শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আংটি-চুড়ি-হার, লক্ষ লক্ষ টাকার গয়না নিয়ে রাজার বাড়িতে সোনমের দাদা! মেঘালয় কাণ্ডে কি এবার নয়া মোড়?

Riya Patra | ১৩ জুলাই ২০২৫ ১৪ : ২৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে পরিকল্পনা করে খুন। নিজে নিখোঁজ থাকার পরিকল্পনা। প্রেমিকের সঙ্গে মিলে জটিল প্ল্যান। একে একে সোনম-রাজ-রাজা ত্রিকোণ প্রেমের কাহিনির পরিণতি প্রকাশ্যে আসতে শিউরে উঠেছিলেন সাধারণ মানুষ। সেই ঘটনায় এবার নয়া মোড়! সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোনমের দাদা গোবিন্দ রঘুবংশী সোনমের শ্বশুরবাড়ি অর্থাৎ রাজার বাড়িতে ফিরিয়ে দিয়েছেন আংটি, চুড়ি, হার-সহ প্রায় ১৬ লক্ষ টাকার গয়না। জানা গিয়েছে, ওই বিপুল গয়না সোনমকে বিয়ের সময় রাজার পরিবার দিয়েছিল।

রাজাকে পরিকল্পনা করে খুনের অভিযোগে সোনম এখন জেলবন্দী। এই পরিস্থিতিতে তার দাদা গোবিন্দ, রাজার পরিবারকে ওই গয়না ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। তথ্য, স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় যাওয়ার আগে সোনম বিয়েতে পাওয়া সব গয়না তার বাপের বাড়িতেই রেখে গিয়েছিল। সঙ্গে নিয়ে গিয়েছিল কেবল মঙ্গলসূত্র এবং একটি আংটি। যে দুটি এখন শিলং পুলিশ বাজেয়াপ্ত করে রেখেছে। 

যদিও গয়না ফেরত দেওয়ার জন্য সোনমের দাদা সরাসরি রাজার বাড়িতে যাননি। জানা গিয়েছে, তিনি রাজেন্দ্র নগর থানার মাধ্যমে সব গয়না ফিরিয়ে দিয়েছেন। সাফ জানিয়েছেন, যেহেতু ওই সব গয়না তাঁর বোন বিয়েতে উপয়ার হিসেবে পেয়েছিল রাজার পরিবারের তরফ থেকে, তাই ওই গয়নায় কোনও অধিকার নেই তাঁদের। একই সঙ্গে সোনমের পরিবার জানিয়েছে, তারা বিয়েতে রাজাকে যে উপহার, গয়না, টাকা পয়সা দিয়েছিল, তা তারা ফেরত চায় না। সোনমের বাবা জানিয়েছেন, তিনি এবং তাঁরা বাড়ির মেয়ের বিয়েতে কন্যাদান স্বরূপ ওই টাকা-উপহার দিয়েছিলেন। তাই সেসব আর ফেরত চান না তাঁরা। 

 ১১ মে রাজা ও সোনাম গাঁটছড়া বাঁধেন।‌ এরপর মধুচন্দ্রিমায় মেঘালয়ে যান। ২৩ মে থেকে নবদম্পতির আর খোঁজ পাওয়া যায়নি। ২ জুন পাহাড়ি গভীর খাদ থেকে রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। তখনই তারা জানায়, পরিকল্পনামাফিক যুবককে খুন করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ স্ত্রীয়ের খোঁজে তল্লাশি অভিযান চালায় তারা। পরিবারের আশঙ্কা ছিল, সোনমকে সম্ভবত অপহরণ করা হয়েছে। ধর্ষণ করে, খুন করে মাটিতেও পুঁতে দিতে পারে। 

আরও পড়ুন: মাঠে কাজ করছিলেন, ভোটমুখী বিহারে পরপর গুলি ঝাঁঝরা করে দিল বিজেপি নেতাকে...

তবে আশঙ্কার মাঝেই গাজিপুর থেকে খঁজ মেলে সোনমের। তারপর থেকেই একে একে উন্মোচন হয় গোটা ঘটনা। জানা যায়, বিয়ের আগে থেকেই সোনম প্রেমের সম্পর্কে ছিল রাজ নামের এক যুবকের সঙ্গে। সোনমের বিয়ের ঠিক পাঁচদিন পর রাজ তাঁর ছোটবেলার তিন বন্ধু আনন্দ, আকাশ ও বিশালকে একটি ক্যাফেতে ডাকেন। রাজাকে খুনের পরিকল্পনা জানান। এমনকী বিপুল অর্থের লোভ দেখিয়েছিলেন তাঁদের। 

২০ মে মেঘালয়ে মধুচন্দ্রিমার উদ্দেশে রওনা হন রাজা ও সোনম। হাতে ছিল শুধুমাত্র যাওয়ার টিকিট। ফেরাটা ছিল অনিশ্চিত। তাঁদের পিছু নিয়েছিলেন বাকি তিনজন। গুয়াহাটি পৌঁছেই শিলংয়ে চলে যান তিন ভাড়াটে খুনি। সোনম ও রাজার হোমস্টের পাশেই একটি হোটেলে ছিলেন তাঁরা। 

শিলং পৌঁছে তিনদিন পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ান সোনম ও রাজা। ২৩ মে একটি নির্জন এলাকায় ফটোশুটের ছুতোয় রাজাকে নিয়ে গিয়েছিলেন সোনম। সেই জায়গায় পৌঁছন আনন্দ, আকাশ ও বিশাল। এমনকী রাজার সঙ্গে হিন্দিতে কথাও বলেন তাঁরা।  

সূত্রের খবর, সেই এলাকায় পৌঁছে সোনম জানান, তিনি ক্লান্তি বোধ করছেন। ক্লান্ত হওয়ায় রাজার পিছনে পিছনে পাহাড়ি রাস্তায় হাঁটছিলেন। আরও খানিকটা হাঁটার পর আরও শুনশান একটি জায়গায় পৌঁছে যান পাঁচজনে। সেখানেই রাজাকে খুন করার জন্য চিৎকার করে তিনজনকে ডাকেন। মুহূর্তের মধ্যে ঘটে যায় নৃশংস হত্যাকাণ্ড।‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া