মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ত্রাতা সেই আরজি কর মেডিক্যাল কলেজ, হেমোরেজিক সিভিএ-র চিকিৎসায় প্রাণ ফিরল তিন ব্যক্তির!

AD | ১২ জুলাই ২০২৫ ১৯ : ২৫Abhijit Das

গোপাল সাহা 

সমস্ত বিতর্ক ছাপিয়ে আবারও শিরোনামে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। তিন মুমূর্ষ রোগীকে একপ্রকার প্রাণ দান করল আরজিকরের নিউরো বিভাগের স্বনামধন্য চিকিৎসকরা। 

রোগের নামটি শুনলেই ঘাবড়ে যেতে হয় 'হেমোরেজিক সিভিএ' অর্থাৎ মস্তিষ্কের শিরা ফেটে গিয়ে রক্তপাত। আর এই রক্তপাত যদি বেশি মাত্রায় হয় এবং একাধিক বার হয় তাহলে সেই রোগীকে প্রাণে বাঁচিয়ে ফেরানো একেবারেই অসম্ভব বলে দাবি করছেন চিকিৎসাকরা। আর ঠিক সেখানেই একপ্রকার মিরাকেল ঘটালেন আরজিকর হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক অরুণ কুমার পাল ও অঙ্কন মন্ডল সহ তার সহকারী চিকিৎসকরা। 

 

 'হেমোরেজিক সিভিএ' কি একটু দেখে নেওয়া যাক : 

 

* চিকিৎসক বিশেষজ্ঞদের মতে 'হেমোরেজিক সিভিএ' অর্থাৎ মস্তিষ্কের শিরা উপশিরা ফেটে গিয়ে রক্তপাত। হেমারেজ থেকে হেমোরেজিক এবং সিভিএ অর্থাৎ সেরিব্রোভাসকুলার এক্সিডেন্ট, যেখানে মাথায় মস্তিষ্কের আর্টারিতে অ্যনিউরিজন হয় অর্থাৎ বেলুনের মতো ফুলে যায় (অ্যনিউরিজম ডায়লেটেশন হওয়ার কারণে), ফলে অ্যনিউরিজম রাপচার অর্থাৎ সেই বেলুনের মতো ফুলে গিয়ে ফেটে যায় এবং রক্তপাত হওয়া শুরু হয়। আর এর ফলে প্রাথমিকভাবে ভয়ংকর মাথাব্যথা শুরু হয়, আর দ্বিতীয়বার হলে অর্থাৎ রক্তপাত হলে (re-rupture) তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। উল্লেখ্য, এই অ্যানইউরিজনকে টাইম বোম এর সাথে ও তুলনা করা হয় কারণ, এই বেলুনের মতো ফুলে যাওয়া শিরা উপশিরা যদি যেকোনো মুহূর্তে ফেটে যায় তাহলে মানুষের তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। 

 

এর দুটি প্রধান ধরন:  

 

১. ইস্কেমিক স্ট্রোক — রক্তনালী ব্লক হয়ে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় না (প্রায় ৮৫% কেস),

২. হেমোরেজিক স্ট্রোক — রক্তনালী ফেটে মস্তিষ্কের ভেতরে বা চারপাশে রক্তক্ষরণ হয় (প্রায় ১৫% কেস)।

 

2. হেমোরেজিক সিভিএ / স্ট্রোকের কারণ

 

* উচ্চ রক্তচাপ (Hypertension) — প্রধান কারণ

 

* মস্তিষ্কের অ্যানিউরিজম (blood vessel wall দুর্বল হয়ে ফোলানো, যা ফেটে যেতে পারে) AV malformation (arteriovenous malformation)

 

* রক্তজমাট বাঁধার ওষুধ (Anticoagulant) অতিরিক্ত নেওয়া

 

* মাথায় আঘাত (Trauma)

3. কীভাবে হয়?

 

* মস্তিষ্কের আর্টারির দেয়াল দুর্বল হয়ে অ্যানিউরিজম হয় (বেলুনের মতো ফুলে যায়)।

 

* যখন প্রেশার বেড়ে যায়, তখন সেই দেয়াল ফেটে যায় → রক্তক্ষরণ (hemorrhage) শুরু হয়।

 

* মস্তিষ্কে রক্ত জমে গিয়ে প্রেশার তৈরি করে (Intracranial pressure বৃদ্ধি পায়), যার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা ব্যাহত হয়।

 

4. লক্ষণসমূহ

 

* হঠাৎ ভয়ংকর মাথাব্যথা (“thunderclap headache”) — রোগী বলে “জীবনের সবচেয়ে খারাপ মাথাব্যথা”

 

* বমি বমি ভাব বা বমি

 

* এক দিকের হাত-পা অবশ (প্যারালাইসিস)

 

* কথা জড়িয়ে যাওয়া

 

* চেতনা কমে যাওয়া বা অচেতন হয়ে পড়া

 

* চোখের দৃষ্টি সমস্যা 

 

5. চিকিৎসা কী?

