শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ জুলাই ২০২৫ ১২ : ৪৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অক্টোপাস মানেই হল জলের নিচে থাকা অতি বুদ্ধিমান একটি প্রাণী। একে দেখতে পারলেই সেটি আপনার থেকে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করবে। তবে এমন অনেক অক্টোপাস রয়েছে যাদের দেখতে একেবারে নীরিহ বলে মনে হলেও তাদের দেহে যে বিষ রয়েছে তা নিয়ে তারা যেকোনও বড় প্রাণীদের অতি সহজেই মেরে ফেলতে পারে।
জলের নিচে যদি নীল রঙের চক্রধারী অক্টোপাস দেখতে পান তাহলে একেবারে তার ধারেকাছে যাবেন না। এর বিষ অতি মারাত্বক। এটি জলের নিচে থাকা এমন একটি প্রাণী যার শিকার করার দক্ষতা অনেক বেশি। তাই একে ভাল শিকারী বললেও খারাপ বলা হবে না।
এই অক্টোপাসের দেহে যে টক্সিন বিষ রয়েছে তা যেকোনও প্রাণীকে কায়দা করে দিতে পারে। একটি পাফারফিসে যে পরিমান বিষ থাকে তার তুলনায় ১২০০ গুন বেশি বিষ থাকে এই অক্টোপাসের দেহে। যদি এটি কোনও মানুষের দেহে প্রবেশ করে তাহলে অতি দ্রুত সে মারা যাবে। এই বিষের কোনও ওষুধ নেই। চোখের সামনে ছটফট করতে করতে মারা যাবেন আপনি।
অক্টোপাসের যে কটি প্রজাতি রয়েছে তাদের মধ্যে এটি সবথেকে বেশি ভয়ঙ্কর। এরা দেখতে অতি সুন্দর। তবে যারা এদের রূপ দেখে ভুলে যান তাদের কাছে এটি হতে পারেন জলের নিচে নিশ্চিত মৃত্যুর সমান। এই বিষ অক্টোপাসের দেহের বিষের থলিতে থাকে। এরা নিজেদের বিষ নিজেরা তৈরি করতে পারে। ফলে সেখানে কোনও বিষের অভাব হয় না। বিপদ দেখলেই এরা নিজের শত্রুর দিকে সরাসরি বিষ নিক্ষেপ করে দেয়।

ব্লু-রিঙ্গড অক্টোপাসের কামড়ের কারণে মাত্র তিনটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে দু’টি অস্ট্রেলিয়ায় এবং একটি সিঙ্গাপুরে । তবে, কিছু লোক যুক্তি দেখান যে এর কামড়ের কারণে মৃতের সংখ্যা ১১। অত্যন্ত বিষাক্ত হওয়ার কারণে, মানুষের এই প্রাণীটি দেখার সঙ্গে সঙ্গে তাদের থেকে দূরে থাকা উচিত।
আক্রান্ত ব্যক্তির শরীরে টেট্রোডোটক্সিন দ্রুত ছড়িয়ে পড়ে, যার কারণে পেশী দুর্বল ও অবশ হয়ে যায়। এর পরে এই প্রাণীটি যাদের শিকার করে, তাদের শ্বাস বন্ধ হয়ে যায় এবং তার পরে মারা যায়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, টেট্রোডোটক্সিন দ্রুত কাজ শুরু করতে পারে। এটি শরীরে প্রবেশ করার ২০ মিনিট থেকে ২৪ ঘণ্টার মধ্যে যে কোনও জায়গায় মানুষ মারা যেতে পারে। এই বিষের কোনও প্রতিষেধক এখনো তৈরি হয়নি।
আরও পড়ুন: মাত্র ৪৫ বছর বয়সেই অবসর নিলেন কেরালার এই ব্যক্তি, হাতে পেলেন প্রায় ৫ কোটি, কীভাবে
লাইভ সায়েন্সের রিপোর্ট অনুসারে, এই অক্টোপাসগুলি আকারে ছোট যেটিতে টেট্রোডোটক্সিন একটি শক্তিশালী নিউরোটক্সিন হিসাবে পাওয়া গেছে। এর সামান্য ডোজ একজন ব্যক্তিকে কয়েক মিনিটের মধ্যে পঙ্গু করে দিতে পারে এবং এমনকি মৃত্যুও ঘটাতে পারে। টেট্রোডোটক্সিন, যা কিছু নিউট, ব্যাঙ এবং পাফার মাছেও পাওয়া যায়, এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষ।
ব্লু-রিংড অক্টোপাস বিশ্বের অন্যতম বিষাক্ত প্রাণী, যার বিষের এখনও কোনও অ্যান্টিভেনম নেই। এই প্রাণীটি কামড়ালে কয়েক মিনিটের মধ্যে মানুষ মারা যেতে পারে। এর বিষ এতটাই শক্তিশালী যে এক মিলিগ্রাম মানুষের মৃত্যু ঘটাতে পারে। এর শরীরে নীল রঙের রিং রয়েছে, যা সম্ভাব্য বিপদের ক্ষেত্রে তীক্ষ্ণ নীল হয়ে জ্বলজ্বল করে। এখন এই অক্টোপাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?