁস! গিজগিজ করছে নেপাল-বাংলাদেশ-মায়ানমারের ভোটার...

 

 

তবে, আলফা(আই) দাবি করার পরেও, যদিও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই ঘটনার কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি। লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত আলফার দাবি প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর কাছে এই ধরণের কোনও অভিযানের কোনও তথ্য নেই।

 

এর আগেও বারে বারে আলফার অংশ আলফা(আই) আলোচনাউ উঠে এসেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে বারে বারে। এবার ভারতীয় সেনার হামলার অভিযোগ তুলেছে তারাই।

 

এর আগে, ভারত শক্তিশালী ড্রোণ হামলা চালিয়েছিল পাকিস্তানে। পহেলগাঁও হামলা, এবং নিরপরাদ্ধ মানুষের মৃত্যুর পর থেকেই ভারতের দাবি ছিল, পাক-মদতপুষ্ট জঙ্গিরাই এদেশে ঢুকে হত্যালীলা চালিয়েছে। তার পরেই, ভারত পাকিস্তানের একাধিক জায়গায় জঙ্গি শিবির লক্ষ্য করে হামলা চালায়, রাতের অন্ধকারে। ন'টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। পাকিস্তান পালটা হামলা শুরু করে। 

 

তবে, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনা স্পষ্ট করেছিল, পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিগুলিতে হামলার মূল লক্ষ্য ছিল লস্কর-ই তইবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন সহ অন্যান্য জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া। সেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, হামলার লক্ষ্য কোনও পাক সামরিক ঘাঁটি ছিল না। ওই হামলায় ব্যবহৃত হয়েছিল, স্ক্যাল্প ক্রুজ ‘স্টর্ম শ্যাডো’ নামেও পরিচিত। স্ক্যাল্প হল দূরপাল্লার আকাশ থেকে মাটিতে আঘাত হানার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর পাল্লা ৪৫০ কিমি পর্যন্ত। ১৩০০ কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রটি ৪০০ কেজি বিস্ফোরক বহন করে। ৫.১ মিটার লম্বা এবং ৬৩০ মিলিমিটার পুরু এই ক্ষেপণাস্ত্রে একটি বিশেষ ইঞ্জিন ব্যবহার করা হয়।

 

বেশ কয়েকদিনের সংঘর্ষ পরিস্থিতির পর, দুই দেশ অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ঘটনা প্রসঙ্গে বারবার জানিয়েছেন, তাঁর মধ্যস্থতার কারণেই সম্ভব হয়েছে ভারত-পাক যুদ্ধ থামানো।একাধিকবার নানা জায়গায় তিনি যুদ্ধ থামানোর জন্য কৃতিত্ব চেয়ে বসেছেন। আবার মধ্যস্থতা করার জন্য, ট্রাম্পের নোবেল প্রাপ্য, পাকিস্তান ইতিমধ্যে এমন দাবিও করে বসেছে। তবে এবার একেবারে অপারেশন সিঁদুরের ধাঁচে ভারত তাদের ক্যাম্পের উপর হামলা চালিয়েছে বলে দাবি আলফা (আই)-এর


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া