শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Living near the nature can heal your Mental Health and reduce Anxiety and Depression

লাইফস্টাইল | ‘চলো একবার আরও ফিরে যাই’! প্রকৃতির হাতছানিতে সাড়া দেওয়াই অবসাদ থেকে মুক্তির পথ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৩ জুলাই ২০২৫ ১৩ : ১৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সে এক আদিম যুগের কথা। একটা সময় ছিল যখন মানুষ সূর্য ওঠার সঙ্গে ঘুম থেকে উঠত। মাঠে কাজ করত, পশুপালন কিংবা কৃষিকাজ করত, নদীর জলে স্নান করত, গাছের ছায়ায় বসে বিশ্রাম নিত। উন্নতির গুঁতোয় সেসব এখন ইতিহাসের পাতায়। আধুনিক মানুষের কাছে জীবনের অপর নাম ব্যস্ততা। চারপাশের কংক্রিটের জঙ্গল আর একটানা পর্দার সামনে সময় কাটানোর অভ্যাস ধীরে ধীরে মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এরই ফলাফল হিসাবে বাড়ছে উদ্বেগ, হতাশা, একাকিত্ব এবং মানসিক রোগ।

আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে

সমীক্ষা বলছে, পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ মানুষ এখন শহরে বসবাস করেন। এদের অনেকেই দিনের পর দিন খোলা হাওয়ার সংস্পর্শে না গিয়েই কাটিয়ে দেন। অথচ, একাধিক গবেষণায় দেখা গিয়েছে, প্রকৃতির সংস্পর্শ মানসিক স্বাস্থ্যের উন্নতির একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি।

সবুজের সান্নিধ্যেই শান্তি
ব্রিটেনের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট কোনও পার্কে, বাগানে বা খোলা প্রাকৃতিক পরিবেশে কাটালে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা উল্লেখযোগ্য ভাবে কমে যায়। একই ধরনের গবেষণা করা হয় জাপানেও। ফলাফল একই। তাই এখন জাপানিরা এমন একটি কাজ করছেন যার নাম ‘শিনরিন-ইয়োকু’ বা ‘ফরেস্ট বাথিং’। সহজ ভাষায় এর অর্থ জঙ্গলের মধ্যে সময় কাটিয়ে মানসিক আরাম ফিরে পাওয়া। প্রকৃতির মাঝে নিয়মিত সময় কাটালে এবং নিয়মিত ঘাসের উপর হাঁটলে রক্তচাপ কমে, মন শান্ত হয়, এমনকি স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় বলে জানিয়েছেন গবেষকরা।

মন খুলে নিঃশ্বাস
শহরের তুলনায় গ্রামের বা পাহাড়ি অঞ্চলের বাতাসে দূষণ অনেক কম। বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে, চিন্তাশক্তি পরিষ্কার হয় এবং বিষণ্ণতা হ্রাস পায়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অক্সিজেন সমৃদ্ধ বাতাস গ্রহণ করলে সেরোটোনিনের মতো ‘ফিল গুড’ হরমোন সক্রিয় হয়, যা মানুষের মুড ভাল রাখতে সাহায্য করে।

প্রযুক্তি থেকে সাময়িক বিচ্ছিন্নতা
প্রকৃতির কোলে গেলে আমরা অজান্তেই মোবাইল, ল্যাপটপ, টেলিভিশনের মতো স্ক্রিন থেকে দূরে থাকি। এই ‘ডিজিটাল ডিটক্স’ আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয়। আমেরিকার একাধিক মনোরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, নিরবধি ডিজিটাল স্ক্রিনে চোখ রাখলে মানুষ একপ্রকারের ‘সেন্সরি ওভারলোড’-এ ভোগে। সেই চাপ থেকে বেরিয়ে আসার জন্য প্রকৃতির কাছাকাছি থাকা একটি কার্যকর উপশম।

মানসিক সংযোগ ও আত্মোপলব্ধি
নদীর ধারে বসে থাকা, গাছের পাতার নড়াচড়া দেখা, পাখির ডাক শোনা, এই সব কিছুই মানুষকে বর্তমান মুহূর্তে টেনে আনে। একে বলা হয় ‘মাইন্ডফুলনেস’। এই অবস্থা একধরনের ধ্যানের মতো। এই মাইন্ডফুলনেস উদ্বেগ ও দুশ্চিন্তা হ্রাস করে, মনোযোগ বাড়ায় এবং মানসিক স্থিতি এনে দেয়। অনেকে বলেন, প্রকৃতির নৈঃশব্দ্য মানুষকে নিজের অন্তর্জগতের সঙ্গে যুক্ত করে। এই আত্মোপলব্ধিই মানসিক সুস্থতার মূল চাবিকাঠি।
সবমিলিয়ে, প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝে একটু হাঁটা, পার্কে সময় কাটানো, ছাদে বা বারান্দায় গাছ লাগানো বা সাপ্তাহিক ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে পাহাড় বা জঙ্গলে যাওয়াই হতে পারে এক সহজ ও কার্যকর মানসিক থেরাপি। প্রকৃতির স্পর্শই হতে পারে আজকের শহুরে মানসিক সমস্যার প্রাকৃতিক সমাধান। মন খারাপ হলে কখনও কখনও এক চিলতে সবুজই হতে পারে শ্রেষ্ঠ মনোচিকিৎসক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া