শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৩ জুলাই ২০২৫ ১১ : ৪০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তি স্বাধীনতা বনাম সামাজিক সম্ভ্রম। এই দ্বন্দ্ব নতুন নয়। দেশ-কাল বদলে গেলেও এই বিতর্ক চলতেই থাকে। তেমনই এক বিতর্ক তৈরি হয়েছে প্রতিবেশী দেশ চীনে। বিতর্কের কেন্দ্রবিন্দু ‘বেজিং বিকিনি’!
চীনেও গরম কাল অত্যন্ত উষ্ণ। আর এহেন গরমে চীনের রাস্তাঘাটে দেখা যায় অত্যন্ত পরিচিত একটি দৃশ্য। প্রকাশ্যেই জামা কিংবা টি-শার্ট পেটের ওপর রোল করে তুলে ঘুরে বেড়াচ্ছেন পুরুষরা। যুবক থেকে প্রৌঢ় বাদ যাচ্ছেন না কেউই। জামা গুটিয়ে ভুঁড়ি বার করে ঘোরার এই অদ্ভুত ট্রেন্ডকেই বলা হয় ‘বেজিং বিকিনি’। ভাবছেন এ আর এমন কী? ভারতেও তো এই দৃশ্য অহরহ দেখা যায়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই ট্রেন্ড নিয়ে বেশ ক্ষুব্ধ চীনা প্রশাসন। এমনকী একে ‘অসভ্য আচরণ’ বলে দাগিয়ে দিয়ে একাধিক শহরে জারি হয়েছে নিষেধাজ্ঞা। শুরু হয়েছে জনসচেতনতা অভিযান, করা হচ্ছে জরিমানাও।
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
গ্রীষ্মের তাপমাত্রা যখন ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন শরীর ঠান্ডা রাখতে টিশার্ট গুটিয়ে নাভির উপরে তুলে রেখে হাঁটাহাঁটি করেন অনেকেই। কেবল গ্রামের চৌরাস্তা নয়, শহরের শপিং মল, পার্ক, এমনকি অফিসপাড়া বা হোটেলের সামনেও দেখা যায় এই চিত্র। অনেকের মতে, এটা পুরোনো অভ্যাস। যাকে এক ধরনের ‘লোকায়ত জীবনধারা’ বলা চলে। তবে এখানেই শেষ নয় চীনের একাধিক অঞ্চলে স্থানীয়রা মনে করেন, শরীরের ‘কী’ বা অভ্যন্তরীণ শক্তির চলাচল ঠিক রাখতে পেট খোলা রাখা দরকার গরমে।
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
সরকার হঠাৎ কেন এর বিরোধী?
আগে মনে করা হত, চীনের কমিউনিস্ট সরকার বন্দুকের জোরেই ক্ষমতায় টিকে আছে। কিন্তু সমাজমাধ্যমের প্রসারের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, এই ধারণা সর্বাত্মক সত্যি নয়। বরং কী খাবেন, কী পড়বেন, এই সব ব্যাপারে তৃণমূল স্তরে চীনের সরকার একেবারেই নাক গলায় না। তাহলে বেজিং বিকিনি নিয়ে এত আপত্তি কেন? চীনের বিভিন্ন সংবাদসংস্থার খবর অনুযায়ী, প্রশাসনের একটি বড় অংশ মনে করে এই ট্রেন্ড বাইরের দুনিয়ার কাছে অসভ্যতা মনে হতে পারে। বিশেষ করে বেজিং, সাংহাই, গুয়াংঝাও প্রভৃতি বড় শহরগুলিকে চীন আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে দেখে। সেখানে এই ট্রেন্ড চোখে লাগে। চীনের জিনান, হান্ডান, তিয়েনচিন ও এমনকি বেজিং শহরেও প্রশাসন এই পোশাকচিত্রকে ‘সিটি ইমেজ’-এর পরিপন্থী বলে মনে করছে। জিনান শহরের প্রশাসন ২০১৯ সালেই জানিয়ে দেয়, প্রকাশ্যে খালি গায়ে ঘোরাঘুরি করা গণ-শৃঙ্খলার লঙ্ঘন বলে ধরা হবে। তিয়েনচিনে তো এই অপরাধে এক ব্যক্তিকে জরিমানাও করা হয়।
তবে বিষয়টি নিয়ে সরকার যে খুব বাড়াবাড়ি করছেন এমন নয়। কোথাও কোথাও পোস্টার লাগিয়ে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। যেমন হান্ডান শহরে লাগানো এক সরকারি পোস্টারে লেখা হয়, “পেট খোলা রাখা দৃষ্টিকটু। দয়া করে সম্মানজনক পোশাক পরুন।” সামাজিক মাধ্যমে এই উদ্যোগ ঘিরে হাস্যরসও কম হয়নি। কেউ লিখেছেন, “গরমে হাঁপিয়ে উঠেছি। আমার টিশার্টে সরকারের কী আপত্তি?” আবার কেউ বলেছেন, “এই ধরনের পোশাক আচরণ আধুনিক চীনের সঙ্গে মানানসই নয়।”
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, শাস্তির চেয়ে জরুরি সামাজিক শিক্ষা। চাইনিজ অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস-এর অধ্যাপক চেন তাও বলেছেন, “একটা বয়সে পুরনো অভ্যাস বদলানো কঠিন। তাই জরিমানা নয়, মানুষকে সচেতন করাই প্রশাসনের প্রধান কাজ হওয়া উচিত।”
অন্যদিকে প্রশাসনিক কর্তাদের মতে, করোনা-পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও সামাজিক আচরণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সে দিক থেকে ‘বেজিং বিকিনি’ বড়ই বেমানান। প্রশাসনের মতে, আধুনিক শহরের সৌন্দর্য রক্ষায় ব্যক্তিগত পোশাকচর্চার ওপরও নিয়ন্ত্রণ জরুরি। ফলে প্রশ্ন উঠছে, ব্যক্তিগত স্বাধীনতা আর সামাজিক সৌজন্যের মধ্যে ভারসাম্য থাকবে কীভাবে? এই গরমে কি বেজিং শহরের পেট-খোলা ‘দাদারা’ আরও কিছুদিন হাঁটাহাঁটি করতে পারবেন, না কি শহরজুড়ে জারি হবে নিষেধাজ্ঞার শিকল? উত্তর দেবে সময়ই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?