 

* জরুরি ভিত্তিতে হাসপাতাল এ ভর্তি

 

* মস্তিষ্কের সিটি স্ক্যান (CT scan) বা MRI করে রক্তক্ষরণের স্থান ও পরিমাণ দেখা হয়

 

* ওষুধে intracranial pressure কমানো হয় (mannitol, hypertonic saline), ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করা হয়

 

* যদি অ্যানিউরিজম বা AVM ধরা পড়ে → সার্জারি করে ক্লিপিং বা কইলিং করা হয় যাতে আবার ফেটে না যায়।

 

* বড় হেমাটোমা হলে → অপারেশন করে সেই রক্ত বের করে intracranial চাপ কমানো হয়।

আর এই বিষয়টিকে যত তাড়াতাড়ি সম্ভব করতে পারলে রোগীর সুস্থ হওয়া অর্থাৎ উন্নতি অনেক ভালো হয়। আর সেই চিকিৎসায় একই সাথে তিনজনের অস্ত্রোপচার করে রোগীদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যাদুকরের মত। উল্লেখ্য, এই সম্পূর্ণ অস্ত্রোপচার হয় অত্যাধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে এবং দুর্মূল্য টাইটেনিয়াম ক্লিপ ব্যবহৃত হয়েছে অ্যানিউরিজোমে থেকে রক্তপাত বন্ধ করতে। 

 

আজ থেকে ২০ দিন আগের ঘটনা, ২৫ শে জুন রাজ্যের তিন প্রান্ত থেকে তিন রোগী এসে হাজির হয় এই মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত অসুখ নিয়ে অর্থাৎ 'হেমোরেজিক সেলিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট' এর কারণে। একাধিক হাসপাতাল ঘুরে অবশেষে স্থান হয় আরজিকর হাসপাতালে। যখন তাদের এই হাসপাতালে নিয়ে আসা হয় তাদের উপসর্গ ছিল প্রচন্ড মাথা ব্যথা এবং শরীরের একাংশ প্যারালাইসিস। পরিস্থিতি বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তিনজনকেই ভর্তি করে নেয় এবং তারপরেই নিউরো বিভাগের দুই ধন্বন্তরি চিকিৎসক বরুন কুমার পাল ও অঙ্কন মন্ডলের তত্ত্বাবধানে এবং তার সহকারী চিকিৎসকদের উপস্থিতিতে ঘটে যায় এক প্রকার ম্যাজিক। ম্যারাথন অস্ত্রোপচারের পর হাসপাতালে তাদেরকে রাখা হয়েছে চিকিৎসকদের পরামর্শ এবং নজরদারিতে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে তারা তিনজনেই অনেকটাই সুস্থ। তারা নিজেরাই নিজেদের সব কাজ করতে সক্ষম। 

 

এ বিষয়ে আজকাল ডট ইন- এর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন আরজিকর হাসপাতালে নিউরো বিভাগের দুই প্রখ্যাত চিকিৎসক বরুণ কুমার পাল ও অঙ্কন মণ্ডল। তারা বলেন, "আমরা আমাদের সেরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। যখন এই তিনজন রোগী হাসপাতালে আসে তখন আমরাই ঘাবড়ে গিয়েছিলাম তাদের পরিস্থিতি দেখে। তড়িঘড়ি তিনজনেরই সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করে আমরা সিদ্ধান্ত নিই যত শীঘ্র সম্ভব অস্ত্রোপচার করতে হবে। আর সেই মতই আমরা অস্ত্রোপাচার অর্থাৎ অপারেশন করি আমাদের কর্মজীবন ও শিক্ষাজীবনে সমস্ত অভিজ্ঞতা উজাড় করে দিয়ে। সঙ্গে আমাদের সহযোগীতায় ছিলেন জুনিয়র সহকারী চিকিৎসক কুন্তল বিট্টেল, কৌস্তব । সত্যি আমরা খুশি যে তাদের সেই তিনজনকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিতে পেরেছি।"

 

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা: তদন্ত রিপোর্টে উত্তরের চেয়ে প্রশ্নই তৈরি হল বেশি

 

আরও পড়ুন: হুমায়ুনের পরাজয়, শেরশাহের জয়: চৌসা আমের নামকরণ হল কীভাবে?

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া