শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শান্তির খোঁজে ঝু্ঁকির জীবন, দুই মেয়ে কে নিয়ে গুহায় রাশিয়ান যুবতী, ঘটনা ঘিরে চাঞ্চল্য

AG | ১২ জুলাই ২০২৫ ২২ : ৩৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের উপকূলবর্তী পর্যটন শহর গোকারণায় সম্প্রতি এক আশ্চর্য ঘটনা। রামতীর্থ পাহাড়ের একটি দুর্গম ও বিপজ্জনক গুহা থেকে এক রাশিয়ান মহিলা এবং তাঁর দুই শিশু কন্যাকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। সূত্রে জানা গিয়েছে ৪০ বছর বয়সী যুবতী নিনা কুটিনা। সম্প্রতি এই ঘটনা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত প্রায় দুই সপ্তাহ ধরে ওই গুহায় বসবাস করছিলেন তিনি। তাঁর ৬ বছর বয়সী মেয়ে প্রেমা ও ৪ বছরের অ্যামাকে নিয়ে। খবর অনুযায়ী, ৯ জুলাই বিকেল ৫ টার দিকে রুটিন টহলের সময় পুলিশকর্মীরা পাহাড়ের উপরে একটি গুহার কাছে একটি অদ্ভুত দেখতে ঘর দেখতে পায়। এরপরই তারা বিষয়টি খতিয়ে দেখার উদ্দেশে উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশ জানিয়েছে, পাহাড়টি ভূমিধসপ্রবণ এলাকা হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত। ২০২৪ সালের জুলাই মাসে সেখানে একটি বড় ধরনের ধসও হয়। এলাকায় বিষধর সাপ সহ বিভিন্ন ধরণের বিপজ্জনক বন্যপ্রাণী রয়েছে। বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই ধরা হয়। সূত্রে আরও জানা যায়, ওই গুহায় বসবাস করার সময় নিনা ও তাঁর সন্তানদের কাছে খাবার, পানীয় জল কিংবা চিকিৎসাসংক্রান্ত কোনও নিরাপদ ব্যবস্থা ছিল না। গুহাটির চারপাশ ছিল ঘন জঙ্গল এবং পাথরে ঘেরা। ফলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা ছিল।

উদ্ধার হওয়ার পর নিনা পুলিশকে জানান, তিনি গোয়া থেকে গোকারণায় এসেছেন আধ্যাত্মিক প্রশান্তি ও নির্জনতা খুঁজতে। তাঁর দাবি, শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুদিনের জন্য নিজেকে দূরে সরিয়ে নিয়ে ধ্যান ও প্রার্থনার মধ্যে ডুবে থাকতে চেয়েছিলেন। তিনি একাকী জীবনযাপন করতে চাইলেও তার দুই সন্তানকে ফেলে যেতে পারেননি। তাই তাদের নিয়েই এই পথ বেছে নেন। উদ্ধারের পরে, পুলিশ এবং সমাজকল্যাণ বিভাগের কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। বুঝিয়ে বলেন এমন জায়গায় শিশুদের নিয়ে বসবাস করা অত্যন্ত ঝুঁকিপূর্ণের। পরে তাঁর সম্মতিতে তাঁকে উত্তর কানাড়া জেলার কুমটা তালুকের বাঙ্কিকোডলা গ্রামের একটি সন্ন্যাসিনী পরিচালিত আশ্রমে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আশ্রমটি পরিচালনা করেন ৮০ বছর বয়সী স্বামী যোগরত্না সরস্বতী। তিনি বহু বছর ধরে মহিলা ও শিশুদের আশ্রয় দিয়ে আসছেন।

কুটিনা জানান, তাঁর ভিসা ও পাসপোর্ট গুহায় হারিয়ে গিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পর গোকারণা থানার পুলিশ এবং বন দপ্তরের সদস্যরা যৌথভাবে একটি অনুসন্ধান অভিযান চালায়৷ শেষমেশ তাঁর পাসপোর্ট ও ভিসা যাচাই করে দেখা যায়, তিনি ভারতে প্রথম আসেন একটি ব্যবসায়িক ভিসায়। ভিসার মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ১৭ এপ্রিল। এরপর ২০১৮ সালের ১৯ এপ্রিল গোয়ার পানাজিতে অবস্থিত ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) তাঁর নামে একটি এক্সিট পারমিট জারি করে। এরপর তিনি নেপাল যান। ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর আবার ভারত প্রবেশ করেন। এরপর থেকে তিনি ভারতে অবৈধভাবেই অবস্থান করছেন। 

বর্তমানে নিনা কুটিনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন দপ্তর এবং সংশ্লিষ্ট কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশ্রমের প্রধান স্বামী যোগরত্না সরস্বতী জানিয়েছেন, 'যুবতী এখন কিছুটা মানসিক স্থিতি ফিরে পেয়েছেন। শিশুরা আমাদের তত্ত্বাবধানে রয়েছে। তারা ভালো আছে। যতদিন প্রয়োজন, আমরা তাদের আশ্রয় দেবো এবং প্রয়োজনীয় সেবা দিয়ে যাবো।' ঘটনার জেরে গোকারণায় পর্যটকদের মধ্যে একধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া