সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | অদ্ভুত! জীবিত মা-কে কফিনে তুলে চলল উদযাপন, গানবাজনায় মাতলেন গ্রামবাসীরা, ছেলেকে আশীর্বাদও করলেন

Pallabi Ghosh | ১৩ জুলাই ২০২৫ ১২ : ০৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: জীবিত মায়ের জন্য কফিন কিনে আনলেন ছেলে। সেই কফিন সাজানো হল ফুল দিয়ে। সঙ্গে এল ব্যান্ড পার্টি। শেষকৃত্যের মতোই নিখুঁত আয়োজন। তবে কারও চোখে জল নেই, নেই দুঃখী মুখ। সকলেই ভীষণ খুশি, আনন্দিত। জীবিত বৃদ্ধাকে কফিনে তুলেই শুরু হল জাঁকজমকপূর্ণ উদযাপন। গানবাজনায় রীতিমতো মেতে উঠলেন গ্রামবাসীরা। 

 

জীবিত মায়ের জন্য কফিন কিনে আনা থেকে শুরু করে, তাঁর চোখের সামনেই শেষকৃত্যের দৃশ্য সাজিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করেছিলেন বৃদ্ধার একমাত্র ছেলে। ডেকে এনেছিলেন ব্যান্ড পার্টিও। যে আয়োজন বৃদ্ধাকে খুশি করেছে, শুধু তাইই নয়, দেখে মুগ্ধ হয়ে গেছেন গ্রামবাসীরাও। বৃদ্ধার ছেলেকে আশীর্বাদ করেছেন তাঁরা। 

 

শেষকৃত্য মানেই মনমরা আত্মীয়রা কান্নাকাটি করবেন, সকলেই বিশেষভাবে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন, এই দৃশ্য সকলের চেনা। কিন্তু এই গ্রামে শেষকৃত্যে রীতিমতো উদযাপন হয়। কারও চোখে জল থাকে না। কেউ কেউ জীবিত থাকাকালীন শেষকৃত্যের আয়োজন দেখতে পারেন। তাঁরা আদতেই ভাগ্যবান বলে মনে করেন গ্রামবাসীরা। যেমন, এই ৭০ বছরের বৃদ্ধা। 

আরও পড়ুন: আলু চাষে 'অপয়া' তকমা, কৃষকদের সংসার বাঁচাতে তৃণমূল নেতার বিরাট পদক্ষেপ, চমকে গেলেন সকলে

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের হুনান প্রদেশে। তাওউয়ান কাউন্টির শাওয়াংজিকাউ শহরে নিজের জীবিত মায়ের জন্য কফিন কিনে এনেছেন এক যুবক। সেই কফিনে মাকে তুলে বাড়ি পর্যন্ত শোভাযাত্রা করে নিয়ে আসেন তিনি। ১৬ জন লোক ভাড়া করেছিলেন। যাঁদের মধ্যে অনেকেই সেই কফিন কাঁধে তুলে নেন। বাড়ি পর্যন্ত কফিন নিয়ে যাওয়ার সময় ব্যান্ড পার্টি বাজনা বাজাতে বাজাতে যায়। 

জানা গেছে, এটি এই গ্রামের বহু পুরনো রীতি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত তিন থেকে চার জন জীবিত বাবা-মায়ের জন্য কফিন কিনে এমন ব্যবস্থা করেছেন। এর জন্য ভারতীয় মুদ্রায় খরচ হয় প্রায় আড়াই লক্ষ টাকা। এই রীতি অত্যন্ত শুভ বলে মনে করেন গ্রামবাসীরা। শুধু যে বৃদ্ধার আয়ু বাড়বে, সুস্বাস্থ্য বজায় থাকবে, তাইই নয়, পরিবারেও সুখ, শান্তি বজায় থাকে। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কফিনে উঠেই বৃদ্ধাকে উদযাপনে মেতে উঠতে দেখা গিয়েছিল। হাতে ফ্যান নিয়ে তিনি গায়ে হাওয়া লাগিয়ে বাড়ি পর্যন্ত যান। কফিনটি ফুল দিয়েও সাজানো ছিল। অনেকেই জড়ো হয়েছিলেন সেই শোভাযাত্রায়। গানবাজনায় তাঁরাও মেতে ওঠেন। 

 

জানা গেছে, ৭০ বছর পার করলে অনেকেই নিজেদের কফিনের ব্যবস্থা করেন। সন্তানরাও বৃদ্ধ বাবা-মায়ের জন্য কফিন কিনে আনেন। এতে যারপরনাই খুশি হন বৃদ্ধরা। বড় হল ভাড়া করে শেষকৃত্যের বহু আচার পালন করা হয়। তবে কারও কাঁদো কাঁদো মুখ থাকে না। সকলেই রীতিমতো হুল্লোড়ে মেতে ওঠেন। 

 

স্থানীয়রা জানিয়েছেন, এটি চিনের অত্যন্ত পুরনো রেওয়াজ। চিনে শেষকৃত্যের সময় কান্নাকাটি করা অশুভ মনে করা হয়। কিছু কিছু কুসংস্কার এখনও মেনে চলেন অনেকে। যেমন, কফিন একটি নির্দিষ্ট দিকেই রাখা হয়। কফিনের সামনে কান্নাকাটি করাও নিষিদ্ধ। আয়না দিয়ে ঢেকে রাখেন অনেকে। শেষকৃত্যে জাঁকজমকপূর্ণ আয়োজন করতে হয়। গানবাজনা বাজানোও সেই আয়োজনের মধ্যে পড়ে। মৃতের আত্মার শান্তি কামনায় কেউ মনমরা হয়ে কফিনের সামনে থাকেন না। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া