শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ জুলাই ২০২৫ ১১ : ৫৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাত। দিনভর কাজ করে রাজস্থানের পাঁচজন, জিরিয়ে নিচ্ছিলেন দিল্লির রাস্তায়। সারাদিনের ক্লান্তির শেষে ঘুমিয়েছিলেন তাঁরা ফুটপাথে। তখনও জানতেন না, কী ভয়াবহ পরিণতি অপেক্ষা করে রয়েছে। মাঝরাতে, ঘুমের মাঝে দিল্লিতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। গাড়ি পিষে দিল ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের। মুহূর্তে রক্তে ভেসে গেল রাজধানীর রাস্তা। মৃত পাঁচ। দিল্লির অভিজাত এলাকায় যা ঘটে গিয়েছে রাতের অন্ধকারে, ঘটনায় শিউরে উঠছেন সাধারণ মানুষ।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে ৯ জুলাই। রাত্রি ১টা ৪৫ নাগাদ। শনিবার একজন কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহার এলাকার শিব ক্যাম্পের কাছে একটি ফুটপাথে ঘুমোচ্ছিলেন পাঁচজন। ছিলেন দুই দম্পতি এবং একজন শিশু। মধ্যরাতেই, এক অডি গাড়ি পিষে দেয় তাঁদের। লাধি, বয়স ৪০, তার আট বছরের মেয়ে বিমলা, লাধির স্বামী সাবামি ওরফে চিরমা, যাঁর বয়স ৪৫, রাম চন্দ্র, বয়স ৪৫ এবং তার স্ত্রী নারায়ণী, বয়স ৩৫। তাঁরা প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘ও ছেলেদের সঙ্গে…‘, রাধিকার বাবা কেন রেগে যেতেন, বড় সত্যি ফাঁস করলেন ছোটবেলার বন্ধু...
জানা গিয়েছে, ওই ঘাতক গাড়ির গাড়ির চালকের আসনে ছিলেন উৎসব শেখর নামের এক ব্যক্তি। বয়স বছর ৪০। পুলিশ নিশ্চিত করেছে, ঘটনার সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে আসা তথ্যও, শিব ক্যাম্পের সামনে ফুটপাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন ওই পাঁচজন। গভীর রাতে আচমকা একটি সাদা অডি গাড়ি তাদের উপর দিয়ে চলে যায়। তাঁদের হাসপাতালে নিয়ে যাইয়া হলেও শেষ রক্ষা হয়নি বলেই জানা গিয়েছে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। অন্যদিকে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে ওই ঘাতক গাড়িটিও। গারিটির দুর্ঘটনার পরের ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। তাতে অডির সামনের দিকের ক্ষতিগ্রস্ত অংশ চোখে পড়ার মতো। যদিও চালক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন কি না তা জানা যায়নি এখনও।
জানা গিয়েছে অভিযুক্ত চালক শেখর, দ্বারকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। শেখরকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করা হয়েছে। আরও বিস্তারিত তথ্যের জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।

সাম্প্রতিককালে একাধিক পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দেশের নানা জায়গায় বেপরোয়া গতির বলি বহু। পথ দুর্ঘটনা বিষয়ে একাধিক বিধি, সতর্কীকরণ থাকার পরেও, বহু মানুষ স্রেফ গাহ্যই করেন না এসব বিষয়ে।
জুন মাসের শেষ দিকে বড় গাড়ির পিষে দেওয়ার ঘটনা ঘটে খাস কলকাতায়। ২৮জুন রাত পৌনে এগারোটা নাগাদ, বাঘাযতীন মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে একজন সফর করছিলেন। আচমকাই তাঁকে পিষে একটি লরি। এতটাই ভয়াবহভাবে দুর্ঘটনা হয়ে, যে বাইক চালককে চেনাই দুষ্কর হয়ে ওঠে। কোনওরকমে তাঁর দেহাংশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কেবল দিল্লি কিংবা কলকাতা নয়, দেশের নানা প্রান্তে বারে বারে বেপরোয়া গাড়ি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ভয়াবহ দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?