সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ জুলাই ২০২৫ ১৪ : ৪৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, কুসন্তান থাকলেও, কুমাতা, কুপিতা নাকি হয় না। সম্প্রতি এক ঘটনা প্রমাণ করল, কুমাতাও আদতে থাকে। কলিযুগে এও সম্ভব। ঠিক কী ঘটেছে, এক মা তাঁর মাত্র ন'বছরের মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। নিজেই সেটি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এও জানিয়েছেন, তাঁর মেয়ে মানসিক ভারসাম্যহীন বলেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় বড়সড় পোস্টে যুবতী জানিয়েছেন, তাঁর এক মেয়েকে বাড়িতে এক জামাকাপড়েই তাড়িয়ে দিয়েছেন। বাড়ির দরজা মেয়ের জন্য চিরকালের জন্য বন্ধ। আর তিনি মেয়েকে ঘরে আনবেন না। বাকি সন্তানদের দূরে তো রাখবেনই, এমনকী ওই মেয়ের কোনও দায়দায়িত্ব পালন করবেন না।
কারণ? ন'বছরের নাবালিকা মানসিক ভারসাম্যহীন। তার কারণে বাড়িতে মুহুর্মুহু অশান্তির সৃষ্টি হচ্ছে। মানসিক ভারসাম্যহীন মেয়ের আক্রমণাত্মক আচরণ ঘিরে প্রায়ই পরিবারে ঝামেলা শুরু হয়। এমনকী বাকি সন্তানদের উপরেও হামলা করে তার মানসিক ভারসাম্যহীন মেয়ে। ছাড় পায় না পোষ্য সারমেয়টিও। সকলের প্রাণ বাঁচাতেই মেয়েকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: অদ্ভুত! জীবিত মা-কে কফিনে তুলে চলল উদযাপন, গানবাজনায় মাতলেন গ্রামবাসীরা, ছেলেকে আশীর্বাদও করলেন
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুবতীর নাম, মেগলস। সোশ্যাল মিডিয়ায় নিজেকে মেগলস নামেই পরিচয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, মেয়েকে বকাঝকা করেও কোনও লাভ হয়নি। প্রথমে ভেবেছিলেন, শাসন করে নিজেদের কবলে রাখতে পারবেন। কিন্তু মেয়ের বয়স যত বাড়ছে, তত সে আরও জেদি এবং আক্রমণাত্মক হয়ে উঠছে।
তাঁর ও বাকি সদস্যদের উপর মানসিক ভারসাম্যহীন মেয়ে কীভাবে অত্যাচার করেছে, কয়েকটি ঘটনার বিবরণ দিয়েছেন তিনি। মেগলস জানিয়েছেন, একদিন ভরা রাস্তায় গাড়ি চালানোর সময় মেয়ে পিছন থেকে শক্ত করে হাত দিয়ে তাঁর চোখ বন্ধ করে দেয়। গাড়ি চালাতে চালাতে কোনও মতে চোখ থেকে হাত সরিয়ে দেন। সেদিন ওই রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তাঁর মৃত্যু তো হতেই পারত, এমনকী রাস্তার আরও বহু মানুষের বিপদ হতে পারত।

এখানেই শেষ নয়। তাঁর আরও দু'জন খুদে ছেলেমেয়েকে মারধর করত সে। ভারী ব্যাট দিয়ে বোনের মাথায় আঘাত করত। ছেলেকে খেতে দিত না। সারাদিন দুই ভাইবোনকে মারত। বাড়িতে এই সমস্যা নিয়ে সারাদিন অশান্তি হত। একবার পোষ্য সারমেয়কেও মারধর করে ঘরে আটকে রেখেছিল।
যুবতীর ধারণা ছিল, কয়েক বছর কড়া শাসনে থাকলে মেয়ের আচরণ হয়তো বদলে যাবে। কিন্তু সে আরও হিংস্র হয়ে উঠছে। অবশেষে বাড়ি থেকেই বের করে দিয়েছেন। ভবিষ্যতে মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ রাখবেন না বলেও জানিয়েছেন। পরিবারের স্বার্থে, ছেলেমেয়েদের কারণেই তিনি এহেন পদক্ষেপ করছেন বলে জানিয়েছেন যুবতী।
পোস্টটি ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ যুবতীকে সান্ত্বনা দিয়েছেন। এত বড় পদক্ষেপ নিশ্চয়ই তিনি ভেবেচিন্তে নিয়েছেন বলেও লিখেছেন। তবে বেশিরভাগই তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন তাঁকে। অধিকাংশের মতে, কলিযুগের কুমাতার নিদর্শন এই যুবতী।
একজন লিখেছেন, 'কড়া শাসনে কখনও শিশুরা বদলায় না। তাদের বুঝিয়ে বলতে হয়। তারা অবুঝ বলেই। মানসিক ভারসাম্যহীন শিশুর সঙ্গে মায়ের এমন আচরণ কখনও মেনে নেওয়া যায় না।' আরেকজন লিখেছেন, 'মানসিক ভারসাম্যহীন টের পাওয়ার পর চিকিৎসা করাননি কেন? যথাযথ চিকিৎসার আওতায় এলেই সমস্যা মিটে যেত।' আবার একজন লিখেছেন, 'আধুনিককালে উন্নত চিকিৎসা ব্যবস্থা। মানসিক ভারসাম্যহীনেরা সেই চিকিৎসার অধীনে থাকে। মেয়ের সঙ্গে মায়ের এই আচরণের তীব্র নিন্দা করছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?