শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ জুলাই ২০২৫ ২২ : ০৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ে মানেই একগুচ্ছ আচার, রীতি, রেওয়াজ। গায়ে হলুদ থেকে সিঁদুরদান, আচার পালন করতে করতেই ক্লান্ত হয়ে পড়েন পাত্র-পাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা আচার পালনের ভিডিও মাঝে মধ্যেই ছড়িয়ে পড়ে। কেউ নাচগানে মেতে ওঠেন, কেউ আবার নিজের বিয়েতে বিরক্তি প্রকাশ করেন। কোনওটা মজার, কোনওটা আবার নেটিজেনদের আবেগপ্রবণ করে দেয়, কিছু ভিডিও ঘিরে আবার জোর চর্চাও হয়। সম্প্রতি তেমনই এক ভিডিও নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার সমালোচনায় মুখর হয়েছেন।
দিন কয়েক আগে সমাজমাধ্যমে ভারতীয় বিয়ের অনুষ্ঠান পরবর্তী আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে নবদম্পতির মুখ দেখা যাচ্ছে না। তাঁদের কীর্তিকলাপ ধরা পড়েছে ভিডিওতে। ফুলশয্যার রাতে কী করল নবদম্পতি, তা ক্যামেরাবন্দি করা হয়েছে। সেটি ছড়িয়ে দিয়েছেন এক যুবক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুবকের নাম আরশাদ খান। ভিডিওর ক্যাপশনে লেখা, 'আমার স্ত্রী'। ভিডিওটি তোলা হয়েছে তাঁদের ফুলশয্যার রাতে। দেখা গেছে, ঘরটি আলো আর ফুলে সাজানো। বিছানায় ছড়ানো ফুল। চারপাশে সুগন্ধি ফুলের মালা দিয়ে সাজানো। বিছানার মাঝামাঝি বসে আছেন নববধূ। গা ভরা গয়না, আর পরনে বিয়ের লাল রঙের লেহেঙ্গা। নববধূর মাথায় ঘোমটা। ঘোমটা দিয়ে তিনি মুখ ঢেকে রয়েছেন।

এদিকে বিয়ের আচার পালন করে ক্লান্ত বর। ফুলশয্যার রাতে ঘরে ঢুকেই ঘুমানোর তোড়জোড় করেন তিনি। বিছানায় শুয়ে পা ঘুরিয়ে ঘুরিয়ে শরীরচর্চা করেন। স্বামীকে এই অবস্থায় দেখে, ঘোমটা তুলে তাঁর কাছে এগিয়ে আসেন স্ত্রী। এরপর ধীরে ধীরে তাঁর পা টিপে দেন।
বিয়ের প্রথম রাতে স্ত্রীর যত্নে অবাক হয়ে গিয়েছিলেন আরশাদ। সঙ্গে সঙ্গে সেই মুহূর্তের ভিডিওটি তিনি তোলেন। যেভাবে প্রথম দিন থেকেই স্ত্রী আদর, যত্ন করেছেন, তাতেই মন জিতে নিয়েছেন। এমন আদুরে মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে তাই আর পিছপা হননি।
ভিডিওতে আরশাদের স্ত্রীর মুখ দেখা যায়নি। মুখটি ব্লার করে দেওয়া হয়েছিল। গয়না না খুলে, পোশাক না বদলে, ক্লান্ত থাকা সত্ত্বেও যেভাবে নববধূ স্বামীর যত্ন করেছেন, তা চমকে দিয়েছে নেটিজেনদেরও। অনেকেই ভিডিওটি দেখে সমালোচনা করেছেন।
ইতিমধ্যেই ভিডিওটি প্রায় নয় কোটি মানুষ দেখেছে। প্রায় নয় লক্ষ মানুষ লাইক দিয়েছেন। প্রায় পাঁচ হাজার মানুষ কমেন্ট করেছেন। একজন লিখেছেন, 'বিয়ের প্রথম রাত থেকেই স্ত্রীর পরিশ্রম। সেটিই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন স্বামী! এটা লজ্জার!' আরেকজন লিখেছেন, 'এই জন্যেই বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় কাঁদে। স্ত্রী ক্লান্ত থাকা সত্ত্বেও তাঁর সেবা নিচ্ছেন!' আরেকজন লিখেছেন, 'আপনারও উচিত স্ত্রীর পা টিপে দিয়ে সেবা করা।'
প্রসঙ্গত, এই প্রথম নয়। ফুলশয্যার রাতে স্বামী-স্ত্রীর আরও কীর্তি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একজায়গায় দেখা গেছে, বিয়ের অনুষ্ঠানে স্বামীকে খাওয়ানোর পর, স্ত্রী খাওয়াদাওয়া করছেন। আবার একজনকে দেখা গেছে, বিয়ের পর গোটা শ্বশুরবাড়ির সদস্যদের সেবাযত্ন করতে ব্যস্ত এক নববধূ। সেই ভিডিওগুলি নিয়েও সমালোচনায় সরব হয়েছিলেন নেটিজেনরা। এবারেও অন্যথা হল না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?