শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঢোক গিললেন শাহবাজ শরিফ! ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ নিয়ে বড় স্বীকারোক্তি পাক প্রধানমন্ত্রীর

RD | ১৩ জুলাই ২০২৫ ১১ : ১৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর পর থেকেই বড় বড় বুলি আওরাচ্ছিলেন পাক মন্ত্রী, কূটনীতিকরা। জোড়াল হয়েছিল পরমাণু অস্ত্র যুদ্ধের সম্ভাবনা। কিন্তু সেসব যে আদতে ফাঁকা আওয়াজ তা পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যত স্বীকার করে নিলেন। উল্টে আমতা আমতা গলায় পরিষ্কার করে জানিয়ে দিলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং জাতীয় প্রতিরক্ষার জন্য।

ইসলামাবাদের শনিবার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে এক দল পড়ুয়ার সামনে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে ওঠে। আলোচনা হয় পরমাণু অস্ত্র প্রয়োগের বিষয়েও। ওই অনুষ্ঠানেই পড়ুয়ারা পাক প্রধানমন্ত্রীকে প্রশ্ন কেরছিলেন ভারতের বিরুদ্ধে কি পাকিস্তানের পরমাণু অস্ত্র প্রয়োগের পরিকল্পনা ছিল?। জবাবে প্রধানমন্ত্রী শরিফ বলেন, "পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একান্ত ভাবেই শান্তির জন্য। দেশের প্রতিরক্ষার স্বার্থে। আগ্রাসনের জন্য নয়।"

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জহ্গিদের গুলিতে নিহত হন ২৬ জন। এই হামলার প্রতিক্রিয়ায়, ভারত 'অপারেশন সিদুঁর' অভিযান চালায়। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর জুড়ে জঙ্গি কাঠামো লক্ষ্য করে একটি বড় সামরিক আক্রমণ করে ভারতীয় সেনা। ৭ই মে ভারতীয় সশস্ত্র বাহিনী নয়'টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। যার মধ্যে ছিল জৈশ-ই-মোহাম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠীর শক্ত ঘাঁটি বাহাওয়ালপুরের পরিকাঠামোও।

এদিনের আলোচনায় সেই হামলার বিষয় উঠলে প্রধানমন্ত্রী শরিফ স্বীকার করে নেন যে, ভারতের আক্রমণে সে দেশের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভাঙলেও প্রকাশ্যে মচকাচে নারাজ শাহবাজ। তিনি জোর দিয়ে বলেছেন, "পূর্ণ শক্তির সঙ্গে সেই হামলার মোকাবিলা করেছে পাক সেনা, পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে।" শরিফ নিশ্চিত করেছেন যে, ভারতীয় হামলার সময় ৫৫ জন পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন-  ভারতীয় নাগরিকত্বের প্রমাণ: আপনার কাছে কি এই চার গুরুত্বপূর্ণ নথি আছে? তাহলেই...

ভারত-পাক সংঘর্ষ বিরতির পর পাকিস্তানে ক্ষমতা দখলের দ্বন্দ্বের খবর ছড়ায়। শোনা যায় যে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে। বদলে ক্ষমতার সর্বেসর্বা হবেন পাক সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির। তাঁর নজর প্রেসিডেন্ট পদের দিকে। তবে, সেই খবর 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন শাহবাজ শরিফ। পাক প্রধানমন্ত্রী 'দ্য নিউজ'কে একটি পৃথক সাক্ষাৎকারে বলেছেন, "ফিল্ড মার্শাল আসীম মুনির কখনও প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে কোনও আগ্রহ দেখাননি এবং এই ধরণের কোনও পরিকল্পনা বিবেচনাতেও নেই"।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। স্থগিত করে দেওয়া হয়েছিল সিন্ধু জলবণ্টন চুক্তি। তারপর গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানে সেনা অভিযান চালায় ভারত। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভারতের হামলায় গুঁড়িয়ে গিয়েছিল পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি। 

এরপর টানা চার দিন ধরে দুই দেশের মধ্যে সরাসরি সশস্ত্র সংঘাত চলেছে। ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত এবং পাকিস্তান। দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় এই সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছিল। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারত-পাক সংঘাত পরমাণু শক্তি প্রয়োগের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বার বার এই দাবি করেছিলেন।

সেই দাবি ঘিরেই দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং সামরিক তৎপরতা বাড়ে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা সম্পর্কে আন্তর্জাতিকস্তরেও উদ্বেগ বেড়েয়েছিল। 

তবে,শরিফের এ দিনের মন্তব্যগুলি জনসাধারণকে আশ্বস্ত করার এবং বিশ্ব সম্প্রদায়কে সংযত থাকার ইঙ্গিত দেওয়ার লক্ষ্যে বলে মনে করা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া